যিলালিল কুরআন — যিলালিল কুরআন 7
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘তাদের মধ্য থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, আল্লাহর অভিশাপ যালেমদের জন্যে, যারা মানুষকে আল্লাহর পথে আসা থেকে বাধা দিতো, আর নানা প্রকার বাকা পথ অবলম্বন করতো, আসলে এরা ছিলোই আখেরাত অস্বীকারকারী ।' যেসব যালেম ব্যক্তি সম্পর্কে বলতে চাওয়া হয়েছে সে 'যালেমদের’ শব্দটি তীক্ষভাবে তুলে ধরা হয়েছে- এটা ‘কাফেরদের’ শব্দটিরই প্রতিশব্দ । অর্থাৎ একই অর্থের এ দুটি শব্দ । তারা এ শব্দদ্বয়ের দুটিই ব্যবহার ও প্রয়োগ করতো এবং চাইতো, বাকা পথটাই মানুষ বুঝুক এবং দ্বীন ইসলামের ওপর না দাড়াতে পারুক। এরাই ছিলো প্রকৃতপক্ষে আখেরাতে অবিশ্বাসী । এই যে দোষ ‘তারা বক্রতা চায়’- এ কথা দ্বারা এ সত্যটাই তুলে ধরতে চাওয়া হয়েছে যে, ওরা মানুষকে আল্লাহর পথে চলায় বাধা দিতে চায়, ওরা চায় বাকা পথে চলতে । কিছুতেই সরল | সঠিক ও মযবুত পথে চলতে ওরা রাযি নয়। সর্বদা খোজে তারা জীবনের সুখ-সমৃদ্ধি ও শান্তির জন্যে আল্লাহ প্রদত্ত পথ পরিহার করে মানুষের তৈরী বাকা পথ ৷ কিছুতেই চিরস্থায়ী সুন্দর পথে চলতে তারা প্রস্তুত নয়। সরল সঠিক ও মযবুত পথের চেহারা তো একটাই । সে চেহারা হচ্ছে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ও বাস্তব জীবনের জন্যে তীর প্রদত্ত বিধান অনুসরণ করা । এ ছাড়া অন্য যতো মত ও পথ আছে সবগুলোই বাকা পথ । আর এ পথে চলতে চাওয়া হচ্ছে আখেরাত অস্বীকার করার নামান্তর । আখেরাতের জীবনে যে বিশ্বাসী নয়, সে মনগড়া অথবা কোনো মানব রচিত বিধানের ওপর জীবন যাপন করতে চায় । এখন যে ব্যক্তি আখেরাত বিশ্বাস করে বলে দাবী করে, আরও দাবী করে, সে নিশ্চিত বিশ্বাস রাখে, তাকে তার পরওয়ারদেগারের কাছে ফিরে যেতে হবে- এরপরও মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় এবং তার মত ও পথ থেকে সরে গিয়ে অন্য কারো মতে পথে চলে, তার প্রকৃতি ও রূপ হচ্ছে আল্লাহবিমুখ এবং আল্লাহর বিধান-পরিপন্থী রূপ । এদের প্রকৃত অবস্থা ফুটে ওঠে বাস্তব ব্যবহারে ও জীবন যাপনে এবং তাদের সকল কথা-কাজ ও ব্যবহার তাদের মনের আসল | অবস্থার কথা জানায় । পাপ পুণ্য সমান হন্সে আ'’রাফে অবস্থান তারপর দেখুন ওই দৃশ্যের দিকে, যা দেখে বাহ্যিক দিক থেকে দৃষ্টি আকৃষ্ট হচ্ছে। জান্নাত ও জাহান্নামের মাঝে একটা স্থান এমন হবে যেখানে কিছু লোক থাকবে । জান্নাতবাসীরা ও জাহান্নামবাসীরা তাদের চেহারা ও লক্ষণাদি দেখে একইভাবে চিনতে পারবে। এখন আমাদের চিন্তা করে দেখা দরকার, তারা কারা এবং তাদের সম্পর্ক জান্নাতবাসীর সাথে কতটুকু এবং দোষখবাসীর সাথেই বা কতোটুকু । ওদের সম্পর্কে কালামে পাকে এরশাদ হচ্ছে, ‘তাদের মাঝে থাকবে একটা পর্দা এবং আরাফ নামক ওই মধ্যবর্তী স্থানে থাকবে একদল লোক, যারা জান্নাতবাসী ও জাহান্নামবাসী লোকদের তাদের লক্ষণ দেখে (পৃথক পৃথক পরিচয় জানতে পারবে এবং) তাদের চিনতে পারবে ...........(তাদের বলা হবে,) দাখেল হয়ে যাও জান্নাতে, কোনো ভয় নেই তোমাদের জন্যে এবং তোমরা কোনো দুঃখিতও হবে না) । (আয়াত ৪৬-৪৯) ৷ এ আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, যেসব লোক আরাফে থাকবে, তাদের ও জার্নাতবাসী এবং দোযখবাসীর মধ্যে থাকবে বাধার এক প্রাচীর । এরা হবে এমন একদল লোক, যাদের নেকী বদী হবে সমান সমান, যার কারণে না তারা জার্নাতীদের সাথে মিলিত হতে পারবে, আর না ফেলা | ৭ সূক্া আল আ’স্বাফ্ফ_ 0১১৪১) [পারা ৮ মনযিল ২ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।