যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রচুর সুখ সমৃদ্ধি দান করেন। এ সবই দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। কিন্তু এই সুখ সমৃদ্ধি যখন তাদেরকে ধৃষ্টতা ও উদাসীনতার চরম সীমায় পৌছিয়ে দেয়, যখন তারা একেবারেই বেপরোয়া আচরণ করতে থাকে এবং ভাবতে থাকে যে, জীবন এমন গতানুগতিকভাবেই চলবে, এর কোনো নিয়ন্তা নেই, কোনো লক্ষ্য নেই, দুঃখের পরে সুখ এমনিই আসে, এর পেছনে কারো কোনো উদ্দেশ্য ও লক্ষ্য নেই, কোনো পরীক্ষা নেই৷ তাদের পূর্ব পুরুষরাও এমনি দুঃখের পরে সুখ ভোগ করতো, কেননা দুনিয়াটা এভাবেই কোনো পরিকল্পনা ও পরিচালক ছাড়াই চলে, তখনই আল্লাহ তায়ালা তাদেরকে আর কোনো হুশিয়ারী সংকেত ও অবকাশ না দিয়ে আকস্মিকভাবে পাকড়াও | করেন। যখন তারা উদাসীনতা ও শৈথিল্যে ডুবে থাকে, সুখ ও দুঃখে আল্লাহর কোনো পরীক্ষা আছে কিনা, তা অনুধাবন করে না, বান্দাদের নানা রকমের ভাগ্য বিপর্যয় ঘটানোর পেছনে তার কী গভীর ও মহৎ উদ্দেশ্য ও কল্যাণ নিহিত রয়েছে, তা উপলব্ধি করে না এবং অলস ও অবাধ্য লোকদের ওপর আল্লাহর যে কোপ ও ক্রোধ অবশ্যম্ভাবী, তা থেকে সতর্কও হয় না এবং পশু বা তার চেয়েও জঘন্য পন্থায় জীবন যাপন করতে থাকে তখনই আল্লাহর গযব এসে তাদেরকে পাকড়াও কনে শেয়। এই অবস্থাতেই আল্লাহর পার্থিব আযাব নেমে আসে । যদি সময় থাকতে তারা ঈমান আনে ও তাকওয়া বা সতর্কতা অবলম্বন করে, তা হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে, বরকত ও কল্যাণ নাযিল হতে পারে, আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবী থেকে অবারিত ধারায় জীবিকা দিতে পারেন এবং জীবনকে শাস্তি-নিরাপত্তা-কল্যাণ দিয়ে ভরে দিতে পারেন। আর কোনো দুঃখ-কষ্ট বা শাস্তি নাযিল হবার আশংকা না থাকতে পারে। এরপর আল্লাহ তায়ালা ধ্বংসপ্রাপ্ত জনপদসমূহের উত্তরাধিকারীদেরকে সতর্ক করেন যে, তারা যেন পার্থিব জীবনের সুখ এশ্বর্যের লোভে বেহুশ ও অচেতন হয়ে না যায়৷ তাদেরকে সতর্কতা ও সংযম অবলম্বন এবং তাদের ধ্বংসপ্রাপ্ত পূর্বসূরীদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান । কেননা তাদের জন্যেও আল্লাহর সেই অপরিবর্তনীয় ও চিরস্থায়ী নীতি অপেক্ষা করছে, যা শত শত হাজার হাজার বছর ধরে মানুবেতিহাসকে নিয়ন্ত্রণ করছে। নবীদের ইতিবৃত্ত আলোচনার মধ্যবর্তী এই পর্যালোচনামূলক বক্তব্যের শেষ পর্যায়ে রসূল (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে, ‘ওই সমস্ত জনপদের কাহিনী আমি তোমাকে শুনাচ্ছি এই কাহিনীগুলো শুনানোর উদ্দেশ্য হলো, আল্লাহর যে মহাজাগতিক বিধানের বলে ওই জনপদগুলো শোচনীয় পরিণতির সন্মুখীন হয়েছিলো, সেই বিধান রসূল (স.)-কে অবহিত করা এবং ওই জনপদগুলো ও তার অধিবাসীরা কী প্রকৃতি ও কী চরিত্রের অধিকারী ছিলো, তা তাকে জানানো । যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘আমি ওই অধিবাসীদের অধিকাংশকেই অংগীকার রক্ষাকারী হিসাবে পাইনি, বরং তাদের অধিকাংশকে অবাধ্য ও পাপিষ্ঠ পেয়েছি ।' (আয়াত ১০২) বস্তুত শেষ নবী ও তাঁর উন্মতই সকল নবী ও রসূলের পরিচালিত ইসলামী আন্দোলনের ইতিহাস ও তার শিক্ষা দ্বারা উপকৃত একমাত্র জাতি । এবারে আসুন এই আয়াতগুলোর তাফসীরে মনোনিবেশ করি, যা মধ্যবর্তী পর্যালোচনার অন্তর্ভুক্ত হয়েছে। (আয়াত ৯৪ থেকে আয়াত ১০২ পর্যন্ত) প্রাচ্য ও অভাব্ব অনটনের্স ব্যাপারে আল্লাহুক্স শীতি ‘আমি যখনই কোনো জনপদে কোনো নবীকে পাঠিয়েছি। আমি সেই জনপদবাসীকে বিপদ মুসিবত দ্বারা আক্রান্ত করেছি। অতপর বিপদ মুসিবত দুর করে তাদেরকে সুখ দিয়েছি, অবশেষে তাদের ওদ্ধত্য বেড়েছে.......’ (৯৪-৯৫) | ৭ সূরা আল আ'রাফ ০১৭১) পারা ৯ মনখিল ২ | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।