এ পর্যায়ে হঠকারী কাফের নেতারা শোয়ায়ব (আ.)-এর সহচরবৃন্দকে ইসলাম থেকে ফেরানোর জন্যে হুমকি দিলো । ‘শোয়ায়বের জাতির কাফের নেতৃবর্গ বললো, তোমরা যদি শোয়ায়বের অনুসরণ করো, তা হলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে!’ হক ও বাতিলের লড়াইয়ের এটা একটা চিরন্তন বৈশিষ্ট । বাতিল শক্তি প্রথমে ইসলামী আন্দোলনের প্রধান দাওয়াতদাতার পেছনে লাগে, যাতে তাকে দাওয়াতের কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। কিন্তু সে যখন নিজের ঈমানের দৃঢ়তা ও আল্লাহর প্রতি বিশ্বাসের বদৌলতে এই অপচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়, আল্লাহদ্রোহীদের সকল হুমকি ও ধমকিকে উপেক্ষা করে দাওয়াত ও প্রচারের কাজে আপোষহীনভাবে নিয়োজিত হয়, তখন তার অনুসারীদের প্রতি মনোনিবেশ করে এবং সর্ব প্রকারের হুমকি, ধমক এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদেরকে করাতে পারে না। এজন্যেই তারা নির্যাতন ও সন্ত্রাসের পথ বেছে নেয়। তারা তাদের জাহেলিয়াতের বলে মোমেনদের মনমগজকে দখল করতে পারে না, তবে খালেস ঈমানের বদৌলতে আল্লাহর একনিষ্ঠ অনুগত হবার কারণে যারা একমাত্র আল্লাহর আইনকে মেনে চলতে বদ্ধপরিকর, সেই মোমেনদের ওপর তারা কঠোর নির্যাতন চালায় । কিন্তু আল্লাহর শাশ্বত রীতি হলে হক ও বাতিল যখন আপোসহীনভাবে সংঘাতে লিপ্ত হয়, তখন আল্লাহর নীতিই জয়ী হয়। এখানেও তাই হয়েছে। ‘তাদেরকে একটা ভূমিকম্প পাকড়াও করলো। ফলে তারা তাদের বাড়ীঘরে নিথর ও নিস্তব্ধ হয়ে পড়ে রইলো ৷' ভূমিকম্প ও নিশ্চল করে দেয়ার শাস্তিটা ছিলো হুমকি, আস্ফালন ও নির্যাতন নিপীড়নের । ‘তোমরা শোয়ায়েবের অনুসরণ করলে ক্ষতিগ্রস্ত হবে।’ এ কথাটার অব্যবহিত পরই ভূমিকম্প ও নিশ্চল করে দেয়ার শাস্তি সম্বলিত আয়াতটা এসেছে। তাদের দেয়া এ হুমকির পরে এ কথাটা বলে বুঝানো হয়েছে যে, ক্ষতিখস্ত হলো অমান্যকারীরা, শোয়ায়েবের অনুসারীরা নয় । “যারা শোয়ায়বকে অস্বীকার করেছিলো, তাদের পরিণাম এমন হলো যেন তারা কোনো দিন সেখানে বাস করেনি । যারা শোয়ায়েবেকে অস্বীকার করেছিলো, তারাই ক্ষতিগ্রস্ত হলো ৷’ আমরা দেখতে পাচ্ছি, তারাই তাদের বাড়ীতে নির্জীব ও নিশ্চল হয়ে পড়ে রইলো । যেন তারা কোনো দিন সেখানে বসবাস করেনি এবং তাদের কোনো চিহ্নও যেন নেই । অতপর তাদের অধ্যায়ের সমাপ্তি টানা হচ্ছে এই বিষাদময় বিবরণের মাধ্যমে যে, যে রসূল : তাদের ভাই ছিলো, সে অবশেষে তাদের কাছ থেকে বিদায় নিলো, তাদের পথ ও তার পথ ! আলাদা হয়ে গেলো এবং সে তাদের জন্যে কোনো আক্ষেপও করলো না। ‘অতপর শোয়ায়ব তাদের কাছ থেকে বিদায় নিলো। সে বললো, হে আমার জাতি, আমি আমার প্রভুর বার্তা তোমাদের কাছে পৌছিয়ে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি। যে জাতি আল্লাহর প্রত্যাখ্যান করলো, তার ওপর আমি কিভাবে আক্ষেপ করি?’ বস্তুত, শোয়ায়ব এক আদর্শের ও এক জাতির লোক, আর মাদইয়ানবাসী আরেক আদর্শ ও আরেক জাতির লোক । উভয়ের মধ্যে যে রক্তের ও জাতীয়তার সম্পর্ক ছিলো, ইসলামে তার ' কোনো স্বীকৃতি নেই এবং আল্লাহর মানদন্ডে তার কোনো মুল্যও নেই । ইসলামের দৃষ্টিতে একমাত্র ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনই টিকে থাকে । মানুষের মধ্যে সম্পর্কের একমাত্র সূত্র হলো আল্লাহর বন্ধন সূত্র, যা অটুট ও স্থায়ী ৷ যিন্লালস এম ১৯১ (শে) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।