শুধু মক্কী কোরআনের আলোচ্য বিষয় নয়, বরং মাদানী কোরআনেরও আলোচ্য বিষয় । মাদানী কোরআনে যে কোনো হুকুম বা বিধি আলোচনা প্রসংগে এই মূলনীতি আলোচিত হয়েছে। প্ৰসংগত, এ কথাও জানা দরকার যে, ইসলামের যেমন একটা তত্ব ও আদর্শ রয়েছে, তেমনি সেই তত্ত্ব প্রকাশ ও উপস্থাপনের একটা নির্দিষ্ট পদ্ধতি বা ভংগিও রয়েছে। উক্ত তত্ত্ব ও আদর্শের তুলনায় তত্ত্ব উপস্থাপনের পন্থা বা পদ্ধতি ইসলামে মৌলিকত্ব ও আবশ্যকতার দিক দিয়ে কোনো. অংশে কম গুরুত্বপূর্ণ নয় । আমাদের জন্যে এই মৌলিক তত্তব্টা জানা যেমন জরুরী, তেমনি, এই | তত্ত্টা উপস্থাপনের পদ্ধতিও আমাদের জানা অত্যাবশ্যক ৷ ইসলামের এই মৌল তত্ত্ব হলো. আল্লাহর একত্ব । আর এর উপস্থাপনার জন্যে কোরআনে যে বর্ণনাভংগি বা পদ্ধতি অবলম্বন করা: হয়েছে, তাতে এই মৌল তত্ত্বকে বার বার উল্লেখ করে স্পষ্ট গুরুত্ববহ করা হয়েছে। এ কারণেই আলোচ্য সূরার কেসসা কাহিনীগুলোতেও এ মৌল তত্ত্বের এমন জোরদার, সরব ও গুরুত্বপূর্ণ অবস্থান । এই কেসসা কাহিনী মানব মনে ঈমান ও কুফরীর প্রকৃতি ও পরিচয় স্পটভাবে তুলে ধরে অতপর যারা ঈমান আনতে চায়, তাদের জন্যেও একটা নমুনা এবং যারা কুফরীতে লিপ্ত থাকতে চায়, তাদের জন্যেও একটা নমুনা বারবার তুলে ধরে। যারা রসূলের ওপর ঈমান এনেছে, তাদের মনে আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তার রসূলের অনুসরণের পথে কোনো অহংকার বাধা হয়ে দীড়ায়নি। তাদের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ তায়ালা তাদের কাছে স্বীয় দ্বীন প্রচার ও তাদেরকে সতর্ক করার জন্যে মনোনীত করবেন, এতে তারা আশ্চর্যের কিছু দেখতে পায়নি। ' পক্ষান্তরে যারা রসূলের দাওয়াত প্রত্যাখ্যান করেছে, তারাই অন্যায় অহংকারে লিপ্ত হয়েছে। এ কারণেই তারা অন্যায়ভাবে ও গায়ের জোরে হস্তগত করা ক্ষমতা, প্রভুত্ব ও কায়েমী স্বার্থকে বিসর্জন দিয়ে মহান সৃষ্টা ও আইনদাতা আল্লাহ তায়ালার কাছে আত্মসমর্পণ করতে পারেনি। তাদেরই একজন রসূল হয়ে কোনো দাওয়াত বা উপদেশ দেবে আর তা তাদের শুনতে হবে, এটা তাদের মনোপূত হয়নি। কেননা তাদের জাতি বা গোত্রের মধ্যে তারাই ছিলো শাসক, ক্ষমতাধর ও প্রতাপশালী । এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামকে মেনে নিতে তাদের সমস্যাটা কোথায় । এই সমস্যাটা হলো ক্ষমতা, প্রতিপত্তি, কায়েমী স্বার্থ ও সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রতিদ্বন্বিতার সমস্যা । কায়েমী স্বার্থবাদী ক্ষমতাধররা বুঝতে পেরেছিলো নবী-রসূলগণের উক্তি ‘হে আমার জাতি, আল্লাহর আনুগত্য ও দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো প্রভু নেই’ এবং ‘আমি তোমাদের জন্যে বিশ্বপ্রভুর প্রেরিত রসূল ।' তারা বুঝতে পেরেছিলো যে, এক আল্লাহকে সার্বভৌম ও সর্বময় প্রতিপালক বলে স্বীকার করার সর্ব প্রথম অর্থ দাড়ায় তাদের অবৈধ ক্ষমতা ও প্রভুত্ব হাত ছাড়া হয়ে যাওয়া এবং এর একমাত্র বৈধ মালিক বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে হস্তান্তর করা । এই জিনিসটাই তারা মরণপণ প্রতিরোধ করে আসছিলো । ক্ষমতালিপসা তাদেরকে এমনভাবে পেয়ে বসেছিলো যে, কোনো বর্তমান ক্ষমতাধর ব্যক্তি বেঁচে থাকতে পরবর্তী কারো কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত ছিলো না, চাই এজন্যে ধ্বংস হয়ে যেতে বা জাহান্নামে যেতে হয় হোক । আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যানকারীদের ধ্বংস অবধারিত । এই মূল কথাটা এ সূরার কেসসা কাহিনীগুলোতে স্পষ্ট করে দেয়া হয়েছে। এতে দেখানো হয়েছে যে, যখনই মানুষ আল্লাহর বিধানকে ভুলে গেছে ও তার পথ থেকে বিচ্যুত হয়েছে, কোনো রসূলকে দিয়ে এই ভুলে যাওয়া মানুষকে তাদের পরিণাম সম্পর্কে. সতর্ক করা হয়েছে। তারা অহংকারের বশে আল্লাহর দাসত্বের পথ অবলম্বন ও বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে। আল্লাহর দেয়া www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।