যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

বিপরীত । কেননা ইউরোপ ও আমেরিকায় একেবারে পশুর মতো নারী পুরুষের অবাধ মেলামেশা চালু রয়েছে এবং যে কোনো নারী ও পুরুষের যৌন মিলনে কিছুমাত্র বাধা নেই । আর যেখানে যতো বেশী অবাধ মেলামেশা, সেখানেই এই সমকামের ততো বেশী ছড়াছড়ি । এই সমকামও শুধু পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মহিলাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই সুস্পষ্ট বাস্তবতা যার চোখে পড়ে না, তাকে আমেরিকার ‘কানজে’ রিপোর্টের ‘পুরুষদের যৌনতা’ ও ‘নারীদের যৌনতা’ শীর্ষক দুটো অধ্যায় পড়ে দেখার পরামর্শ দিচ্ছি। এতদসত্তেও উল্লেখিত ইহুদী চক্র এই মিথ্যাচারের পুনরাবৃত্তি করেই চলেছে এবং নারীর পর্দাকে এর জন্যে দায়ী করছে। এ অপপ্রচারের প্রকৃত উদ্দেশ্য হলো ইহুদীবাদী ষড়যন্ত্র ও মিশনারীদের প্রস্তাবসমূহের বাস্তবায়ন । যা হোক, লূত (আ.)-এর জাতির প্রসংগে আবার ফিরে আসছি । তারা তাদের নবীর উপদেশের যে জবাব দিলো, তাতে পুনরায় বিকৃতির লক্ষণ দেখতে পাই । ‘তাদের জাতির জবাব ছিলো শুধু এই যে, ওদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, ওরা বডড বেশী পবিত্র মানুষ ৷” কী আশ্চর্য! যারা পবিত্র তাদেরকে বের করে দিয়ে শহরে কেবল অপবিত্র নোংরা লোকদেরই বসবাস করার অধিকার থাকবে? তবে এতে বিস্মিত হবার কীই বা আছে? আজকের জাহেলী সভ্যতাই বা কী করছে? তারা কি পবিত্র ও সৎ লোকদেরকে বিতাড়িত করছে না এবং প্রাচীন জাহেলিয়াতের মতো সমাজকে নোংরামির ভাগাড়ে পরিণত করে তাতেই হাবুডুবু খাচ্ছে নাঃ আর একেই তারা প্রগতি ও নারী স্বাধীনতা বলে আখ্যায়িত করছে না ? সৎ লোকদেরকে তাদের জীবিকা, জীবন, সহায় সম্পদ এবং চিন্তা ও বাক স্বাধীনতা থেকে কি বঞ্চিত করা হচ্ছে না ? তাদের সৎ জীবন যাপনের প্রতি কি চরম অসহিষ্ণুতা প্ৰদৰ্শন করা হচ্ছে নাঃ শুধুমাত্র অপবিত্র ও কলুষিত জীবন যাপনকারীদেরকেই কি সর্ব প্রকারে পুরস্কৃত ও অভিনন্দিত করা হচ্ছে না? বস্তুত এটাই সর্বকালের জাহেলিয়াতের চিরন্তন নীতি ৷ উপসংহারে সংক্ষিপ্তভাবে পরিণাম বর্ণনা করা হয়েছে। ‘অতপর আমি তীর স্ত্রী ব্যতীত তাকে ও পরিবার পরিজনকে রক্ষা করলাম এবং সম জাতির ওপর এক ধরনের বৃষ্টি বর্ষণ করলাম ৷ অতপর লক্ষ্য করো, অপরাধীদের পরিণাম কেমন হয়ে থাকে ৷' পাপাচারীরা যাদেরকে হুমকি দেয় তাদেরকেই আল্লাহ তায়ালা শাস্তি থেকে অব্যাহতি দিলেন। এ শাস্তি এসেছিলো আদর্শ ও নীতির ভিত্তিতে । তাই এই নীতি ও আদর্শের দিক দিয়ে হযরত লূতের স্ত্রী তার জাতির অন্তর্ভুক্ত থাকায় সে অব্যাহতি পায়নি। একটা ধ্বংসাত্মক বৃষ্টি বর্ষিত হয়েছিলো তার জাতির ওপর । তার সাথে ছিলো ঝড় । যেন ওই জাতির পংকিলতা ও নোংরামি ধুয়ে-মুছে দেশটাকে পবিত্র ও পরিচ্ছন্ন করার জন্যেই বৃষ্টি বর্ষিত হয়েছিলো ও পানি দ্বারা প্লাবিত করা হয়েছিলো । ' মোট কথা, এভাবে অপরাধী খোদাদ্রোহীদের ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান ঘটলো । হয়রত শোয়া্মব (আ.)-এক্স মিশন এরপর আসছে সেই যুগের আল্লাহদ্রোহী জাতিগুলোর মধ্যকার সর্বশেষ জাতিটার বিবরণ ৷ এ | হচ্ছে মাদইয়ানের অধিবাসী ও তাদের ভাই হযরত শোয়ায়বের কাহিনী । ‘আর আমি মাদইয়ানে পাঠালাম তাদের ভাই শোয়ায়বকে ৷ ........... ’ (আয়াত ৮৫-৯৩) এ সূরার অন্যান্য কাহিনীর তুলনায় এই কাহিনীটায় আমরা কিছুটা বিস্তারিত বিবরণ দেখতে পাই । এখানে আকীদা ও আদর্শ ছাড়াও কিছু আচার আচরণ ও লেনদেন সংক্রান্ত বিষয়ও আলোচিত হওয়ার কারণেই কাহিনীর এই বিস্তৃতি ঘটেছে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।