যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সুখ-সমৃদ্ধিতে গর্বিত হয়ে সতর্কবাণীকে উপহাস করে উড়িয়ে দিয়েছে এবং আল্মাহর প্রতিশ্রুত আযাব নিয়ে আসার জন্যে তাড়া দিয়েছে, মোমেনদের ওপর অত্যাচার ও নির্যাতনের ষ্টিমরোলার চালিয়েছে এবং এসব সত্তেও মোমেনরা তাদের আদর্শে অটল ও আপোষহীন থেকেছে, তখনই আল্লাহর অমোঘ নীতি অনুসারে তাদের ওপর ধ্বংস নেমে এসেছে। সমগ্র ইতিহাস জুড়ে এই দৃষ্টান্তেরই ছড়াছড়ি । বাতিল তাগুতী শক্তির কাছে শুধু যে সত্যের বিজয় ও প্রতিষ্ঠাই অসহনীয় তাই নয়, সে সত্যের অস্তিত্ও সহ্য করতে পারে না। সত্য যদি বাতিলকে ছাড় দিয়ে ও তার সাথে মোকাবেলার নীতি পরিত্যাগ করে নির্বাঞ্চাটভাবে শুধু বেঁচে থাকতে চায় এবং উভয় পক্ষের-জয় পরাজয় ও পরিণতি আল্লাহর হাতে সোপর্দ করে নিরাপদ দূরত্বে অবস্থান করতে চায়, তাহলেও বাতিল শক্তি তাকে টিকতে দেবে না এবং তার এই আপোষমূলক সহাবস্থানের নীতি মেনে নেবে না। সে সত্যকে অনবরত তাড়া করতে, ধাওয়া করতে ও ধ্বংস করার ষঢ়যন্ত্রে মেতে থাকবে। হযরত শোয়ায়ব (আ.) তীর জাতিকে বলেছিলেন, ‘তোমাদের একটা দল যদি আমার আনীত দ্বীনের ওপর ঈমান এনে থাকে এবং আর একদল ঈমান না এনে থাকে, তা হলে তোমরা এ অবস্থাটা সহ্য করে নাও- যতোক্ষণ সর্বোত্তম ফয়সালাকারী আল্লাহ তায়ালা আমাদের মধ্যে ফয়সালা করে না দেন’ কিন্তু তার জাতি তার এ প্রস্তাব মেনে নেয়নি এবং সত্যকে বেঁচে থাকতে ও টিকে থাকতে দিতে রাষী হয়নি, রাযী হয়নি এক আল্লাহর আনুগত্যকারী ও তাগৃতের ক্ষমতার বিরোধী একটি দলের অস্তিত্‌ বরদাশত করতে । যেমন আল্লাহ তায়ালা বলেছেন, ‘শোয়ায়বের জাতির অহংকারী ক্ষমতাধররা বললো. ‘হে শোয়ায়ব, তোমাকে ও তোমার সাথীদেরকে আমরা আমাদের শহর থেকে বহিষ্কার করবোই-যতক্ষণ না তোমরা আমাদের সাবেক ধর্মমতে ফিরে আসবে ৷’ এ পর্যায়ে শোয়ায়ব (আ.) খোদাদ্রোহীদের সাবেক ধর্মে ফিরে আসার প্রস্তাব জোরদার কণ্ঠে প্রত্যাখ্যান করে বললেন, ‘ শোয়ায়ব বললো, আমরা যদি ফিরে আসতে অনিচ্ছুক হই, তাহলেও? তোমাদের ধর্মমত থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে উদ্ধার করার পর আমরা যদি তা গ্রহণ করি, তাহলে সেটা হবে আল্লাহর ওপর আমাদের মিথ্যা অপবাদ আরোপের শামিল ৷” এ আলোচনা থেকে আল্লাহর পথে দাওয়াত দানকারীদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে, খোদাদ্রোহী তাগৃতী শক্তির সাথে তাদের যে যুদ্ধ করতে হয়, সেটা তাদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ । এ যুদ্ধ এড়িয়ে যাওয়ার যতো চেষ্টাই তারা করুক, তাতে বিন্দুমাত্রও লাভ হবে না। কেননা তাগ্ুতী শক্তি পুরাপুরিভাবে ইসলাম বর্জন ও তাদের বাতিল মতাদর্শে ফিরে যাওয়া ছাড়া তাদেরকে কোনোই ছাড় দেবে না। অথচ এই বাতিল মতাদর্শকে তারা সম্পূর্ণ জেনে-বুঝেই পরিত্যগ করেছে এবং আল্লাহ তায়ালাই তাদেরকে এ থেকে উদ্ধার ও পবিত্র করেছেন। তারা তাগৃতী শক্তির আনুগত্য ত্যাগ করে আল্লাহর একক ও সর্বাত্মক আনুগত্যকে মনে-প্রাণে গ্রহণ করেছে। কাজেই এই বল প্রয়োগকে প্রতিহত করতে যুদ্ধ না করে উপায় নেই । এই চাপিয়ে দেয়া যুদ্ধকে মেনে নেয়া ও এর মোকাবেলা করা ছাড়া গত্যন্তর নেই । এ অবস্থার ওপর ধৈর্যধারণ করে ও বাতিল শক্তির বিরুদ্ধে চূড়ান্ত আপোষহীন সংগ্রামের প্রস্তুতি নিয়ে শোয়ায়ব (আ.)-এর কন্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, ‘আল্লাহর ওপর ভরসা করলাম । হে আমাদের রব, আমাদের ও আমাদের জাতির মধ্যে ন্যায়সংগত নিস্পত্তি করে দাও । তুমিই শ্রেষ্ঠ নিষ্পত্তিকারী।' অতপর আল্লাহর যে প্রাকৃতিক বিধান সমগ্ব ইতিহাস জুড়ে প্রতিবার কার্যকর থেকেছে, সেই বিধানই কার্যকর থাকবে । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।