তিনি সরলভাবে ও সত্যবাদিতা সহকারে নিজের ওপর থেকে নির্বুদ্ধিতার অভিযোগ খন্ডন করলেন, যেমন হযরত নূহ (আ.) ভ্রষ্টতার অপবাদ অস্বীকার করেছিলেন। নূহের মতো তিনিও তার রেসালাতপ্রাপ্তির উৎস ও উদ্দেশ্য অবহিত করেছিলেন, আর তিনি যে তাদের পরম শুভাকাংখী ও বিশ্বস্ত প্রচারক, তাও আস্তরিকতা ও গ্রীতির সাথে ব্যক্ত করেছিলেন। হযরত নূহের জাতির মতো হযরত হুদের জাতিও যে তাকে রসূল হিসাবে নিয়োগে বিসশ্ময় প্রকাশ করবে, এটা ছিলো অনিবার্য । আর এ কারণেই হুদও অবিকল সেই কথারই পুনরাবৃত্তি করলেন, যা নূহ (আ.) বলেছিলেন। যেন উভয়ের দেহে একই আত্মা সক্রিয় ছিলো । কথাটা ছিলো এই, ‘তোমরা কি এতে অবাক হয়ে গেলে যে, তোমাদেরকে সতর্ক করতে তোমাদের মাঝ থেকেই একজন তোমাদের কাছে আগমন করেছে?’ অতপর তাদের বাস্তব অবস্থাও স্বরণ করিয়ে দিচ্ছেন। যথা, হযরত নূহের জাতির পর তারাই পৃথিবীতে ৩।ধের স্থলাভিষিক্ত হয়েছে, তাদেরকে জন্মগতভাবে দৈহিক শক্তি ও বিশালত্বের অধিকারী করা হয়েছে এবং রাজনৈতিক ক্ষমতা ও আধিপত্য প্রদান করা হয়েছে। ‘তোমরা স্বরণ করো যে, আল্লাহ তোমাদেরকে নূহের জাতির পর পৃথিবীতে তাদের সুতরাং এই স্থলাভিষিক্ত হওয়া এবং এই দৈহিক শক্তি ও বিশালত্বের ন্যায় নেয়ামত লাভের শোকর করা, অহংকার থেকে বিরত থাকা এবং অতীতের জাতিগুলোর পরিণতি থেকে আত্মরক্ষা করা তাদের কর্তব্য । কেননা তারা আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি পায়নি যে, আল্লাহর অপরিবর্তনীয় প্রাকৃতিক নীতি তাদের ক্ষেত্রে পাল্টে যাবে। এ প্রাকৃতিক নীতি নির্ধারিত নিয়মেই এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেকই চলতে থাকে। আর নেয়ামতকে স্বরণ করতে বলা | দ্বারা তার শোকর করতে বলাই বুঝানো হয়েছে। আর নেয়ামতের শোকর করার সাথে সাথে অনিবার্যভাবেই নেয়ামতের কারণগুলোকে অর্থাৎ সৎ কর্মগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব এসে পড়ে । আর এর মাধ্যমেই নিশ্চিত হয় দুনিয়া ও আখেরাতের সৰ্বাঙ্গীন সাফল্য । কিন্তু মানুষের সহজাত স্বভাব প্রকৃতি যখন বিকৃত হয়ে যায়, তখন আর কোনো চিন্তা ভাবনা ও বিচার বিবেচনাই সে করে না এবং অতীতের কোনো কথাই সে স্মরণ করে না। আদ জাতির নেতৃস্থানীয় লোকেরা এভাবেই দাম্ভিকতায় মেতে উঠলো, বিতর্ককে দীর্ঘায়িত না করে প্রতিশ্রুত আযাবকে তাড়াতাড়ি নিয়ে আসার দাবী জানালো এবং নবীর হিত কামনায় বিরক্তি প্রকাশ ও তার সতৰ্কবাণীকে উপহাস করলো । ‘তারা বললো, তুমি কি আমাদের কাছে এ জন্যে এসেছো যেন আমরা এক আল্লাহর এবাদাত করি এবং আমাদের পূর্বপুরুষদের “মাবুদ'দের পরিত্যাগ করি? তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে তা এখনি নিয়ে এসো ৷’ যেন হযরত হুদ তাদেরকে এমন একটা খারাপ জিনিসের দিকে ডাকছেন, যা শোনাও তাদের পক্ষে অসম্ভব এবং যা বিবেচনা করার ধৈর্যও তাদের নেই । ‘তুমি এজন্যেই এসেছো যেন আমরা এক আল্লাহর এবাদাত করিঃ.......... হৃদয় ও বিবেকবুদ্ধি প্রচলিত ব্যবস্থা ও রীতিপ্রথার গোলাম হয়ে গেলে কতো শোচনীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এটা তারই একটা দৃষ্টান্ত । এই গোলামী মানুষের কাছ থেকে তার www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।