তাফসীর ফী যিলাল্িন্দস কোরআন থাকবে কুলুকুলু নাদিনী শাস্ত সুমধুর ছোট ছোট নদী, এসব কিছুর ওপরে সুবাসিত বাতাস প্রবাহিত হতে থাকবে, সুগন্ধে মৌ মৌ করতে থাকবে গোটা পরিবেশ । এরশাদ হচ্ছে, ‘প্রবাহিত হতে থাকবে তার পাদদেশে ছোট ছোট নদীসমূহ ৷' একদিকে যখন ওইসব নাফরমান লিপ্ত থাকবে পরস্পর ঘৃণা-বিদ্বেষ ও ঝগড়া বিবাদে, নেককার মোমেনরা মগ্ন থাকবে আল্লাহ জাল্লা শানুহুর প্রশংসায় ও আত্মসমালোচনায় । এরশাদ হচ্ছে, ‘আর তারা বলবে, যতো প্রশংসা ও গুণগান একমাত্র আল্লাহর, যিনি এই প্রশংসাগীতি গাওয়ার ও আনুগত্য করার দিকে আমাদের এগিয়ে দিয়েছেন, কিছুতেই আমরা এ পথে চলতে পারতাম না যদি তিনি (মেহেরবানী করে আমাদের এ পথে) না চালাতেন । অবশ্য অবশ্যই আল্লাহর রসূলরা সত্য সঠিক মত ও পথ নিয়েই আমাদের কাছে এসেছেন ৷' জ্ঞাহান্বামীদের প্রতি জ্ঞান্নাতীদেক কটাক্ক আবারও দেখুন, ওই বিশ্বাসঘাতক পাপাচারীদের দিকে, তারা পরস্পর দোষরোপ, তুচ্ছ তাচ্ছিল্য করা ও গালাগালি দেয়ার কাজে নিয়োজিত । তাদের সম্পর্কে নাযিল হবে আল্লাহর শাস্তির ফরমান, ‘দাখেল হয়ে যাও জ্বিন ও মানুষের সেসব লোকের দলে, যারা তোমাদের পূর্বে গুযরে গেছে এবং আগুনের মধ্যে বাস করছে। আর অন্যদিকে জান্নাতবাসীরা পরস্পরকে আপন করার ও সন্মানিত করার কাজে নিয়োজিত থাকবে । তাদের সম্পর্কে আল্লাহর এরশাদ প্রণিধানযোগ্য, ‘আর তাদের ডাক দিয়ে বলা হবে, যেসব আমল তোমরা করেছ তার ফল হিসাবে রয়েছে তোমাদের জন্যে এই জান্নাত যার উত্তরাধিকারী হিসাবে তোমরা সেখানে থাকবে ৷' এ ভাবে পরিস্ফুট হয়ে ওঠেছে জান্নাতী ও জাহান্নামীদেরকে তুলনামূলক অবস্থান এরপর ওই দৃশ্যগুলো বার বার এবং বার বারই আমাদের সামনে আসছে। এখন আমরা ‘| মন একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যা পূর্ববর্তী দৃশ্যেরই অনুরূপ ৷ জান্নাতবাসীরা তাদের বাসস্থানে থেকে স্বস্তির নিশ্বাস ফেলবেন, পরিপূর্ণ নিশ্চিন্ত হয়ে যাবেন তারা এবং দোযখবাসী নিশ্চিত হবে তাদের কর্মফলপ্রাপ্তি, শাস্তি ও প্রত্যাবর্তনস্থল হিসাবে দোযখ সম্পর্কে । আর জান্নাতীরা জাহার্নামীদের ডেকে ডেকে জিজ্ঞেস করবে, তাদের সাথে আল্লাহ তায়ালা যে ওয়াদা করেছিলেন তা তারা পেয়েছে কিনা দেখুন আল্লাহর বাণী, ‘আর জান্নাতবাসী দোযখবাসীকে ডেকে বলবে, হাঁ, আমাদের রব আমাদের সাথে যা ওয়াদা করেছিলেন আমরা তা সত্যই পেয়েছি। তোমরাও কি তোমাদের সাথে তীর কৃত ওয়াদা সত্য হিসাবে পেয়েছো ওরা বলবে, হাঁ পেয়েছি । ঠিক এ সময় একজন ঘোষণাকারী হাক ছেড়ে বলবে, সেসব যালেম অত্যাচারীদের প্রতি লানত (অভিশাপ) বর্ষিত হোক, যারা মানুষকে আল্লাহর পথে আসা থেকে বাধা দিতো, নানা প্রকার বাকা পথ তালাশ করতো (সত্যকে পর্যুদস্ত করার জন্যে) আর তারা ছিলো আখেরাত অস্বীকারকারী ৷ এ প্রশ্নের মধ্যে যে তীব্ কটাক্ষপাত রয়েছে তা হচ্ছে, ......... যালেমদের প্রতি আল্লাহর আযাবের যে ধমক ছিলো তা সত্য সত্যই যে বাস্তবায়িত হবে, সে বিষয়ে মোমেনরা অবশ্যই নিশ্চিত ছিলো, যেমন নিশ্চিত ছিলো তাদের প্রতি প্রদত্ত ওয়াদা সম্পর্কে । তবু তারা জিজ্ঞেস করবে। এক কথাতেই এর জবাব আসবে, বলা হবে ......হী। এখানেই জওয়াব শেষ হয়ে যাবে এবং সকল বিস্ময়ের হবে অবসান । এরশাদ হচ্ছে- [৭ সূরা আল আস'স্মাফ_ (১১৩১) পারা ৮ অলবিল ২ যিলান্স ৭ম ৮ (কে) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।