যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

বুদ্ধিমানের বোধগম্য নয়। তবে একজন আলেমের বুদ্ধিতে কিছু আসলেও আসতে পারে, তা না হলে এক মহাশক্তিধর পরিচালকের বিনা ইচ্ছায় এই সীমাবদ্ধ বিশ্বের মধ্যে এক নতুন জীবনের আগমন কেমন করে সম্ভব হলো তা পুরোপুরি রহস্যাবৃত থেকে যেতো! আমাদের জীবন কি তাহলে বিশাল এই বিশ্ব-প্রকৃতি থেকে বেশী শক্তিশালী! না, শত চেষ্টা সত্তেও এটা বুঝে আসে না, বুঝে আসে না যখন এই বিশাল বিশ্বের গঠন প্রণালীর দিকে নযর পড়ে! তাহলে কি এটাই ঠিক যে, এই বিশ্বকে সৃষ্টি করার পূর্বেই পরিকল্পিত মানুষকে আল্লাহ তায়ালা বেশী শক্তিশালী করে পয়দা করেছিলেন এবং তারই প্রয়োজনে সৃষ্টি করেছিলেন গোটা বিশ্বকে । তিনি কি এই মানুষের জন্যেই অনুগত বানালেন বিশ্বের সব কিছুকে! এসব হচ্ছে উন্নত চিন্তাধারা । এ বিষয়ে মাথা ঘামিয়ে কুল কিনারা পাওয়া যাবে না। আর সৃষ্টি রহস্য সম্পর্কে বৈজ্ঞানিকরা স্থির সিদ্ধান্তমুূলক যদিকিছু আবিষ্কার করতে পেরে থাকলে আমরা কিছুটা আশ্বস্ত হতাম ৷ কিন্তু তারা অনুমানভিত্তিক দর্শন বা মেটাফিজিকস (Metaphy5i০5) দ্বারা যা আমাদেরকে বুঝাতে চায় তার বাস্তব কোনো ভিত্তিই নাই৷ মানুষের ইতিবৃত্ত চিন্তা করতে গিয়ে তারা নিজেরাই বিভ্রান্তির শিকার এবং অপরকেও গোলাক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। নির্ভরযোগ্য কোনো জ্ঞান তাদের কাছে নাই, অত্যন্ত সংকীর্ণ বুদ্ধি নিয়ে তারা আন্দাজ অনুমানের ভিত্তিতে গোটা সৃষ্টি রহস্যটাকে পরিমাপ করতে চায় । আর, আল্লাহর শোকর, আমরা আল্লাহরই মেহেরবানীতে তীর প্রেরিত হেদায়াতের আলোকে এই বিশাল সৃষ্টির দিকে তাকাই, কিন্তু কিছুতেই কোনো কিছু বুঝতে পারি না। আমাদের বুদ্ধি অকেজো হয়ে যায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হৃদয় হয়ে যায় ভীত সন্ত্রস্ত ও অবনমিত, যেমন করে স্যার জেমস জিনস (Sir James ]Jean5) বলেছেন, ‘আমরা এ মহাবিশ্বের সৃষ্টাকে সম্পর্কে হৃদয়ের গভীরে অনুভব করি। অনুভব করি মহান স্রষ্টা তীর বড়ত্্‌ ও গোটা সৃষ্টিটাকে অস্তিত্ব দান করার মধ্য দিয়ে তার যে সীমাহীন ক্ষমতার বহিপ্রকাশ ঘটিয়েছেন সেই আংগিকে, অনুভব করি প্রশান্ত মনে এবং মহব্বতের সাথে এই বাস্তব বিশ্বকে, যাকে এক হুকুম বলে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে সব কিছুর সাথে ভারসাম্য বজায় রেখে, আর সব কিছুর সহযোগিতায় আমাদেরকে তিনি আবহমান কাল ধরে দুনিয়ায় টিকিয়ে রেখেছেন। এর বিশালত্বের সাথে তাল মিলিয়ে আমরা চলছি, আর যেসব জটিলতা আছে তাও আমরা মানিয়ে নিতে পারছি । এর বিশালত্ব দেখে আমরা ভয় পাই না, ঘাবড়েও যাই না, এখানে আমরা ক্ষয় হয়ে যাবো বা মহা বিশ্বের ব্যাপকতার মধ্যে আমরা ধ্বংস হয়ে যাবো এটাও আমাদের কখনও মনে হয় না। কারণ আমাদের এবং এ বিশ্বের সবার রব একমাত্র আল্লাহ তায়ালা । আমরা সবাই পারস্পরিক সহযোগিতা, সরল সহজ ভাব পারস্পরিক আন্তরিকতা, শুভাকাংখা ও পারস্পরিক আস্থা নিয়ে নিরস্তর কাজ করে চলেছি। আর গভীর আশায় আমাদের বুক ভরে রয়েছে যে এই সৃষ্টির সব কিছু থেকে আমরা প্রয়োজনীয় সকল সহযোগীতা লাভ করবো । পাবো আমাদের উপযোগী খাদ্য, খাবার, জীবন ধারণ সামগ্রী ও আরাম আয়েশের বস্তুসমূহ । আর অবশ্যই আমরা আশা রাখি যে, আমরা মহান আল্লাহর কাছে যথাযথভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে সক্ষম হবো। এই ঘোষণা আসছে মহান আল্লাহর পক্ষ থেকে। ‘অবশ্যই আমি তোমাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছি এবং বানিয়ে দিয়েছি এর মধ্যে জীবন ধারণের সর্বপ্রকার ব্যবস্থা (কিন্তু) স্বল্প সংখ্যক ব্যক্তিই তোমরা কৃতজ্ঞতা আদায় থাকো ৷' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।