অবশ্যই ভালো ছিলো । কিন্তু বিজয়ের তুলনায় এ আকাংখা ছিলো খুবই ছোট্ট ও তুচ্ছ জিনিস এবং অত্যন্ত সীমাবদ্ধ কাজ । আল্লাহ তায়ালা তাদেরকে এর থেকে আরও কতোবড় জিনিস দিতে চেয়েছিলেন তা কল্পনাও করা যায় না। তিনি চেয়েছিলেন, তাদেরকে এই মহা গ্রন্থ আল কোরআন থেকে এমন কিছু দিতে, যা আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো জিনিস, যা নিয়ে আল্লাহর সর্বোচ্চ দরবারে নেতৃস্থানীয় ফেরেশতারা সদা সর্বদা ব্যস্ত, পৃথিবীব মানুষেরা ব্যস্ত, সামগ্রিকভাবে সারা পৃথিবীর সর্বকালের সব মানুষই ব্যস্ত রয়েছে। এরপর আল্লাহ তায়ালা তাদেরকে স্মরণ করাতে গিয়ে বলছেন যে, তাদের মধ্যে একটা দল ছিলো যারা যুদ্ধাভিযানে খুবই অনিচ্ছুক মন নিয়ে এগিয়ে গিয়েছিলো । তারা “আনফাল'-এর বন্টনে মোটেই সন্তুষ্ট হতে পারেনি । বরং এ নিয়ে ঝগড়া করেছে, তারা চেয়েছিলো তাদেরকে উপস্থিত লাভের সেই জিনিস দেখিয়ে দিতে যা ওরা দেখতে চেয়েছিলো, যা তারা অপছন্দ করেছিলো অথবা পছন্দ করেছিলো । কিন্তু . এসব সেই জিনিস নয়, যা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাদের জন্যে চেয়েছিলেন এবং তার সম্পর্কে সম্যক জ্ঞাত । তাই এরশাদ হচ্ছে, EEE আর কাফেরদের জন্যে রয়েছে দোযখের আযাব ।' (আয়াত-৫-১৪) অবশ্যই আল্লাহ তায়ালা গনীমতের মাল তার নিজের কাছে ও তার রসূলের কাছে তারই হুকুম বলে ফিরিয়ে দিলেন, যেন রসূলুল্লাহ (স.) এক-পঞ্চমাংশ বাদে তাদের মধ্যে সমভাবে ও ন্যায়ানুগভাবে তা বন্টন করে দেন।' এই এক পঞ্চমাংশ অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, তার বিবরণ পরে আসছে । বন্টনের এই নিয়ম এই জন্যে দেয়া হল যেন গনীমতের মালের ব্যাপারে পরবর্তী কালে মোমেনদের মধ্যে আর কোনো সংকট না দেখা দেয়। তারা যেন সর্বপ্রকার ঝগড়া-ফাসাদ থেকে মুক্ত থাকতে পারে এবং যেন আল্লাহর রসূলও আল্লাহ প্রদর্শিত পত্থায় ও সঠিকভাবে তা ব্যয় করার অধিকার পান। এ বিষয়ে কারও মনে কোনো দ্বিধা সংকট না থাকে এবং গনীমতের মাল সংগ্রহ করার কারণে যাদের মনে দাগ কেটেছিলো, তা মেন সম্পূর্ণভাবে মুছে যায়। তারপর যুদ্ধলন্ধ এ সম্পদ বাস্তব যোদ্ধা ও তাদের পাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা ‘| করেছিলো তাদের মধ্যে সমভাবে ভাগ করে দেয়া হলো ৷ এরপর, আল্লাহ তায়ালা তাদের জন্যে এই সম্পদ বন্টনের যে নিয়ম করে দিলেন এবং তারা ' নিজেরা যেভাবে মাল গ্রহণ করার যৌক্তিকতা খাড়া করেছিলো দুটো অবস্থাকেই পাশাপাশি তুলে ধরলেন যেন তারা ‘আনফাল’ ও অন্যান্য সম্পদ বন্টনের ব্যাপারে আল্লাহর ব্যবস্থার কল্যাণকারিতা যথাযথভাবে বুঝতে পারে। মানুষ তো সামনে যেটুকু দেখে সেইটুকুই মাত্র বুঝে পেছনের বিষয়গুলো তার চোখের আড়ালে থেকে যাওয়ায় সব বিষয়ে সঠিকভাবে বুঝা তার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ তায়ালা তাদের কাছে সেই ঘটনাটা তুলে ধরলেন, যা তাদের সামনে ঘটেছিলো, অর্থাৎ ‘আনফাল’ বন্টনে তাদের মতবিরোধ..... এখন যারা ঝগড়ায় লিপ্ত হয়নি বটে, কিন্তু যারা ওই সম্পদে নিজদের হাত আছে বলে মনে করতো, তাদের অবস্থাটা কী হবে? আর তাদেরই বা অবস্থা কী হবে যাদের হক আল্লাহ তায়ালা নিজে পৌছে দিতে চেয়েছিলেন অথচ তারা ওদের সাথেই ছিলো? আবার এখানে এ প্রশ্ব আসে যে, তারা যেভাবে এ সম্পদ বিলি বন্টন করতে চেয়েছিলো এবং আল্লাহ তায়ালা যেভাবে বন্টন করতে চাইলেন এর মধ্যে কি কি বিষয়ে পার্থক্য ছিলো? এই বাস্তব অবস্থাকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে যেন চোখের সামনে এবং কল্পনার চোখে ঘটনা তারা দেখতে পায় । ৮ সুক্া আল আনক ০১০২১) [পারা ৯ মনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।