যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

অদৃশ্য হাত । তীর ইচ্ছাতেই সব কিছু গতিশীল রয়েছে। তিনি মানুষকে সৃষ্টির সেরা-রূপে সৃষ্টি করেছেন এবং মানুষের খেদমতের জন্যেই সৃষ্টি করেছেন অন্য সব কিছুকে, যার কারণে অন্যান্য সকল সৃষ্টি মানুষের সকল কাজে সহায়ক ভূমিকা পালন করে, সুতরাং পারস্পরিক বৈরিতার প্রশ্নই এখানে অবান্তর । মানুষের সৃষ্টির পর তার বৃদ্ধি ও জন্যে উন্নতির জন্যে গোটা সৃষ্টি নিয়োজিত । সৃষ্টির যাবতীয় বিধান মানুষের জন্যেই, কাজেই প্রাকৃতিকজগত মানুষের দুশমন হওয়ার পরিবর্তে সকল দিক দিয়ে পরিপূর্ণ সহায়ক ৷ মানুষও তাই প্রাকৃতিক সকল জিনিসকে নিজেদের জন্যে সহায়ক মনে করে কাজে লাগাবে- এটাই ইসলাম চায় । . এই দৰ্শনকে সামনে নিয়েই ইসলামের দৃষ্টিতে মানুষ বাস করবে এবং প্রাকৃতিক জগতকে বন্ধু মনে করে কাজে লাগাবে, মনে-প্রাণে স্বীকার করবে যে এসব কিছু মহান আল্লাহ রব্বুল আলামীনের কৃপার দান এবং তীরই পরিচালনায় তাদের খেদমতে নিয়োজিত একমাত্র ইসলামই প্রকৃতি সম্পর্কে এই ধারণা পোষণ করে। সুতরাং, প্রকৃতির সাথে ইসলামী ব্যবস্থার কোনো সংঘর্ষ নেই, বরং প্রাকৃতিক সব জিনিসের সাথে একজন মোমেন পরম প্রশান্তিতে মিশে যেতে পারে এবং প্রকৃতিকে তার. পরম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে । প্রকৃতির গতিধারার সাথে সামঞ্জস্য রেখে তার প্রতিটি পদক্ষেপ হয় দৃঢ়, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে সে প্রকৃতিকে ব্যবহার করে, সে মনে-্রাণে বিশ্বাস করে যে, তিনি ছাড়া আর কোনো ক্ষমতাধর নেই । একমাত্র ইসলামী চিন্তাধারাই সকল বস্তুর মধ্যে নিহিত সূক্ষ্মাতিসূক্ম কণার মধ্যে যে রহস্য আছে তার সন্ধান দিতে পারে এবং ওই রহস্যই মূল শক্তির সাথে সকল কিছুর সম্পর্ক নিরূপণ করতে সাহায্য করে৷ আল্লাহ তায়ালাই মানবমণ্ডলি এবং গোটা সৃষ্টিজগতকে অস্তিত্ব দান করেছেন আর সৃষ্টির সকল কিছু পরিচালনার ব্যাপারে একমাত্র তারই ইচ্ছা ও কার্যকরী রয়েছে এবং সব কিছুর মধ্যে তীর জ্ঞান ও কৌশল রয়েছে সক্রিয় যার সন্ধান কেউ কোনো দিন পেতে পারে না, তবে তিনি নিজেই যদি তার থেকে সামান্য কিছু কাউকে জানাতে চান তো সেটা ভিন্ন কথা । আরো জানা দরকার যে, মানব সৃষ্টির সাথে বিশ্বের বুকে বিরাজমান রহস্যরাজির এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তিনি দয়া করে মানব সৃষ্টির সাথে অন্যান্য সৃষ্টির সংযোগ বিধান করেছেন এবং মানুষকে সেই যোগ্যতা দিয়েছেন যার দ্বারা সে সৃষ্টির মধ্যে বিরাজমান কোনো কোনো শক্তিকে বশীভূত করতে পারছে এবং তাদের দ্বারা নিজেদের খেদমত আদায় করে নিতে পারছে ক এই যে সুশৃংখল ব্যবস্থাপনা সারা বিশ্বের বুকে বিরাজ করছে এটিই তাকে বুঝবার জন্যে যথেষ্ট । দেখুন না, কী চমৎকারভাবে তিনি প্রত্যেকটি জীবকে সৃষ্টি করেছেন। এদের কোনোটিকে কোনোটির বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন বা পরস্পর তারা শত্রুভাবাপন্ন তা নয়, বরং প্রত্যেকেই একে অপরের সহায়ক, বরং আরও বলতে গেলে বলতে হয় একে অপরের সম্পূরক । আর এই ধ্যান ধারণার ছায়াতলে যারা আসতে পেরেছে, তারা পরস্পর দরদী বন্ধু হিসাবে শান্তিতে বসবাস করতে পারছে এবং মহা-বিজ্ঞানময় ও শক্তিমান যে বিধাতা সারা বিশ্বকে পরিচালনা করছেন তীরই পরিচালনায় তারা জীবন যাপন করছে, নিশ্চিন্ত মনে বাস করছে তারা পরম সুখে, শাস্তি ও সমৃদ্ধির সাথে। তাদের প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত । তারা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে। খেলাফত প্রতিষ্ঠায় তারা হয়ে থাকে পরস্পর সহায়ক, তারা কাজ করে মহববতের সাথে এবং সৃষ্টির প্রতিটি জিনিসের সাথে সহযোগিতা করে। যখনই সৃষ্টির কোনো রহস্য তাদের সামনে উদ্বাটিত হয়ে যায়, তখন পরম কৃতজ্ঞতাভরে আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে যায় এবং নিজের কোনো কৃতিত্বের দাবী না করে সর্বান্তকরণে আল্লাহ্‌ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।