যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরার এ অংশে কাফেরদের ব্যাপারে আল্লাহর শাস্তিমূলক পদক্ষেপ, তার নিয়ম এবং মানব জীবনে ঈমানী মূল্যবোধের সাথে তার সম্পর্ক আলোচিত হয়েছে। এতে হৃদয় প্রকম্পিতকারী হুমকি ও কাফেরদের ধ্বংসের বিবরণ সম্বলিত হুশিয়ারীও স্থান পেয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘নগরসমূহের অধিবাসীরা কি এ ব্যাপারে নিশ্চিন্ত যে, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আমার আযাব আসতে পারে? অথবা নগরবাসীরা দিন-দুপুরে খেলাধুলায় মশগুল থাকা অবস্থায় তাদের ওপর আমার আযাব নেমে আসতে পারে এ ব্যাপারে তারা কি নিশ্চিন্ত? তারা কি আল্লাহর (ঈমান না আনার কারণে আল্লাহর শাস্তির) পরিকল্পনা থেকে নিশ্চিন্ত? ৯৭-১০০) এই মন্তব্যের উপসংহার টানা হয়েছে এই ঘটনাবলীর দিকে রসূল (স.)-কে একটি ইংগিত প্রদান, অতীতের কাফের জাতিগুলোর পরিণতির একটি সংক্ষিপ্ত বিবরণ দান, তাদের প্রকৃত অবস্থা ও আল্লাহর একত্ব-সার্বভৌমত্ব মেনে নেয়ার ওয়াদা ভংগের বর্ণনা দান এবং তাদের কাছে তাদের রসূলদের মাধ্যমে আগত আল্লাহর সুস্পষ্ট নিদর্শনাবলী ও অলৌকিক ঘটনাবলী তাদের স্বভাব প্রকৃতির জড়তা ও মনমগজের নিক্রিয়তার কারণে নিষ্ফল হয়ে যাওয়ার বর্ণনা দানের মধ্য দিয়ে ৷ যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘ওই সৰ নগরবাসীর ঘটনাবলী আমি তোমার কাছে বর্ণনা করি। তাদের কাছে তাদের রসূলরা তাদের অধিকাংশকেই আমি অবাধ্য পেয়েছি ।' (আয়াত ১০১-১০২) হযরত নূহ, হুদ, সালেহ, লৃত ও শোয়ায়ব (আ.)-এর জাতিগুলোর ধ্বংসের ব্যাপারে মন্তব্য করার পর আসছে হযরত মূসা (আ)-এর ঘটনা । প্রথমে ফেরাউন ও তার দল-বলের সাথে এবং পরে বনী ইসরাঈলের সাথে মূসা (আ.)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রসংগত উল্লেখ্য যে, এই সূরায় মূসার ঘটনা যতো বড় ও ব্যাপক আকারে আলোচিত হয়েছে, সমগ্র কোরআনের আর কোথাও একই সূরায় এতো ব্যাপকভাবে এ ঘটনা আলোচিত হয়নি ৷ এ ছাড়া সূরার আরো অনেক জায়গায় বনী ইসরাঈলের কিছু কিছু ঘটনা আলোচিত হয়েছে। কোরআনের অন্যান্য স্থানে এ সম্পর্কে যে সব সংক্ষিপ্ত ইশারা-ইংগিত দেয়া হয়েছে, এটা তার অতিরিক্ত । হযরত মূসা ও বনী ইসরাঈলের ঘটনা কোরআনের সবচেয়ে বেশী আলোচিত ঘটনা ৷ এই জাতির ঘটনাবলী এতো বেশী আলোচিত হওয়ার নিগূঢ় রহস্য কী, সে সম্পর্কে আমি যিলালুল কোরআনের ৬ষ্ঠ পারায় বিস্তারিত আলোচনা করেছি। নিম্নে এর অংশ বিশেষ তুলে ধরছি: বনী ইসরাঈল ছিলো মদীনায় ও সমগ্র আরব উপদ্বীপে শত্রুতা, ষড়যন্ত্র ও যুদ্ধংদেহী মনোভাব সম্পন্ন ইসলামী দাওয়াতের মোকাবেলাকারী প্রথম জনগোষ্ঠী । প্রথম দিন থেকেই তারা মুসলমানদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়। মদীনায় তারাই মোনাফেক গোষ্ঠীকে আশ্রয় ও প্রশ্রয় দেয় এবং ইসলামী মতাদর্শ ও মুসলমানদের বিরুদ্ধে যুগপৎ ষড়যন্ত্র পাকাতে সব রকমের সাহায্য ও সহযোগিতা করে। মোশরেকদেরকেও মুসলমানদের ওপর আক্রমণ করতে উদ্বুদ্ধ করতো তারাই । মুসলমানদের মধ্যে বিভেদ, হানাহানি, গুজব রটনা ও ষড়যন্ত্রের যুদ্ধ তারাই বাধাতো। ইসলামী আকীদা আদর্শ ও নেতৃত্বের প্রতি সন্দেহ সংশয় ও বিভ্রান্তি ছড়াতেও তারাই সচেষ্ট থাকতো ৷ এসবই তারা করতো প্রকাশ্য যুদ্ধে অংশ গ্রহণের পূর্বে । তাই মুসলমানদের কাছে তাদের মুখোশ উন্মোচন করা অপরিহার্য হয়ে পড়েছিলো, যাতে তারা বুঝতে পারে, তাদের প্রকৃত দুশন কারা, কী তাদের স্বভাব, কেমন তাদের ইতিহাস ও শতিহ্য, কী কী উপায়ে তারা ষড়যন্ত্র করে এবং তাদের সাথে মুসলমানদের লড়াই-এর স্বরূপটা কী । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।