যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সর্বাধিক বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। তবে সূরা তোয়াহার তুলনায় এখানে বনী ইসরাঈলের জীবনের অপেক্ষাকৃত কম সংখ্যক ঘটনা অন্তর্ভুক্ত হয়েছে। (১) এ সূরায় বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা শুরু হয়েছে হযরত মূসা (আ.) কর্তৃক ফেরাউন ও তার দল-বলের সাথে প্রত্যক্ষ আলোচনার ঘটনার মধ্য দিয়ে। পক্ষান্তরে সূরা তোয়াহায় শুরু হয়েছে তুর পর্বতের দিক থেকে মূসা (আ.)-কে আহ্বানের ঘটনা দিয়ে । আর সূরা কাসাসে শুরু হয়েছে বনী ইসরাঈলের ওপর ফেরাউনী নির্যাতনের সময়ে মুসার জন্মের বৃত্তান্ত দিয়ে । অতপর সমগ্র সূরা কাসাস জুড়ে(২) সূরার উদ্দেশ্য ও প্রেক্ষাপটের সাথে সংগতি রেখে ও কোরআনের সার্বিক বর্ণনাভংগির অনুকরণে ফেরাউন ও তার দল-বলের উক্ত দাওয়াত প্রত্যাখ্যানের পরিণতিসহ পুরো কাহিনী বর্ণিত হয়েছে। বর্তমান সূরায় এ কাহিনীর সূচনা হয়েছে এভাবে, ‘অতপর তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শনাবলীসহ ফেরাউন ও তার দল-বলের কাছে পাঠিয়েছিলাম ৷ কিন্তু তারা ওই নিদর্শনাবলীর ওপর অত্যাচার করলো । অতপর অরাজকতা সৃষ্টিকারীদের কী পরিণতি হয়েছিলো, দেখো ৷’ (আয়াত ১০৩) অতপর এই কাহিনীর অন্যান্য অংশ ও দৃশ্যের বিবরণ দেয়া হয়েছে। প্রথমে এসেছে ফেরাউন ও তার স্বগোত্রীয়দের মোকাবেলা অতপর বনী ইসরাঈল ও তাদের বিকৃতি বিভ্রান্তির মোকাবেলার ‘বিবরণ । যেহেতু আমরা পরবর্তীতে এই কাহিনীর বিস্তারিত আলোচনায় আসছি, সেহেতু এখানে আমরা শুধু এই কাহিনীর প্রধান প্রধান দিক ও তার সার্বিক শিক্ষা তুলে ধরছি । মূসা (আ.) ফেরাউন ও তার দল বলের কাছে উপস্থিত হয়ে এই সত্যটি তুলে ধরেন যে, তিনি বিশ্ব প্রতিপালকের প্রেরিত দৃত বা রসূল । ‘মূসা বললো, হে ফেরাউন, আমি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত । আল্লাহ তায়ালা সম্পর্কে আমি সত্য ছাড়া অন্য কিছু বলা সংগত মনে করি না সূতরাং আমার সাথে বনী ইসরাঈলকে যেতে দাও ৷’ (আয়াত ১০৪-১০৫) অনুরূপভাবে ওই একই সত্য তখনো প্রকটিত হয়, যখন মূসার সাথে ফেরাউনের জাদুকরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং তারা পরাজিত হয়ে ঈমান আনে । কেননা তারা বিশ্ব প্রতিপালকের প্রতিই ঈমান এনেছিলো। ‘জাদুকররা সেজদায় পড়ে গেলো । তারা বললো, আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, যিনি মূসা ও হারূনের প্রতিপালক ৷’ এই সত্যটিকে আবারো উর্ধে তুলে ধরা হয় তখন, যখন ফেরাউন জাদুকরদেরকে কঠিন শাস্তির হুমকি দেয়। তারা তাদের প্রতিপালকের প্রতি মনোনিবেশ করে এবং ঘোষণা করে যে, তারা জীবনে, মরণে, আখেরাতের ' পুনরুজ্জীবনে এবং সর্বক্ষেত্রে আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত । ‘তারা বললো, আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাবো । তোমাদের দৃষ্টিতে আমাদের দোষ তো কেবল এটাই যে, আমাদের কাছে আমাদের প্রতিপালকের নিদর্শনাবলী পৌছে যাওয়ার পর আমরা তার প্রতি ঈমান এনেছি । হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দাও এবং মুসলমান অবস্থায় মৃত্যু দাও ৷' মূসা (আ.) যেহেতু তার জাতির স্বভাব জানতেন, তাই তাদেরকে তাদের প্রকৃত প্রভুর পরিচয় দিতে থাকেন । যখন ফেরাউন হুমকি দিল যে, সে বনী ইসরাঈলের পুরুষদেরকে হত্যা করা ও মেয়েদেরকে বাচিয়ে রাখার মাধ্যমে পুনরায় শাস্তি দেবে, তখন 'মূসা তার জাতিকে বললো, (১) ‘আত্‌-তাসবীরূল ফানী কোরআন ' দ্ৃষ্টব্য। (২) একই পুস্তক দ্ৰষ্টব্য www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।