তাফসীর ফী যিশ্লালিল্দ কোরূআন ‘যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে আনলেন এবং তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা জবাব দিলো যে, হাঁ, ....... ’ (আয়াত ১৭২ ও ১৭৩) আবার এই দৃশ্যের পরেই তুলে ধরা হয়েছে আল্লাহর এই অংগীকার ভংগকারী এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তার বিধানের জ্ঞান থেকে বিপথগামী হওয়ার দৃশ্য । এ দৃশ্য বড়ই উদ্দীপনাদায়ক । এতে একদিকে যেমন রয়েছে অংগীকার ভংগ ও আল্লাহর দ্বীনের জ্ঞান লাভ করার পরও তার বিরুদ্ধাচরণ থেকে বিরত হওয়ার জোরদার প্রেরণা, তেমনি রয়েছে এর ভয়াকহ পরিণাম সম্পর্কে সতর্কবাণী । আল্লাহ তায়ালা বলেন, ‘তাদেরকে সেই ব্যক্তির ঘটনা শুনিয়ে দাও, যাকে আমি আমার বিধান সংক্রান্ত জ্ঞান দিয়েছিলাম, কিন্তু তা থেকে সে বিচ্যুত হলো । ফলে শয়তান তার পিছু নিলো এবং সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলো । আমি যদি চাইতাম, তবে তাকে ওই জ্ঞান দ্বারা উচ্চতর মর্যাদায় উন্নীত করতে পারতাম । কিন্তু সে মাটির দিকে আকৃষ্ট হলো এবং নিজের প্রকৃতির অনুসরণ করলো । ফলে তার অবস্থা হয়ে গেলো কুকুরের মতো ....... ’ (আয়াত ১৭৫, ১৭৬ ও ১৭৭) অতপর ঈমান ও কুফরের স্বভাব প্রকৃতির যে বর্ণনা দেয়া হয়েছে, তা থকে স্পষ্ট হয়ে গেছে যে, কুফর হচ্ছে মানুষের জন্মগত স্বভাবের এমন এক অচলাবস্থা, যা আল্লাহর হেদায়াত লাভের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং পরিণামে তার সর্বনাশ ঘটায় । আল্লাহ তায়ালা বলেন, ‘যাকে আল্লাহ্ তায়ালা হেদায়াত করেন, সেই সঠিক পথ লাভ করে। আর যাকে গোমরাহ করেন, সে হয় ক্ষতিগ্রস্ত । আমি জিন ও মানুষের মধ্য থেকে অনেককে জাহান্নামের জন্যে সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না এবং তাদের কান আছে, কিন্তু তা দিয়ে শোনে না । তারা পশুর মতো বরং তার চেয়েও অধম । তারা উদাসীন ৷’ (আয়াত ১৭৮, ১৭৯) এরপর একটি ইংগিত করা হয়েছে সেই মোশরেকদের প্রতি, যারা মক্কায় ইসলামের দাওয়াতকে মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাখ্যান করতো এবং আল্লাহর নামগুলোকে বিকৃত করে তা থেকে তাদের মনগড়া দেব-দেবীর নাম তৈরী করে নিতো । সেই সাথে ওই মোশরেকদেরকে আল্লাহর পক্ষ হতে ক্রমান্বয়ে পাকড়াও করা হবে বলে হুমকিও দেয়া হয়েছে। আর তাদেরকে আবেগমুক্ত হয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার আহবান জানানো হয়েছে যে, তাদের সহচর মোহাম্মদ (স.) তাদেরকে যে হেদায়াতের পথে ডাকেন, তা প্রত্যাখ্যান করা উচিত হচ্ছে কিনা এবং সেটা তার ঘাড়ে ভ্রিন সওয়ার থাকার কারণে হচ্ছে বলা সংগত হচ্ছে কিনা । তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যেন তারা আকাশ ও পৃথিবীর রাজ্যে ও বিশ্ব প্রকৃতির সর্বত্র হেদায়াত লাভের সহায়ক যে জিনিসগুলো রয়েছে, তার দিকে দৃষ্টি দেয় । সেই সাথে আল্লাহ তায়ালা তাদের মৃত্যু সম্পর্কেও হুশিয়ারী উচ্চারণ করেছেন, যার সম্পর্কে তারা উদাসীন ৷ আল্লাহ তায়ালা বলেন, সুন্দরতম নামগুলো আল্লাহর । ওগুলো দ্বারা তোমরা ভাঁকে ডাকো । আর যারা তীর নামকে বিকৃত করে, তাদের সঙ্গ ত্যাগ করো। তাদেরকে তাদের কৃতকর্মের যথোচিত প্রতিফল দেয়া হবে। আমার সৃষ্টির মধ্যে এমন একটি দলও রয়েছে, যারা সত্যের পথ প্রদর্শন করে এবং সত্যের সাহায্যেই ইনসাফ করে। আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, তাদেরকে আমি ক্রমাৰবয়ে পাকড়াও করবো এমনভাবে যে, তারা টেরও পাবে না । আমি তাদেরকে সময় দিয়ে থাকি । আমার চক্রান্ত অত্যান্ত সূক্ষ্ম । তারা কি ভেবে দেখেনি যে, তাদের সহচরের ওপর জ্বিনের সভাব নেই? সে তো একজন প্রকাশ্য সতর্ককারী ।.....' (আয়াত ১৮০-১৮৬) | ৭ সূরা আন্স আ'ন্বাফ্জ (১৭৩) পান্না > মনখিন্স ২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।