যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতসমূহের দ্বারা অন্তরের মধ্যে কিছু আবেগ সৃষ্টি হওয়া, একমাত্র তার ওপর ভরসা করা, নামায কায়েম করা ও যাকাত আদায় করা সহ তার দেয়া মাল থেকে স্বেচ্ছায় কিছু খরচ করা । তবে ওপরের বিবরণীতে যে সব কথা এসেছে তা ঈমানের পূর্ণাংগ ও বিস্তারিত চিত্র নয়, যেমন আল্লাহর পবিত্র কালামের মধ্যে অন্যত্র উল্লেখিত হয়েছে। এ কথাগুলোতে ঈমানের বাস্তব চিত্রের প্রতি একটু ইংগিত করা হয়েছে মাত্র । সূরা আনফালে বর্ণিত যুদ্ধের ময়দান থেকে প্রাপ্ত মাল বন্টনে যে মতভেদ হয়েছিলো এবং এর ফলে যে বিশৃংখলা দেখা দিয়েছিলো যে বিষয়ে মীমাংসা করতে গিয়েই প্রসংগক্রমে তাৎক্ষণিকভাবে ঈমানের ব্যাখ্যা দেয়া হয়েছে এবং মোমেনদের গুণাবলী উল্লেখ করা হয়েছে যেন ওই গুণাবলীর ভিত্তিতে মোমেনরা সকল মতভেদের ফয়সালা করে ফেলতে পারে। ওই সময় মোমেনদের যে গুণাবলী উল্লেখ করা হয়েছে, সেগুলো না থাকলে ঈমানের বাস্তব কাজ থেকে দূরে সরে যাওয়া হবে, ঈমানের শর্তাবলী পালন করা হবে না। সুতরাং, আল কোরআনে বর্ণিত আল্লাহর দেয়া ঈমানের এ শর্তাবলী বিভিন্ন বাস্তব কাজের মাধ্যমে | ফুটে উঠেছে। এর দ্বারা বুঝা গেলো ঈমান কোনো দার্শনিক চিন্তাধারার নাম নয়, বরং জীবনের বাস্তব কর্মপন্থা গ্রহণের স্বীকৃতির নাম, যার প্রতি গভীর বিশ্বাস থাকবে অন্তরের অভ্যন্তরে এবং তার প্রতিফলন ঘটবে আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার মাধ্যমে । এরই ফলে তাদের যে শেষ পরিণতি হবে, তা জানাতে গিয়ে বলা হচ্ছে, ‘তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার, তাদের জন্যে রয়েছে তাদের রবের নিকট বহু মর্যাদাপূর্ণ ক্ষমা ও সম্মানজনক রেযেক ।' অতএব জানা গেলো যে, প্রকৃত ঈমানদারদের মধ্যে অবশ্যই এ গুণাবলী থাকতে হবে। এ সবের অবর্তমানে তাকে ঈমানী গুণাবলী থেকে বঞ্চিত বলে গণ্য করা হবে এবং এসব গুণের অধিকারী ব্যক্তিদের সম্পর্কেই ওপরের আয়াতে উল্লেখ করা হয়েছে, তাদের সামনে পরীক্ষা এনে দেয়া হয়েছে যেন ওই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা সাফল্যমন্ডিত হতে পারে। আল্লাহর হুকুম | মান্যকারী হয়ে যখন তারা পরীক্ষায় পাস করবে, তখনই তাদের জন্যে রয়েছে সুমহান প্রতিদানের আশ্বাসবাণী ‘তাদের জন্যে তাদের পরওয়ারদেগারের কাছে বহু মর্যাদা রয়েছে’ । মোমেনদের দৃষ্টিকে এ প্রসংগে ওইসব ক্রটি বিচ্যুতির দিকে ফেরানো হয়েছে, যা তাদের মধ্যে ওই সময় দেখা দিয়েছিলো, যার সংক্ষিপ্ত একটা বিবরণ দিতে গিয়ে ওবাদা ইবনে সামেত (রা.) বলেছেন যে, ঈমানের ওই সব বাস্তব গুণ থাকলেই তাদের জন্যে রয়েছে তাদের মালিকের কাছে ‘সম্মানজনক রেযেক’ ৷ এসব কথার মধ্যে তৎকালীন অবস্থায় সকল দিক স্পষ্ট হয়ে উঠেছে, স্পষ্ট হয়ে উঠেছে তাদের তখনকার চিন্তা-চেতনা ও পদক্ষেপগুলো। সর্বোপরি নবী (স.)-এর নির্দেশ পালন করার মাধ্যমে তাদের ঈমানী শক্তিও প্রমাণিত হয়েছে-এটাই হচ্ছে মোমেনদের গুণাবলী যে, আল্লাহ এবং রসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা এসে গেলে তারা সংগে সংগে তা মেনে নেয় এবং নিজেদের বুঝকে পরিহার করে সংগে সংগে আনুগত্য করতে প্রস্তুত হয়ে যায় । প্রথম যুগের মুসলমানরা তাদের কার্যকলাপ ও ব্যবহারের মাধ্যমে জানিয়েছে যে, ঈমানের একটা বাস্তব সত্ত্বা আছে যা মানুষ নিজের অন্তরের মধ্যে অনুভব করে, আর এই কারণেই ঈমান শুধু কেবল মৌখিক দাবীরই নাম নয়, কারো মুখের কোনো ভাষাও এটা নয়, বা এটা কারো কোনো আশা আকাংখার বস্তুও নয়। হাফেয তাবারানী হারেস ইবনে মালেক আনসারীর বরাত দিয়ে বলেছেন, তিনি রসূলুল্লাহ (স.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি (স.) বললেন, ‘তুমি কী অবস্থায় রাত্রি যাপন করেছ হে হারেস?' হারেস বললেন, আমি খাটি মোমেন হিসাবেই রাত [৮ সুরা আল আনলফাল (০০১ পান্না ৯ মনখিল ২ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।