‘এ উক্রীটাকে ছেড়ে দাও যেন আল্লাহর যমীনে বিচরণ করে অবাধে ঘাস খায় এবং তোমরা একে ক্ষতিকরভাবে স্পর্শ করো না । তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে৷’ এখানে আল্লাহর উটনীকে আল্লাহর যমীনে অবাধে বিচরণ করতে ও খেতে দিতে বলা হয়েছে। নচেত খারাপ পরিণতির হুমকি দেয়া হয়েছে। মোজেযা দেখানো ও পরিণতি সম্পর্কে সাবধান করার পর সালেহ (আ.) তীর জাতিকে বিচার বিবেচনা করতে ও উপদেশ গ্রহণ করতে আহবান জানান । তাদেরকে তিনি অতীত জাতিগুলোর পরিণাম স্বরণ করার এবং তাদের পর তাদের স্থলাভিষিক্ত হবার সুযোগ পাওয়ার জন্যে শোকর করতে বলেন। ‘আর স্মরণ করো, যখন আল্লাহ তায়ালা তোমাদেরকে আ'দ জাতির পর তাদের স্থলাভিষিক্ত সামুদ জাতির আবাসভূমি কোথায় ছিলো, সে কথা এখানে বলা হচ্ছে না। তবে সূরা আল হেজরে বলা হয়েছে যে, তাদের আবাসভূমি ছিলো হিজর ৷ এ জায়গাটা সিরিয়া ও হেজাযের মাঝখানে অবস্থিত । সালেহ (আ.)-এর স্মরণ করিয়ে দেয়ার ভাষা থেকে মনে হয়, সামুদ জাতি পৃথিবীতে ক্ষমতাশালী ও সমৃদ্ধিশলী জাতি ছিলো। এ থেকে তাদের আবাসভূমির জায়গাটা কি ধরনের ছিলো তাও বুঝা যায়। স্থানটা ছিলো পাহাড় ও সমভূমির সমন্বয়ে গঠিত । তারা সমভূমিতে বড় বড় প্রাসাদ এবং পাহাড়ের গায়ে ঘরবাড়ী বানাতো। এই ক্ষুত্র উক্তিটি থেকে স্পষ্ট বুঝা যায় যে, তাদের যুগ ছিলো একটা পুরাকীর্তিতে পরিপূর্ণ সভ্যতা । সালেহ (আ.) তাদেরকে তাদের আ'দ জাতির স্থলাভিষিক্ত হওয়ার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন, যদিও উভয়ের আবাসভূমি একই স্থানে ছিলো না । তবে মনে হয়, আ'দ জাতির পর তারা একটা পুরাকীর্তিময় সভ্যতার পত্তন ঘটিয়েছিলো এবং তাদের ক্ষমতা ও আধিপত্য হেজর অঞ্চলের বাইরেও বিস্তৃত হয়েছিলো । এভাবে তারা পৃথিবীতে পরাক্রান্ত জাতিতে পরিণত হয়েছিলো । সালেহ (আ.) তাদেরকে অহংকারের বশে পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করতে নিষেধ করেছেন এবং অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এখানেও আমরা সংক্ষেপের প্রয়োজনে কিছু বাহ্যিক শূন্যতা দেখতে পাই । সালেহের জাতির একাংশ ঈমান এনেছিলো এবং আর এক অংশ হঠকারিতা বজায় রেখেছিলো। আর ক্ষমতাশালী গোষ্ঠী এমন কোনো আদর্শের আহ্বানে সাড়া দিতে কখনো প্রস্তুত হয় না, যা তাদেরকে পৃথিবীতে গদিচ্যুত করে ও বিশ্ব প্রতিপালকের অনুগত হতে বাধ্য করে। তারা নিশ্চয়ই সেই মোমেনদের ওপর নির্যাতন চালিয়েছিলো, যারা সামুদ জাতির ক্ষমতাশালী গোষ্ঠীর আনুগত্য পরিত্যাগ করে আল্লাহর আনুগত্য অবলম্বন করেছিলো এবং বান্দার দাসত্ব থেকে মুক্ত হয়েছিলো । এজন্যেই আমরা দেখতে পাই যে, সালেহ (আ.)-এর জাতির প্রতাপশালী গোষ্ঠী দুর্বল মোমেনদেরকে হুমকি দিয়েছিলো। সালেহের জাতির মধ্য থেকে যে প্রতাপশালী লোকগুলো হঠকারিতায় মেতেছিলো, তারা দুর্বল মোমেনদেরকে বলেছিলো, তোমরা কি সালেহকে একজন রসূল মনে করো? স্পষ্টতই এটা ছিলো হুমকি দেয়া ও ভীতি প্ৰদৰ্শন, তাদের ঈমান আনায় অসন্তোষ প্রকাশ এবং সালেহের নবুওতের দাবী মেনে নেয়ার প্রতি উপহাসের নামান্তর । তবে দুর্বলরা আর দুর্বল থাকেনি । আল্লাহর প্রতি ঈমান তাদের মনোবল, আত্মবিশ্বাস এবং তাদের প্রত্যয়ের দৃঢ়তা এত বাড়িয়ে দিয়েছিলো যে, প্রতাপশালীদের এ সব হুমকি, অসন্তোষ ও উপহাসে কোনো কাজ হয়নি । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।