‘তারা বললো, আমরা সালেহের কাছে প্রেরিত আদর্শে ঈমান এনেছি ৷' ওদিকে প্রতাপশালী মহল খানিকটা হুমকি মিশ্রিত স্পষ্ট ভাষায় ঘোষণা করলো, 'দান্ভিকেরা বললো, তোমরা যার ওপর ঈমান এনেছ, আমরা তার প্রতি ‘কুফরী’ করলাম !' যদিও হযরত সালেহ (আ.) তার নবুওতের যে সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ এনেছিলেন, তা কোনো সন্দেহ সংশয়ের অবকাশ রাখে না, কিন্তু তার জাতির এই নেতৃস্থানীয় লোকেরা প্রমাণের অভাবে তাকে অস্বীকার করছিলো না। তারা অস্বীকার করছিলো এক আল্লাহর আনুগত্য করতে গেলে নিজেদের স্বৈরাচারী শাসন ক্ষমতা হুমকির সম্মুখীন হয়ে পড়বে এই ভয়ে । একমাত্র ক্ষমতা ও সার্বভৌমত্বের পথে অন্তরায় সৃষ্টির আশংকা, সীমাহীন আধিপত্যের লালসা এবং শয়তানের কুপ্ররোচনাই তাদেরকে নবীর দাওয়াত গ্রহণ থেকে বিরত রেখেছিলো । সামুদ জাতির যে কথা সেই কাজ । তারা তাদের নবীর নবুওতের প্রমাণ স্বরূপ প্রাপ্ত আল্লাহর উদ্ত্রীটির ওপর আক্রমণ চালালো । অথচ আল্লাহর নবী তাদেরকে ওই উদ্রীর কোনো ক্ষতি না করার জন্যে হুঁশিয়ার করে দিয়েছিলেন এবং ক্ষতি করলে কঠিন আযাব ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছিলেন। তারা উদ্থরীটাকে হত্যা করলো এবং তাদের প্রতিপালকের আদেশ লংঘন করলো। অতপর বললো, হে সালেহ, তুমি যদি রসূল হয়ে থাক, তাহলে যার ভয় দেখাচ্ছিলে, তা নিয়ে এসো ৷' এখানে অবাধ্যতার সাথে ধৃষ্টতাও যুক্ত হয়েছে। এখানে ‘লংঘন করা' ‘বুঝাতে’ আতাও শব্দটি এজন্যেই ব্যবহৃত হয়েছে, যাতে এর সাথে ধৃষ্টতা যুক্ত আছে বুঝা যায় এবং লংঘন করার সময় তাদের মানসিক আবেগটা কী ছিলো তা ফুটে ওঠে আয়াতের শেষাংশে দ্রুত আযাব নিয়ে আসার চ্যালেঞ্জ প্রদান এবং সতর্কবাণীকে উপেক্ষা করার ওুদ্ধত্য সম্বলিত বক্তব্য এ বিষয়টিকে আরো স্পষ্ট করে দেয় । পরবর্তী আয়াতে তাৎক্ষণিকভাবেই তাদের ধ্বংসের ঘোষণা দেয়া হয়েছে এবং তার কোনো বিশদ বিবরণও দেয়া হয়নি। ‘তাদেরকে একটা ভূমিকম্পে পাকড়াও করলো । ফলে তারা তাদের বাড়ীঘরে নিস্তব্ধ হয়ে পড়ে রইলো ৷' ভূমিকম্প ও নিস্ত্ধতা ধৃষ্টতা ও অবাধ্যতার ঠিক সমান প্রতিফল । ভূমিকম্পের সাথে ভীতি এবং নিস্তন্ধতার সাথে নড়াচড়ায় অক্ষমতা যুক্ত থাকে। আদেশ লংঘনকারীর জন্যে প্রকম্পিত হওয়া এবং আক্রমণকারীর জন্যে অক্ষমতা অত্যন্ত মানানসই শাস্তি । তাদেরকে ‘নিস্তব্ধ’ অবস্থায় রেখে দিয়ে পরবর্তী আয়াত আমাদেরকে সালেহ (আ.)-এর অবস্থা দেখানো হয়েছে, যাকে তারা প্রত্যাখ্যান করেছিলো ও চ্যালেঞ্জ দিয়েছিলো। ‘সালেহ তাদের কাছ থেকে দূরে সরে গেলো এবং বললো, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌছিয়ে দিয়েছি এবং তোমাদের শুভ কামনা করেছি । কিন্তু তোমরা শুভাকাংখীদেরকেই ভালোবাসো না৷’ এভাবে তিনি তার ইসলাম প্রচার ও শুভাকাংখিতার দায়িত্ব পালনের প্রকাশ্য ঘোষণা দিলেন এবং তারা নবীর অবাধ্যতা ও প্রত্যাখ্যানের মাধ্যমে নিজেদের জন্যে যে শোচনীয় পরিণাম ডেকে এনেছে, তার ব্যাপারে নিজেকে দায়মুক্ত করে নিলেন। এভাবে আন্মাহর নবীকে প্রত্যাখ্যানকারীদের ইতিহাসের আর একটা অধ্যায় সমাপ্ত হলো । স্মরণ করিয়ে দেয়া ও সাবধান করার পরও যারা উপহাস করে, সব কিছু উড়িয়ে দেয়, তাদের ওপর সতর্কবাণী এভাবেই কার্যকরী হয়ে থাকে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।