যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

কার হাতে নিবদ্ধ, এ প্রশ্নের ওপরই মানব জীবনের শাস্তি, স্বস্তি, নিরাপত্তা এবং ভাংগন বিপর্যয় ও অধোপতন একান্তভাবে নির্ভর করে। গাড়ী যেমন সব সময় সেই দিকেই ছুটে চলে, যেদিকে তার চালক তাকে চালিয়ে নেয় । তার আরোহীর ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, সেই দিকেই যেতে বাধ্য হয়। অনুরূপভাবে, মানব সমাজের গাড়ীও ঠিক সেই দিকেই অগ্রসর হয়ে থাকে, যেদিকে তার নেতৃবৃন্দ ও কর্তৃত্বশীল লোকেরা নিয়ে যায়৷ পৃথিবীর সমগ্র উপায় উপকরণ যাদের করায়ত্ত হয়ে থাকবে, শক্তি-ক্ষমতা ও এখতিয়ারের সব চাবিকাঠি যাদের মুঠোর মধ্যে থাকবে, সাধারণ জনগণের জীবন যাদের হাতে নিবদ্ধ থাকবে, চিন্তাধারা, মতবাদ, আদর্শের রূপায়ণ ও বাস্তবায়নের জন্যে অপরিহার্য উপায়-উপাদান যাদের হস্তগত হবে, ব্যক্তিগত স্বভাব চরিত্র পুনর্গঠন, সমষ্টিগত নীতি ব্যবস্থার বাস্তবায়ন এবং নৈতিক মূল্যবোধ নির্ধারণের ক্ষমতা যাদের রয়েছে, তাদের অধীন জীবন যাপনকারী লোকরা সমষ্টিগতভাবে তার বিপরীত দিকে কিছুতেই চলতে পারে না। এই নেতৃবৃন্দ ও কৰ্তৃত্বশীল লোকেরা যদি আল্লাহর অনুগত, সৎ ও সত্যাশ্রয়ী হয়, তবে সেই সমাজের লোকদের জীবনের সমগ্র গ্রন্থী ও ব্যবস্থাই আল্লাহভীতি, সঠিক কল্যাণ ও ব্যাপক সত্যের ওপর গড়ে উঠবে অসৎ ও পাজী লোকও সেখানে সৎ ও পুণ্যবান হতে বাধ্য হবে। কল্যাণ ও সৎ ব্যবস্থা এবং মংগলকর রীতিনীতি, আচার অনুষ্ঠান উৎকর্ষ ও বিকাশ লাভ করবে । অন্যায় ও পাপ নিশেষে বিলুপ্ত হয়ে না গেলেও অস্ত তা প্রসার ও বিকাশ লাভ হতে পারবে না । কিন্তু নেতৃত্ব, কর্তৃত্ব এবং সামাজিক ও রাষ্ট্র ক্ষমতা যদি আল্লাহদ্রোহী, ফাসেক, পাপী ও পাপলিপসু লোকদের করায়ত্ত হয়, তবে গোটা জীবন ব্যবস্থাই স্বতস্কৃর্তভাবে আল্লাহদ্রোহীতা, যুলুম, অন্যায়, অনাচার ও অসচ্চরিত্রতার পথে চলতে শুরু করবে। চিন্তাধারা, আদর্শ ও মতবাদ, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য-শিল্প ও রাজনীতি, অর্থনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও আচার-অনুষ্ঠান, নৈতিক চরিত্র ও পারস্পরিক কাজকর্ম, বিচার ও আইন সমষ্টিগতভাবে এই সব কিছুই বিপর্যস্ত হবে। অন্যায় ও পাপ ফুলে ফলে সুশোভিত হবে। পৃথিবীর কোথাও একবিন্দু কল্যাণ, ন্যায় ও সত্য খুঁজে পাওয়া যাবে না৷ পৃথিবী ন্যায় ও সত্যকে স্থান দিতে, বায়ু ও পানি তার লালন পালন করতে অস্বীকার করবে। এ পৃথিবী অত্যাচার, যুলুম শোষণ ও নিপীড়নের সয়লাবে কানায় কানায় ভরে যাবে। এরূপ পরিবেশে অন্যায়ের পথে চলা সকলের পক্ষেই সহজ হবে, ন্যায় ও সত্যের পথে চলাচল তো দূরের কথা, দাড়িয়ে থাকাও কঠিন হবে ।' ‘আল্লাহ প্রদত্ত দ্বীনের সর্বপ্রথম নির্দেশ হলো, দুনিয়ার সকল মানুষ একমাত্র আল্লাহর দাস হয়ে জীবন যাপন করবে এবং তাদের কন্ঠে আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্বের শৃংখল থাকবে না। সেই সাথে তার আর একটা দাবী এই যে, আল্লাহর দেয়া আইনকেই মানুষের জীবনের একমাত্র আইন হিসাবে গ্রহণ করতে হবে। তার তৃতীয় দাবী এই যে, পৃথিবীর বুক থেকে সকল অশান্তি ও বিপর্যয় নির্মূল করতে হবে, পাপ ও অন্যায়ের মূলোৎপাটন করতে হবে। কেননা এগুলোই দুনিয়ার ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়ার একমাত্র কারণ ৷ কিন্তু যতোদিন মানব জাতির নেতৃত্ব, কর্তৃত্ব এবং যাবতীয় সামাজিক কার্যাবলীর মূল চাবিকাঠি কাফের ও ভ্রষ্ট নেতৃবৃন্দের মুঠোর মধ্যে থাকবে, আর একমাত্র সত্য ব্যবস্থা ইসলামের অনুসারীরা যতোদিন তাদের অধীন, তাদের প্রদত্ত সুযোগ সুবিধাভোগে লিপ্ত হয়ে ঘরের কোণে বসে আল্লাহর যেকের করতে থাকবে, ততোদিন উপরোল্লেখিত মহৎ উদ্দেশ্য কখনো সফল হতে পারে না। এই লক্ষ্য স্বতই নেতৃত্বের আমূল পরিবর্তন দাবী করে এবং সকল ন্যায়নিষ্ঠ, ন্যায়পন্থী, আল্লাহর সন্তোষকামী লোকদেরকে পরস্পর মিলিত হয়ে সামগ্রিক শক্তি অর্জন করতে এবং সমগ্র শক্তি প্রয়োগ করে আল্লাহ তায়ালা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।