যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

বাক্যালাপের একটি সুবর্ণ সুযোগ আসে এবং মূসা (আ.) আল্লাহকে নিজ চোখে দেখার জন্যে আব্দার করে বসেন । পর্বত বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটে, মূসা বেহুশ হয়ে পড়ে যান এবং সম্বিত ফিরে পেলে তার কাছে অবতরণ করা হয় আল্লাহর নির্দেশাবলী সম্বলিত ফলকসমূহ । সূরাটিতে আরো যে বর্ণনা এসেছে তা হচ্ছে, তার (মূসার). অনুপস্থিতিতে তার জাতির বাছুর পূজা করার ঘটনা, দ্বিতীয় পর্যায়ে আল্লাহর সাথে কথা বলার পর ওই বিজয় আরো তৃপ্তি করার জন্যে মূসা (আ.) জাতির মধ্য থেকে বাছাই করা সত্তর জনের একটি প্রতিনিধিদল প্রেরণ করেন এবং যখন তারা দাবী করে বললো, হে মূসা তোমার কথা আমরা কিছুতেই বিশ্বাস করবো না যতোক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখবো- তখন তাদের ওপর নেমে আসে এক বজ্ধ্বনি। বনী ইসরাঈল জাতিকে নিকটবর্তী এক এলাকায় প্রবেশ করতে বলা হলে তাদের অস্বীকৃতি জ্ঞাপন, শনিবারে মাছ শিকার সম্পর্কিত ঘটনা এবং তাদের মাথার ওপর পাহাড় তুলে ধরার ঘটনা হওয়া । এ সূরার মধ্যেই এসব ঘটনার বিস্তারিত এবং পূর্ণাংগ বিবরণ পেশ করা হয়েছে যা অন্য কোনো সূরাতে পাওয়া যায় না। এ সূরার মধ্যে যতোগুলো ঘটনার বিবরণ এসেছে সেগুলো সবই শেষ নবী ' (স.)-এর রেসালাত সম্পর্কে ইংগিত বহন করে। শুধু তাই নয়, তার প্রকৃতি কেমন হবে এবং কী হবে তার শিক্ষা সে সব কিছুই ওই ঘটনাবলীর বিবরণে ফুটে উঠেছে। আর এই বিষয়টি ওই ঘটনার মধ্যে অধিক পরিক্ষুট বলে দেখা যায় যখন মূসা (আ.) তীর রবকে মিনতি জানিয়ে তার জাতির মধ্যে বেহুশ হয়ে পড়ে যাওয়া ওই বিদ্রোহী লোকদেরকে ক্ষমা করার জন্যে আবেদন করেছিলেন এবং আল্লাহর কাছে তার নাযিল করার জন্যে দোয়া করেছিলেন যেন ফেরাউনের সাথে সংঘর্ষে তিনি জয়ী. হন। আল কোরআনও কার্যত সকল বিরোধীর মোকাবেলায় জয়লাভ করার জন্যে এইভাবে দোয়া করতে শেখায় । এরশাদ হচ্ছে, ‘আমার প্রদত্ত নিদিষ্ট সময়ে হাযির হওয়ার জন্যে মূসা সত্তর জন: লোককে বাছাই এবং তারাই সফলকাম ।' (আযাত ১৫৫-১৫৭) আর আল্লাহর পক্ষ থেকে আসা এই সত্যও মহাগুরুত্বপূর্ণ খবরের ভিত্তিতে এবং নিরক্ষর নবীর সাথে কৃত সাবেক ওয়াদার কারণে আল্লাহ তায়ালা নবী (স.)-কে নির্দেশ দিচ্ছেন যেন তিনি রেসালাতের প্রকৃতি (অর্থাৎ যে বিষয়টি জানানোর জন্যে তাঁকে পাঠানো হয়েছে) তার প্রকাশ্য ‘ঘোষণা দান করেন, জানিয়ে দেন মানুষকে তার দাওয়াতের মূল কথাগুলোকে । জানিয়ে দেন তীর প্রকৃত রব সম্পর্কে, যিনি তাকে পাঠিয়েছেন আর আরো যেন বলিষ্ঠভাবে সবাইকে জানিয়ে দেন সেই মূল তাওহীদ সম্পর্কে যা নিয়ে এর পূর্বে অন্যান্য সকল নবী-রসূলের আগমন ঘটেছে। এরশাদ হচ্ছে সেই মূল দাওয়াত নিম্নরূপ, ‘বলো (হে রসূল), হে মানবমন্ডলী, অবশ্যই আমি তোমাদের সবার কাছে প্রেরিত হয়েছি আল্লাহর রসূল হিসাবে, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর বাদশাহ । তিনি ছাড়া বাদশাহ ও সর্বময় কর্তা আর কেউ নেই । তিনিই মৃত্যু দান করেন এবং তিনিই যিন্দা করবেন । অতএব, আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো নিরক্ষর নবীর ওপর, যিনি (নিজে) আল্লাহ ও তার সকল নিদর্শনের ওপর বিশ্বাস স্থাপন করেছেন এবং তার অনুসরণ করো, তাহলেই হয়তো তোমরা হেদায়াতপ্রাপ্ত হবে।' তারপর একটু বিরতি দেয়ার পর কাহিনী নিজ গতিতে আবার চলতে শুরু করলো । এই চলতে থাকাকালে আল্লাহ তায়ালা আবার বান্দার সাথে প্রদত্ত তার ওয়াদার দিকে পুনরায় ফিরে এলেন । ফিরে এলেন সেই পাহাড়ের প্রচন্ড বেগে আন্দোলিত হওয়ার ঘটনার দিকে এবং তার www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।