প্রকার রোগ ব্যাধি, আপদ বিপদ, দুঃখ দৈন্য ও মারামারি কাটাকাটিতে লিপ্ত করে দেন, যাতে এসব প্রতিকূল অবস্থা তাদের মনকে গভীর ভাবে নাড়া দেয়, গাফলতির ঘুম ভেংগে যায় এবং জেগে উঠে তারা সত্যের ডাকে সাড়া দিতে পারে। কিন্তু এসব দুঃখ দৈন্য যখন তাদের মনে কোনো প্রকার সাড়া জাগাতে সক্ষম হয় না, তখন তাদেরকে তিনি ঢিল দিয়ে দেন। এটা যে কোনো বিপদাপদ থেকে আরো বড় পরীক্ষা । পরিশেষে নেমে আসে তাদের ওপর আল্লাহর বিধান অনুসারে আরো ব্যাপক কষ্ট । কিন্তু এতেও যখন তারা সাবধান হয় না, তখন হঠাৎ করে একদিন তাদেরকে পাকড়াও করা হয় এবং তাদের প্রতি সর্বাত্বক আযাব এমন ভাবে নেমে আসে যে, তারা বুঝতে পারে না কিসে কী হয়ে যাচ্ছে। আল্লাহর শাস্তি বিধানের এ নিয়ম বর্ণনা করার পর সেই ভীষণ বিপদের বর্ণনা তাদের সামনে | পেশ করা হচ্ছে, যা তাদেরকে গাফলতির ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তাদের অস্তরগুলোকে প্রচন্ডভাবে নাড়িয়ে দিতে পারে। সুতরাং এখন তাদেরকে কে বুঝাবে যে, আল্লাহর শাস্তি, তার চিরন্তন নিয়মানুযায়ী তাদের ওপর নাযিল হওয়ার জন্যে অপেক্ষা করছে? তাদেরকে কি পেছনে পড়ে থাকা ব্যক্তিদের জন্যে নির্ধারিত ধ্বংসের স্থানগুলো এমন সময় তাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, যখন তারা নিশ্চিন্তে নিজেদের ঘরে বসবাস করছে? দেখুন এ বিষয়ে আল্লাহর ভাষ্য- ‘আর আমি যখন কোনো অঞ্চলে কোনো নবী পাঠিয়েছি কিন্তু আমি তো ওদের অধিকাংশকে মহা-অপরাধী হিসাবেই পেয়েছি ।' (আয়াত ৯৪-১০২) এরপর আসছে মূসা (আ.)-এর সাথে ফেরাউন ও তার সভাসদদের তর্ক বিতর্কের বিবরণী, যখন তার সাথে ছিলো বনী ইসরাঈল জাতি । এ কাহিনী আল কোরআনের বিভিন্ন সূরার মধ্যে আলোচিত হয়েছে এবং কোরআনের সব থেকে বেশী স্থান জুড়ে রয়েছে। এখানে তার প্রধান কয়েকটা দিক তুলে ধরা হচ্ছে। কয়েকটি দিকের মধ্যে ওদের শাস্তির বর্ণনা এসেছে, যেমন সূরার শেষের দিকে দীর্ঘ একটি স্থান জুড়ে তাদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা খহণের বর্ণনা দেখা যায়। ইতিপূর্বে আল মোযযাম্মেল, আল ফাজর, আল্ কাফ, আল কামার ইত্যাদি সূরাগুলোর মধ্যে পর্যায়ক্রমে মূসা (আ.) ও তৎসংশ্লিষ্ট ঘটনাবলীর বর্ণনা এসেছে। ওই সমস্ত স্থানের বিবরণগুলো সংক্ষিপ্ত অথচ স্পষ্ট ইংগিত দানকারীর ভূমিকাই পালন করেছে। এসব বর্ণনার পর এটিই প্রথম সূরা, যার মধ্যে দীর্ঘ স্থান জুড়ে মূসা (আ.)-এর ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এর পর দেখা যায়, এসব বর্ণনার মধ্যে ফেরাউনের যে প্রসংগ এসেছে তাতে তার আকীদা বিশ্বাসের মৌলিক অবস্থাটা তুলে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে তার ও তার জাদুকরদের, সীমাবদ্ধতাকে । এদুটি বিষয়ে অন্যান্য আরো বহু সূরাতেও উল্লেখিত হয়েছে। ফেরাউনের বং! লোকদের ওপর উপর্যুপরি কয়েক বহর ধরে দুর্ভিক্ষ ও বিপদাপদ নেমে আসে, নেমে আসে ঝড় তুফান, পংগপাল, উঁকুন, ব্যাঙ ও রক্তের আযাব । এসব আযাবের বিস্তারিত বিবরণ এই সূরা ছাড়া অন্য কোনো সূরাতে আসেনি । বর্ণনা এসেছে এই সূরার মধ্যে ফেরাউন ও তার সভাসদ গণসহ তার জাতির লোকদের সম্পর্কে । এরপর বনী ইসরাঈল জাতির কার্যকলাপের ইতিহাস তুলে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে মূসা (আ.)-এর কাছে তাদের জন্যে ফেরাউনের জাতির মতোই ধরা ছোয়া যায় এমন কোনো মূর্তি বানিয়ে দেয়ার দাবীর কথা, আর তাদের পক্ষ থেকে এ দাবী উত্থাপিত হয় তখন, যখন তারা ফেরাউনের আক্রমণ থেকে রেহাই পেয়েছিলো, নীল নদ পার হয়ে | কিনারায় পৌছে গিয়েছিলো, এরপর বিপদমুক্ত হয়ে তৃপ্তির নিশ্বাস ফেলতে শুরু করেছিলো। এ সূরাতে ওই অধ্যায়ের বর্ণনাও এসেছে যার মধ্যে আল্লাহ পাকের সাথে মূসা (আ.)-এর সরাসরি www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।