কাটিয়েছি । রসূলুল্লাহ (স.) বললেন, ‘কি বলছো একটু ভেবে দেখো । প্রত্যেকটা জিনিসের জন্যেই কিন্তু একটা বাস্তবতা আছে, তোমার ঈমানের বাস্তবতা কী?’ তিনি বললেন, আমার মনকে দুনিয়া থেকে সরিয়ে নিয়েছি এবং দিনকে আমি বানিয়েছি পিপাসার্ত (অর্থাৎ দিনে রোযা রেখে কাটানো সাব্যস্ত করেছি) আর তারপর থেকে আমি যেন আমার রবের আরশকে প্রকাশ্যভাবে দেখতে পাচ্ছি । আরও যেন দেখতে পাচ্ছি জান্নাতবাসীদেরকে- তারা পরস্পরের সাক্ষাত করছে। আর এক দলকে দেখতে পাচ্ছি, তারা জাহার্বামের মধ্যে একে অপরকে দোষারোপ করে বেড়াচ্ছে । তখন রসূলুল্লাহ (স.) বললেন, ওহে হারেস, তুমি ঠিকই বুঝেছো, এই অবস্থার ওপর টিকে থাকো। কথাটা তিনি তিন বার বললেন । আর কথিত আছে যে, এই সাহাবী রসূলুল্লাহ (স.)-এর নবুওতের যোগ্য সাক্ষ্য দানকারীই ছিলেন। তিনি নিজের অবস্থা জানতেন, সেইভাবে নিজেকে পরিচালনা করতেন এবং তার কার্যকলাপও সেইভাবে সম্পাদিত হতো । সুতরাং অবশ্যই এটা বুঝবার বিষয় যে, যে ব্যক্তি স্পষ্টভাবে আল্লাহর আরশ (আসন)-কে দেখতেন, জান্নাতবাসীদের পরস্পরকে দেখা সাক্ষাত করতে দেখতেন এবং জাহান্বামবাসীদেরকে দেখতেন পরস্পরকে তিরস্কার করতে- এ চেতনা তার কোনো অন্তঃসারশূন্য চেতনা ছিলো না । অবশ্যই তিনি এই শক্তিশালী চেতনা নিয়েই জীবন যাপন করতেন এবং তার প্রতিটি ব্যবহার ও কার্যকলাপ আল্লাহর সন্তুষ্টির পথেই নিবেদিত হতো, যার ফলে তিনি রাতের জাগরণ এবং দিনের রোযাকে নিজের ওপর বাধ্যতামূলক করে নিতে পেরেছিলেন। তীর জীবনটাও এমন ভাবে নিবেদিত হয়ে গিয়েছিলো যেন তিনি স্পষ্টভাবে তার রবের আরশকে দেখতে পাচ্ছিলেন। অবশ্যই ঈমানের মূল তাৎপর্য তো এটাই যে, মানুষ এই ঈমান আনার বিষয়টাকে গভীরভাবে চিন্তা করে দেখবে, তার জীবনের প্রতিটা কথা, কাজ ও ব্যবহারে সে হিসাব করে দেখবে যে, ঈমানের মাধ্যমে সে যে অঙ্গীকার করেছে, সেই মতোই কাজ করছে কিনা । তার বাহ্যিক ও প্রকাশ্য | কার্যকলাপ তার স্বীকৃতির বিপরীত সাক্ষ্য দিচ্ছে কিনা । আর তার পাশেই দেখা যাচ্ছে বহু লোক আছে, যারা তাদের কথার সম্পূর্ণ বিপরীত কাজ করে চলেছে । বাধা বিঘ্ন কিছু থাকলেই যে কর্তব্য কাজ থেকে গাফেল হয়ে যেতে হবে তাতো হতে পারে না । প্রকৃত ঈমানের জন্যে সঠিক চেতনাই প্রথম প্রয়োজন । আর বাধা বিপত্তি সত্য পথে তো আসবেই, এটা অবশ্যই মানতে হবে। বিশেষ করে তাদের জীবনে এসব বাধা বিপত্তি আসবে, যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে বাস্তবে কায়েম করতে চায় এবং সেই সময়ে এ জন্যে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যখন চারিদিকে জাহেলিয়াতের পতাকা উড়ছে, সমাজের সর্বত্র মানব নির্মিত ব্যবস্থা চালু রয়েছে এবং সমাজের সকলের মধ্যে জাহেলিয়াতের প্রতি অন্ধ এক মহব্বত বিরাজ করছে। গ্নীমত বস্টনেকস প্রথম শঅটনা এরপর সূরাটির বর্ণনাধারায় সেই ‘আনফাল’ বন্টনের ঘটনাটা ফুটে উঠেছে, যা নিয়ে বদর যুদ্ধের মোজাহেদদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিলো এবং তাদের চরিত্রের খারাপ একটা দিক ফুটে উঠেছিলো । এ বিষয়ে ওবাদা ইবনে সামেত (রা.) পরিপূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেই সময়কার ঘটনা বিশদভাবে ব্যক্ত করছেন। এ সময়কার কি ভূমিকা ছিলো, কি ছিলো তাদের চেতনা ও চিন্তা ভাবনা সবই তীর কথায় ফুঠে উঠেছে। তাদের সব ব্যবহার ও তৎপরতার মধ্য থেকে এ কথা বুঝা গেছে যে, তারা আল্লাহর ক্ষমতা ও কুদরত সম্পর্কে অবগত ছিলেন না। আর ‘আনফাল' বন্টন প্রশ্বে যা কিছু ঘটেছিলো এবং তাদের আচরণে যে ফল আমরা পাই, তাও তীর বিবৃতিতে অনেকাংশেই এসে গেছে। এটা অবশ্যই সত্য যে, বদর যুদ্ধে চূড়ান্ত বিজয় এসেছিলো আল্লাহরই সাহায্যে এবং তারই পরিকল্পনায় । হাঁ, তারা অবশ্য রসূল (স.)-এর সাথে থেকে যুদ্ধ করার মর্যাদা পেতে চেয়েছিলেন এবং নিজেদের কল্যাণের জন্যেই তা চেয়েছিলেন। এ আকাংখা ত সলআল্ললফলল _ ত নক সলিল ত www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।