যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সে বললো, আমাকে পুনরায় কবর থেকে উঠে আসার দিন (পুনরুথান দিবস) পর্যন্ত সময় দিন আমি আপনার সেরাতুল মুস্তাকীমের বাকে বাকে তাদের গোমরাহ করার জন্যে বসে আর তাদের অধিকাংশকেই আপনি কৃতজ্ঞতা প্রদর্শনকারী হিসাবে পাবেন না’ (আয়াত ১৪-১৭) এটাই হচ্ছে অন্যায়ের ওপর যেদ করে থাকা এবং ভুল পথে চলার জন্যে বদ্ধপরিকর হওয়ার দৃষ্টান্ত । আর এইভাবে সৃষ্টির প্রথম পর্বের অবস্থার নিষ্ঠুর চিত্র আমাদের সামনে হাযির হয়। এ নিকৃষ্ট ছবিটি কোনো সাময়িক বা কিছু দিনের জন্যে মাত্র রয়েছে তা নয়-এটাই হচ্ছে সেই জঘন্য কাজ, যা ইচ্ছাকৃতভাবে এবং যেদের বশবর্তী হয়ে করা শুরু হয়ে গিয়েছিলো। এরপর আসছে সেই ছবি, যার দিকে নযর পড়লে নযর যেন পাথরের মতো স্থির হয়ে যেতে চায়, তা হচ্ছে সেই জ্ঞান, অনুভূতি ও দেদীপ্যমান সকল দৃশ্যাবলীর কারণে আগত মানসিক বিপ্লব । নিয়েছিলো কারণ সে ভালো করেই জানতো, তার আকাংখা পূরণ হওয়া একমাত্র আল্লাহর ইচ্ছায় এবং তীর ক্ষমতার দ্বারাতেই সম্ভব । আল্লাহ তায়ালাও তাকে বাচিয়ে রাখার জন্যে তার এই দরখাস্ত মনযুর করে নিয়েছিলেন । তবে সেখানেও একটি শর্ত দেয়া হয়েছিলো, আর তা হচ্ছে, সুপরিচিত বা সুপরিজ্ঞাত এক নির্দিষ্ট সময়ের জন্যেই ছিলো এ মনযুরী যেমন অন্য আর একটি সূরাতেও বলা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন রেওয়ায়াত এসেছে, যেমন, প্রথম শিংগা ফুক দেয়া পর্যন্ত যখন আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা সবই বেহুশ হয়ে পড়ে যাবে, তবে যাকে যাকে আল্লাহ তায়ালা বাচিয়ে রাখতে চাইবেন একমাত্র তারা ছাড়া (পুনরুথান দিবস পর্যন্ত ইবলীসকে বাচিয়ে রাখার ওয়াদা হয়নি৷) এ সময়ে যখন সে আল্লাহর পক্ষ থেকে দীর্ঘকাল বাচিয়ে রাখার ওয়াদা পেয়ে গিয়েছিলো, সেই সুযোগে অত্যন্ত ওদ্ধত্য ও অহংকারের সাথে সে বলেছিলো যে, সে অবশ্যই তাদেরকে পথ্রষ্ট করবে যাদেরকে আল্লাহ তায়ালা সম্মানিত করেছেন, আর যার কারণে ইবলীসের এতো সব দুঃখ, এতো অভিশাপ এবং এই বিতাড়ন! তার এই প্রতিজ্ঞার ভাষাটা আল কোরআনে আল্লাহ থাকবো, তারপর অবশ্য অবশ্যই আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে এবং বাম দিক থেকে আসবো ৷’ অবশ্যই সে আদম ও তার বংশধরদের জন্যে আল্লাহর দেয়া সত্য সঠিক সরল ও মযবৃত পথের বাকে বাকে বসে থেকে তাদেরকে ওই পথে চলতে বাধা দেবে। যে ওই পথে চলার জন্যে এগিয়ে যাবে তাকেই সে সরিয়ে অন্য পথে চালিত করে দিতে চেষ্টা করবে। আর আল্লাহর পথ মানে শুধু মনে মনে বিশ্বাস করার মতো কোনো অনুভূতি নয়। এটি একটি বাস্তব জীবনকে নিয়ন্ত্রন করার মতো কার্যকারী জীবনব্যবস্থা । এ পথের প্রধান প্রধান কথা হচ্ছে আল্লাহর ওপর ঈমান ও সেই আনুগত্য, আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের দুরন্ত এক আকাংখা । এই মরদূদ শয়তান সকল দিক থেকেই মানুষের কাছে এগিয়ে আসবে । তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং যাতে করে সে ঈমান এনে আনুগত্য করার ব্যাপারে বাধা সৃষ্টি করতে পারে। এ হচ্ছে মানবজাতির সফলতার বিরুদ্ধে এক ভীষণ ষড়যন্ত্র ও পথভ্রষ্ট করার এক. www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।