যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সাথে লজ্জা করে না, তীকে ভয়ও করে না তার পক্ষে উলংগ হতে, বা উলংগ হওয়ার আহবান জানাতেও অস্বস্তি লাগে না । আসলে স্বভাবগতভাবে লজ্জা-শরম ও আল্লাহভীতির কারণেই উলংগ হওয়া থেকে মানুষ বিরত থাকে। আর একারণে লজ্জা শরম ও আল্লাহভীতি দূর হয়ে গেলেই তার জন্যে যৌন অংগণগ্ুলো খোলা রাখা ও কারো সামনে যৌন অংগগুলো প্রদর্শন করাতে কোনো বাধা বা দ্বিধা সংকোচ থাকে না। সতর ঢাকা হয় লজ্জা শরমের অনুভূতির কারণেই । এটা কোনো প্রথা বা পারিপার্শ্বিক চাপের ফল নয়, যেমন মানব সভ্যতাকে ধ্বংস করার জন্যে প্রগতিবাদীরা ঢাক ঢোল পিটিয়ে নগুতার প্রচার করে চলেছে এবং এই ভাবে তারা মানুষের লজ্জা শরম খতম করে দিয়ে তাদেরকে ইহুদীদের পদাংক অনুসরণ করতে বাধ্য করছে। আর এই ইহুদী বৈজ্ঞানিকদের হীন চক্রান্তজালে তারা জড়িয়ে পড়েছে। লজ্জা শরমের অনুভুতি আল্লাহ তায়ালা মানুষের প্রকৃতির মধ্যে তাদের সৃষ্টিলগন থেকেই দিয়ে দিয়েছেন। তারপর মানুষের জন্যে তিনি যে বিধান দিয়েছেন তাতেও লজ্জা শরমকে টিকিয়ে রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। পৃথিবীর যে যে এলাকা মুসলমানদের ক্ষমতাধীন অথবা প্রভাবাধীনে আসবে, সে সকল অঞ্চলে যেন শরীয়ত নির্ধারিত পোশাক চালু করা হয়। আল্লাহ তায়ালা বনী আদমকে লেবাস পোশাক ও সতর ঢাকার নির্দেশ দান করে তীর নেয়ামতের কথা স্মরণ করাচ্ছেন। এর দ্বারাই যে তারা পরিষ্কারভাবে নিজেদেরকে পশু থেকে পার্থক্য করতে পারছে তা অত্যন্ত জোরালোভাবে তিনি জানাচ্ছেন এবং এই পোশাকের মাধ্যমে তারা জীবন ধারণের বহু সামগ্রী যে লাভ করতে পারছে তাও স্মরণ করিয়ে দিচ্ছেন, ‘যাতে করে তারা শিক্ষা গহণ করে ।' এই দৃষ্টান্ত থেকে মুসলমানরা ইহুদীদের ওই কঠিন হামলার জবাব দিতে সক্ষম হয় যা তাদের লাজ-লজ্জা ও চরিত্রের ওপর হানা হিসেবে আসে এবং সৌন্দর্য সভ্যতা ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার অজুহাতে তাদেরকে ওই নগুতা ও বেহায়াপনার দিকে নিরস্তর যে হাতছানি দেয়া হচ্ছে তার করাল গ্রাস থেকে রেহাই পাওয়াও সম্ভব হয়। এর দ্বারা ইহুদীরা চেয়েছিলো তাদের গোলামী করা হোক । এরপর তারা আরও চেয়েছে তাদের পদাংক অনুসরণ করে মানবতা ধ্বংস হয়ে যাক এবং তাদের দখলদারিত্ব কায়েম হয়ে যাক । দ্বীন ইসলামের যে শেকড় এখনও মানুষের হৃদয়ের গভীরে প্রোথিত রয়েছে তা যেন উপড়ে ফেলা যায় অ্থৎৎ বিশ্বব্যপি ইসলামের শানস ব্যবস্থা ও সাংস্কৃতিক সৌন্দর্যের বিকাশ যেন আর কখনো ঘটতে না পারে তার জন্যে ওদের সর্বপ্রকার প্রচেষ্টা নিরন্তর জারি রয়েছে। এইভাবে ইসলামকে ধ্বংস করার জন্যে এ সকল আয়াতের ওপর আঘাত হেনে চলেছে। তাদের এই নগ্ন হামলার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে পোশাক ও পর্দার যে ব্যবস্থা ইসলাম চালু করেছে তা অকার্যকর করে নগুতার প্রসার ঘটানো এবং মানুষের যৌন অনুভূতিকে উক্কিয়ে তোলা, যাতে করে সভ্যতার বুনিয়াদ ধ্বংস হয়ে যায় এবং সমাজের রঙ্ধে রক্ধে পশুত্বের "| সয়লাব বয়ে যায় ও পাশব বৃত্তি সর্বত্র মাথা চাড়া দিয়ে ওঠে । এর জন্যেই নিয়োজিত করা হয়েছে ‘| তাদের কূটনীতিকে, তাদের প্রচার যন্ত্রকে এবং তাদের লেখনীকে, যাতে করে সারা পৃথিবীর যুব শক্তির মধ্যে কলুষিত মনোভাবের প্রসার ঘটে । এমতাবস্থায় বিদগ্ধ মানবতার কাছে আমাদের আবেদন, তারা চিন্তা করে দেখুক মানুষের প্রকৃত সৌন্দর্যের বিকাশ ঘটে কি পাশব বৃত্তির মাধ্যমে? না পোশাকে নগ্ন শরীরকে আবৃত করায়? কিন্তু আফসোস! আজকের আদম সম্তানেরা ঝুঁকে পড়েছে জাহেলিয়াতে এবং এর মধ্যে চলতে চলতে দিশেহারা হয়ে যাওয়ায় তারা পৌঁছে গেছে পশুত্বের জগতে এর ফলেই মানুষকে রক্ষা করতে এবং তাদের সৌন্দর্য বৃদ্ধি করতে তারা আল্লাহর নেয়ামতকে স্মরণ করতে পারছে না । তাই, আল্লাহ তায়ালা এইসব ভ্রান্ত মানুষকে ডাক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।