যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘প্রত্যেক জাতির বেঁচে থাকার জন্যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, যখনই নির্দিষ্ট ওই সময়টা এসে যাবে, তখনই তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং এক মুহূর্ত আগেও নয়- পরেও নয়।' এ হচ্ছে মানুষের আকীদা বিশ্বাসের মধ্যে মৌলিক সত্য, যা বে-খেয়াল ও অপরিণামদশী মানুষের হৃদয়েও প্রচন্ড সাড়া জাগায়, সাড়া জাড়ায় সেই মানুষের মনে যারা আল্লাহকে স্মরণ করে না বা তার নেয়ামতের কোনো শোকরিয়াও আদায় করে না । মৃত্যুর বার্তা বারবার যখন হৃদয়কে কাঁপিয়ে তোলে, তখন জীবনের মোহ আর তাদেরকে ধোকা দিতে পারে না। | = আল্লাহ্‌ তায়ালা কৰ্তৃক নির্ধারিত সে সময়টা আসার সাথে সাথেই তাদেরকে ভূপৃষ্ঠ থেকে বিদায় নিতে হয়। এসময়ের সদ্ব্যবহার করে কোনো জাতি পরবর্তীদের কাছে সুনাম সুখ্যাতি শ্রদ্ধা :'[ ও ভালবাসার পাত্র হয়ে থাকে । আবার কোনো কোনো জনপদ এমনও আছে, যারা সময়ের সদ্ব্যবহার না করার কারণে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয় এবং কেউ তাদেরকে মনে করে না, আর করলে'? করে অত্যন্ত ঘৃনাভাবে। পৃথিবী থেকে বিদায় নেয়ার এ সময়টা সবার জন্যেই নিদিষ্ট । কাজেই নিদিষ্ট দিন ক্ষণ এসে গেলে এক মুহূর্ত কেউ দেরীও করতে পারবে না বা আগেও যাবেনা । | সেকাল ও একালের জ্ঞাহেন্সিয়াত এ প্রসংগের আলোচনা শেষ করার পূর্বে আমরা সূরায় আনয়াম-এ বর্ণিত, জাহেলী যামানায় পশু জবাই করা, মানত করা এবং কোনো কিছুকে হালাল বা হারাম বানিয়ে নেয়ার যে রীতি চালু ছিলো, তার সাথে বর্তমান জাহেলী যুগের চালচিত্রের তুলনামূলক কিছু আলোচনা করতে চাই । প্রথমেই দেখা যাক, বর্তমান জগতে পশু যবাই করার ও জীবজত্নু ও ফলমূল মানত করার কি কি প্রথা চালু আছে। অতীতেই বা কি ছিলো এবং বর্তমানের জাহেলিয়াতের মধ্যে অতীতের জাহেলী প্রথার কোনো অনুসরণ করা হচ্ছে কি না অথবা আল্লাহর আইনকে এড়িয়ে চলার জন্যে, তথাকথিত প্রগতিবাদীরা মনগড়া কিছু কথা বানিয়ে নিয়ে একথা বলছে কিনা যে, আমরা যা কিছু হারাম করেছি আল্লাহ তায়ালাও তাই হারাম করেছেন আর আমরা যেগুলো হালাল মনে করি আল্লাহ তায়ালাও তো সেইগুলোকে হালাল করেছেন। এই মনোভাবের জবাবে বলা হচ্ছে, ‘তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তায়ালা তোমাদেরকে এসব নির্দেশ - দিচ্ছিলেন?’ তাহলে ভেবে দেখুন ওই ব্যক্তি থেকে যালেম আর কে হতে পারে, যে না জেনে-শুনে এবং মানুষকে ভুল পথে চালানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে? নিশ্চয়ই আল্লাহ তায়ালা যালেম জাতিকে হেদায়াত করেন না। এরপর আল্লাহর মেহেরবানীতে আজ তাদের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে শেরকবাদীদের কর্তৃত্বও ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। একদিন অবশ্যই তারা বাধ্য হবে আল্লাহর নির্ধারিত ব্যবস্থা মেনে নিতে, যখন তিনি যার মাধ্যমে ইচ্ছা করেন তাদের দ্বারাতেই তার হুকুম আহকাম চালু করেন। শীঘ্রই যারা শেরক করছিলো, তারা বলে উঠবে আল্লাহ তায়ালা যদি চাইতেন তাহলে আমরা নিশ্চয়ই শেরক করতাম না, আমাদের বাপ দাদারাও শেরক করতো না এবং আমরা কোনো কিছু হারামও করতাম না। এসব কথা বলে পূর্ববর্তীরাও এভাবে সত্যকে এড়িয়ে গেছে এবং সত্যের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, যার ফলে তাদেরকে আমার আযাবের স্বাদ গ্রহণ করতে হয়েছে। বলো, তোমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান আছে কি? থাকলে আমাদেরকে তা শোনাও । আসলে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।