যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ববর্তীদের ন্যায় বিপথগামী হলো। এরপর যখন হৃদ (আ.) এলেন, তখন তার দাওয়াত অস্বীকারকারী রাও আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেলো । এভাবে একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো ৷. প্রত্যেক রসূল নিজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং নিজ জাতিকে বলেছেন, ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা প্রভু নেই । ‘তারা আরো বলেছেন, ‘আমি তোমাদের বিশ্বস্ত শুভাকাংখী।' এ কথা দ্বারা তারা তাদের দায়িত্বের গুরুত্ব প্রকাশ করেছেন এবং তাদের জাহেলী জীবন পদ্ধতির পরিণাম দুনিয়া ও আখেরাতে কতো ভয়াবহ তা ব্যক্ত করেছেন । তারা তারই স্বজন ও স্বগোত্রীয় বিধায় তাদের হেদায়াতের জন্যে তিনি যে আগ্রহী ও ব্যাকুল, তাও তিনি প্রকাশ কল্ূরছেন। প্রতিবারই জাতির উচ্চ স্তরের প্রভাবশালী ও ক্ষমতাশালী কায়েমী স্বার্থের প্রতিভূরা এই সত্যের দাওয়াতের বিরুদ্ধে দীড়িয়েছে, বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছে, এক আল্লাহর এবাদাত আনুগত্য করতে অস্বীকার করেছে-অথচ সকল নবীর মূল দাওয়াত ছিলো এটাই এবং আল্লাহর দ্বীনের ভিত্তি সর্বকালে: এর ওপরই প্রতিষ্ঠিত ছিলো। প্রত্যেক রসূল তাগুতের বিরুদ্ধে সত্যকে নিয়ে আপোষহীন সংগ্রামে অবতীর্ণ হতেন। অতপর তার জাতি আদর্শের ভিত্তিতে দুটো পরস্পর বিরোধী অংশে বিভক্ত হতো । বংশীয় ও পারিবারিক আত্মীয়তার বন্ধন বিলুপ্ত হয়ে আকীদা বিশ্বাস ও আদর্শই হয়ে দাড়াতো বন্ধনের একমাত্র সূত্র ও ভিত্তি। একটি জাতির স্থলে প্রতিষ্ঠিত হতো দুটো পরস্পর বিরোধী আদর্শ ভিত্তিক জাতি, যাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন বা সম্পর্ক থাকতো না। এই অবস্থাতেই বিজয় আসতো ৷ আল্লাহ তায়ালা গোমরাহ জাতি ও হেদায়াতপ্রাপ্ত জাতির মধ্যে পূর্ণ বিচ্ছেদ রেখা টেনে দিতেন। যারা আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করতো ও দম্তে লিপ্ত হতো, তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ ও আনুগত্য প্রকাশ করতো, তাদেরকে নিষ্কৃতি দিতেন । একটি বংশভিত্তিক জাতি এভাবে দুটো আদর্শবাদী জাতিতে বিভক্ত না হওয়া পর্যন্ত কখনো বিজয় আসেনি এবং হকপস্থী ও বাতিলপস্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটেনি । ইসলামী আদর্শবাদীরা যতোক্ষণ এক আল্লাহর আনুগত্যে সোচ্চার হয়নি ঈমানের বলে বলীয়ান হয়ে যতোক্ষণ আল্পাহদ্রোহী শক্তির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়নি এবং যতোক্ষণ তারা স্বজাতির আদর্শহীন অংশের সাথে নিজেদের পরিপূর্ণ বিচ্ছেদ ঘোষণা করেনি, ততোক্ষণ তারা আল্লাহর সাহায্য ও বিজয় লাভ করেনি । আল্লাহর দ্বীনের দাওয়াতের সমগ্র ইতিহাস ব্যাপী এই ‘সত্যটি বিদ্যমান৷ প্রত্যেক নবী রসূলের আমলেই একটি বিষয়ের ওপর জোর দেয়া হতো । সেটি হলো, মানুষকে একমাত্র সর্বজগতের প্রতিপালক আল্লাহর আনুগত্য ও দাসত্ব করতে হবে, আর কারো নয়। কারণ মানব জীবনে কোনো ন্যায় ও সত্য প্রতিষ্ঠিতহ হতে পারে না, যতোক্ষণ এক আল্লাহর সর্বাত্মক আনুগত্য প্রতিষ্ঠিত না হবে এবং সকল বাতিল শক্তির কাছ থেকে সকল ক্ষমতা ছিনিয়ে না নেয়া হবে৷ সকল নবী ও রসূলের এই সর্বসম্মত মূলনীতি ও মূল বক্তব্য বিশ্লেষণ করার পর কোরআন এ বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি খুব অল্পই উল্লেখ করেছে। কেননা ইসলামের মূলনীতি বিশ্লেষণ করার পর যতো খুঁটিনাটি বিষয়ই উল্লেখ করা হবে, তার সব এই মূলনীতির আওতাভুক্তই থাকবে, এর বাইরে যাবে না। আল্লাহর দৃষ্টিতে এই মূলনীতি এতো গুরুত্বপূর্ণ যে, কোরআনের বৰ্ণনাভংগিতেই সর্বত্র এটা প্রাধান্য লাভ করেছে, নবী ও রসূলদের ঈমানী ও দাওয়াতী কাফেলার বিবরণ দিতে গিয়ে এটিকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে, বরং সত্য বলতে কি গোটা কোরআন জুড়েই এটি গুক্ুত্ূসহকারে আলোচিত হয়েছে। সূরা আনয়ামে আমি বলে এসেছি যে, এ মূলনীতি | ৭ সুরা আল আ'রাফ __ (১৪০১) পারা ৯ মনখিল ২ www.bolkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।