প্রদত্ত একমাত্র সত্য বিধান ইসলামকে কায়েম করতে নির্দেশ দেয়। এই সত্য বিধান কায়েম করতে হলে নেতৃত্বের পদ ও কর্তৃত্বের সকল চাবিকাঠি সমাজের সর্বাপেক্ষা অধিক ঈমানদার, সৎ ও আদৰ্শবাদী লোকের হাতে অর্পণ করতে হবে। রাষ্ট্র বিপ্রব সাধন ব্যতীত দ্বীন ইসলামের মূল লক্ষ্য এবং দাবী কখনও পূর্ণতা লাভ করতে পারে না। এ জন্যেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দ্বীন ইসলামের সত্য বিধান বাস্তবায়নে আল্লাহ তায়ালা প্রদত্ত ব্যবস্থার মূল উদ্দেশ্য নির্ধারিত হয়েছে। এমনকি এই বিরাট কর্তব্য বিস্বৃত হওয়ার পর এমন কোনো কাজই থাকতে পারে না, যা করে আল্লাহর কিছু মাত্র সন্তোষ লাভ করা যেতে পারে। কোরআনে জামায়াতবদ্ধ হওয়া ও নেতার আদেশ শ্রবণ ও পালনের ওপর এতো বেশী গুরুত্ব কেন আরোপ করা হয়েছে, তা বাস্তবিকই প্ৰণিধানযোগ্য । উপরস্তু কোরআনের বিধান মতো জামায়াত থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া ব্যক্তি হত্যার যোগ্য চাই সে যতোই দাবী করুক যে, সে মুসলমান এবং যতোই সে নামায রোযা করুক । এর কারণ কী? এর একমাত্র কারণ কি এটাই নয় যে, সৎ নেতৃত্ব ও সত্যের পূর্ণাংগ জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা ও স্থিতি সাধন দ্বীন ইসলামের চূড়ান্ত লক্ষ্য? আর এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে সমষ্টিগত ও সংঘবদ্ধ শক্তি অর্জন করা একান্ত অপরিহার্য । কাজেই যে ব্যক্তিই সামগ্রিক শক্তি ও সামাজিক শৃংখলার ক্ষতি সাধন করবে, তার অপরাধ এতো বড় ও মারাত্মক যে, হাজার তাওহীদ স্বীকার ও হাজার নামায রোযা দ্বারা তার ক্ষতিপূরণ কিছুতেই হতে পারে না। এরপর ইসলামের জেহাদের ওপর এতো গুরুত্ব আরোপ করা হয়েছে কেন, তাও ভেবে দেখুন । জেহাদ থেকে বিরত থাকলে কোরআন তাকে মোনাফেক বলে অভিহিত করে কেন? কারণ এই যে, এই জেহাদ ইসলামের সত্য বিধান প্রতিষ্ঠারই নামান্তর মাত্র । কোরআনে মুসলমানদের ঈমান পরীক্ষার জন্যে এই জেহাদকেই চূড়ান্ত মাপকাঠি বলে ঘোষণা করা হয়েছে। অন্য কথায়, কোরআনের বিধান অনুযায়ী ঈমানদার ব্যক্তি বাতিল ও কাফেরী শাসন ব্যবস্থার প্রাধান্যে কখনই সন্তুষ্ট থাকতে পারে না। আর দ্বীন ইসলামের সত্য ও আদর্শ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে চেষ্টা সাধনা না করা এবং জানমালের কোরবানী না দেয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আর এই কাজে এ ব্যাপারে কারো কুষ্ঠা ও ইতস্তত ভাব প্রকাশিত হলে তার ঈমান সংশয়ের মধ্যে পড়ে যায়। ফলে অন্য হাজারো সওয়াবের কাজও তার কোনো উপকার সাধন করবে না৷’ J ‘ইসলামের দৃষ্টিতে আল্লাহর যমীনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা একটি কেন্দ্রীয় ও মৌলিক উদ্দেশ্য এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ । কাজেই এই ইসলামের প্রতি যার ঈমান আছে, একমাত্র নিজের ব্যক্তিগত জীবনকেই যথাসম্ভব ইসলামী আদর্শের অনুসারী করলে তার সকল কর্তব্য সম্পন্ন হয় না। বরং মানব সমাজের নেতৃত্ব ও কর্তৃত্বের অধিকার কাফের ও ফাসেকদের কাছে থেকে কেড়ে নিয়ে সর্বাপেক্ষা সৎ, সত্যাশ্রয়ী ও আদর্শবাদী লোকদের হাতে তা তুলে দেযার জন্যে সর্বশক্তি নিয়োগ করাও তার মূল ঈমানের একাসন্তিক দাবী । কারণ আল্লাহর মরযী অনুযায়ী পৃথিবীর ব্যবস্থাপনা ও সমাজ পরিচালনা এইরূপ একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কিছুতেই সম্ভব নয় ।'.... ইসলাম যখন মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতাকে অবৈধ দখলদার লোকদের হাত থেকে কেড়ে নিয়ে তা পুরো পুরিভাবে আল্লাহর হাতে সোর্পদ করার আহ্বান জানায়, তখন কেবল তাদের মানুষত্বের মুক্তি এবং বান্দাদের গোলামী থেকে তাদের অব্যাহতি লাভ করার আহ্বানই জানায় । ইসলামের এ আহ্বান মানবজাতিকে তার জান ও মাল তাগুতী শক্তির লোভ ও খায়েশের খক্সর থেকে মুক্ত করারও আহ্বানের শামিল । ইসলাম তার ওপর আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সকল যিশলাল এম ১১ (কে)www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।