প্রজন্বের সূচনা হয়, যার ফলে মানুষের গোলামী থেকে মানুষ নাজাত পাবে এবং মুক্তি পাবে সে কুণবৃত্তির দাসত্ব থেকে। ইসলাম কোনো নতুন জিনিস নয়, নয় এটা কোনো শুধু এতিহাসিক বিষয়, যা একবার পৃথিবীতে আগমন করার পর শেষ হয়ে যাবে এবং এতিহাসিক বিষয়ে পরিণত হয়ে থাকবে৷ আর তার কল্যাণময়ী আদর্শ থেকে বর্তমান ও ভবিষ্যতের লোকদেরকে আতস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেবে। ইসলাম সেই চির কল্যাণময় আদর্শ যা পৃথিবীর সূচনালগ্ন থেকে তার ভূমিকা পালন করে আসছে । ৷ বিভিন্ন পরিবেশের, বিভিন্ন জনপদের বিভিন্ন রুচি ও পোশাকধারী মানুষের, বিভিন্ন অবস্থার, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন চিন্তা চেতনার, বিভিন্ন আকীদা বিশ্বাসের, বিভিন্ন মূল্যবোধের, বিভিন্ন পরিমাপের ও বিভিন্ন ব্যক্তির অনুসারী মানুষের কাছে ইসলাম আবেদন পেশ করেছে বিবেক খাটিয়ে চিন্তা করার জন্যে । আহ্বান জানিয়েছে সৃষ্টিকর্তা আল্লাহকেই একমাত্র মালিক, মনিব, প্রতিপালক ও বিধানদাতা মেনে চলতে এবং বিভিন্ন যুগে আগত আল্লাহর নবী রসূলদের পদাংক অনুসরণ করে চলতে ৷ প্রথম আগমনকালেও এই ইসলাম একইভাবে মানুষকে আহ্বান জানিয়েছিলো। স্সন্সাম ও জ্ঞাহেজ্নী সমাজের পার্থক্য জাহেলিয়াত একটি বিশেষ অবস্থা এবং মানুষের বিশেষ এক ব্যবহার বা চাল চলনের নাম । এ জাহেলিয়াত নির্দিষ্ট কোনো সময়ের গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না বা ইতিহাসের কোনো এক সময়ের সাথে সীমাবদ্ধ নয়। আজকের দিনে জাহেলিয়াত পৃথিবীর সকল অঞ্চলে, প্রতিটি জাতি, প্রতিটি ধর্মের, প্রতিটি সংগঠনের এবং বিভিন্ন রকম রুচি ও ভাবধারার লোকদের মধ্যে তার আর্সন সুপ্রতিষ্ঠিত করে নিয়েছে। এই জাহেলিয়াতের আসন প্রতিষ্ঠার ধারা শুরু হয় একটি মূলনীতির ওপর, আর তা হচ্ছে, মানুষের জন্যেই মানুষের রচিত শাসন ব্যবস্থা পরিচালনা, অর্থাৎ মানুষের ওপর মানুষের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা । এ মতবাদ দাড়িয়ে আছে যে মূল বুনিয়াদের ওপর তা হলো, ‘জনগণের ইচ্ছাই’ সকল সার্বভৌম ক্ষমতার মালিক । একথা মানার অর্থ হচ্ছে, ‘আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করা । তারপর এই জনগণের সার্বভৌমত্বের রূপ বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, জনগণের কর্তৃত্বের বহিপ্রকাশ হয়েছে নানাভাবে বিভিন্ন যুগে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন পদ্ধতিতে এই জাহেলিয়াতের প্রভাব মানব সমাজে বিস্তৃত হয়েছে এবং এর দ্বারা মুর্খতার পতাকা উডিডন। এসব প্রাধান্য বিস্তারের লক্ষণ ফুটে উঠেছে তার বিভিন্ন ব্যবহারের ভেতর দিয়ে । নানা নামে ও গুণ বর্ণনায়, নানা দলে ও নানা ধর্মের -দোহাই দিয়ে বারবার মানুষের প্রভুত্ব কায়েম করার চেষ্টা হয়েছে। অথচ মানুষের মনের মধ্যে নিস্বার্থ কল্যাণকামিতার অনুভূতি না থাকায় এর মাধ্যমে মানুষের স্বার্থপরতা ও তার পশু সুলভ বৃত্তি আরো উম্মাদ হয়ে উঠেছে এবং সব সময়ই এই সব ব্যক্তি ও দলীয় কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ বিদ্রোহ দেখা দিয়েছে। এই মৌলিক মাপকাঠি অনুসারে একথা স্পষ্ট হয়ে যায় যে, আজকে সারা পৃথিবীর দেশগুলো জাহেলিয়াতের আবরণে ঢাকা পড়ে গেছে এবং জাহেলিয়াতই আজ পৃথিবীর সর্বত্র জনজীবনকে নিয়ন্ত্রণ করছে। আর ইসলাম বর্তমান বিশ্বে যেন শুধুমাত্র আত্মরক্ষা বা কোনো রকমে বেঁচে থাকার জন্যে চেষ্টা করে যাচ্ছে। মুসলমান দাবীদার লোকগুলো শুধুমাত্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যেই ব্যস্ত । অপরদিকে আল্লাহর পথে আহ্বানকারীরা তেমনি করেই বিশ্ব মানবকে দাওয়াত দিচ্ছে যেমন করে মোহাম্মদ (স.) মানুষকে ডাকছিলেন। তাদেরকে আল্লাহর দিকে, তারই ভাষায় আহ্বান জানানো হচ্ছে, যেমন, এরশাদ হচ্ছে, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।