wii 9 © j= ASE ls eo Lo PDAs Lr TPA পণ Ouwsgell; Cul 1 956 EAE) oe wg CHR uly (সেদিন) যাদের ওযনের পাল্লা ভারী হবে তারাই সফল হবে। ৯. আর যাদের পাল্লা সেদিন হালকা হবে, তারা (হচ্ছে এমন সব লোক, যারা) নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা (দুনিয়ার জীবনে) আমার আয়াতসমূহ নিয়ে বাড়াবাড়ি করতো । এই ধরনের শ্চু বিচ্ছিন্ন অক্ষর সূরায়ে বাকারার (১) শুরুতে ব্যবহার হয়েছে, ব্যবহার করা হয়েছে সূরায়ে আলে ইমরানের গুরুতেও (২)। এসব অক্ষরের অর্থ খৌজাখুঁজি না করে আমরা সেই .মতটাই গ্রহণ করেছি যা আরবী ভাষাবিদ ও মোফাসসেররা গ্রহণ করেছেন। আর তা হচ্ছে, এসব বিচ্ছিন্ন অক্ষর দ্বারা কিছু অদৃশ্য বিষয়ের প্রতি ইংগিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে, আল কোরআন কিছু সুক্ষ্ম রহস্য প্রকাশের জন্যে আরবী ভাষাবিদদের অনুরূপ এসব অক্ষর ব্যবহার করেছে। তারপর দেখানো হয়েছে যে, আল কোরআন যে বিস্ময়কর চমৎকারিত্বের সাথে এসব ওদের কাছেও একথা প্রমাণিত হয়ে গেছে যে, এ কেতাব কোনো মানুষের রচিত নয়। ওদের সামনেই তো এসমস্ত বিচ্ছিন্ন হরফ দ্বারা আল-কোরআনের বহু সূরার সূচনা করা হয়েছে, কিন্তু কই তারা তো এইভাবে বিচ্ছিন্ন কিছু হরফ দ্বারা আল-কোরআনের অনুরূপ কোনো গ্রন্থ রচনা করতে পারেনি । আর এই না পারাটাই হচ্ছে এরুথার দলীল যে মহাগ্রন্থ আল কোরআন মানুষের তৈরী | কোনো গ্রন্থ নয়! তাইতো তারা হাজারো চেষ্টা করেও এমন'ছন্দময়, সুসমঞ্জও অর্থপূর্ণ কথা রচনা করতে পারেনি সুতরাং, এসব হরফ ও বাক্যগুলোঁর বাহ্যিক অর্থ ও রূপ যাইই ধারণা করা হোক না কেন, এর'মধ্যে যে গৃঢ় রহস্য রয়েছে তা অবশ্য আরো ত্বনেক বেশী সূক্ম্, আর আমরা এই কথাটাকেই বেশী গ্রহণযোগ্য মনে করি, যদিও এটা আসলে কোনো চূড়ান্ত কথা নয়। এর সঠিক অর্থ আল্লাহ তায়ালাই ভাল জানেন। এই অর্থেই, আলিফ-লাম-মীম-সোয়াদ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে ‘আল্লাহর কেতাব যা তোমার কাছে নাযেল হয়েছে’ অর্থাৎ এ হরফগুলো এই কেতাবটির দিকেই ইংগিত করছে। একথাটিকেই অধিক গ্রহণযোগ্য মনে করেছি সেই দিকেই বিশেষভাবে ইংগিত করেছে উল্লেখিত হরফগুলো । আর ‘কেতাব'- এ হচ্ছে এমন বিধেয় (যার সম্পর্কে কথা বলা হচ্ছে)-এর উদ্দেশ্য (যা বলতে চাওয়া হচ্ছে তা) উহ্য রয়েছে। অর্থাৎ বলতে ঠাওয়া হচ্ছে কেতাবের কথা অথবা হা এ কেতাব। (১) দেখুন ১ম খন্ডের ৭২ পৃষ্ঠা, ২য় সংস্করণ (২) ওয় খন্ডের ৪২ পৃষ্ঠা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।