মিলিত হবে পরবর্তীরা পূর্ববর্তীদের সাথে এবং সবাই একত্রিত হবে। তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক ও ঝগড়া শুরু হয়ে যাবে। এরশাদ হচ্ছে, ‘পরবর্তীরা পূর্ববর্তীদের বলবে, হে আমাদের রব, এরা আমাদের পথভ্রষ্ট করেছিলো, সুতরাং, তাদের দ্বিগুণ আযাব দান করুন৷’ এইভাবে তারা একে অপরের সাথে দুর্ব্যবহার শুরু করে দেবে এবং একই পথের পথিকদের ও বন্ধু বান্ধবদের একত্রে উপস্থিতির দৃশ্য পৃথক পৃথকভাবে প্রকাশ পাবে। সেদিন দুনিয়াদার ও আন্লাহবিমুখ লোকেরা একে অপরকে বিদ্বেষের চোখে দেখতে থাকবে, দোষারোপ করতে থাকবে পরস্পরকে এবং অভিশাপ দিয়ে একে অপরের শাস্তি বাড়িয়ে দেয়ার দাবী জানাতে থাকবে । সেদিন তারা দোয়া করবে হে আমাদের 'রব’ হ্যা এরাই তো আমাদেরকে বিপথগামী করেছে সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। সেই কঠিন দিনে একমাত্র তারই দিকে তারা রুজু করবে এবং তীর কাছেই দোয়া করতে থাকবে । তাদের প্রার্থনার জবাব ঠিকই আসবে কিন্তু কী জবাব আসা সম্ভব? হা, প্রত্যেকের জন্যেই রয়েছে দ্বিগুণ আযাব, কিন্তু তোমরা জানো না ।' অর্থাৎ তোমাদের ও তাদের উভয় পক্ষের জন্যেই থাকবে সেদিন দ্বিগুন শাস্তি! আর এসময় ওই কাফেরদের অবস্থাটা এমন হবে যে, প্রত্যেক একে অপরের অকল্যাণকামী হবে, তারপর যখন আল্লাহর কাছ থেকে দোয়ার জওয়াব মিলবে তখনও তারা একে অপরকে দোষারোপ করতে থাকবে । আসলে কৃকর্মের প্রতিদান সেদিন সবারই সমান হবে। যে যতোটুকু করেছে ততেটুকু শাস্তি তাকে পেতেই হবে। কেননা দুনিয়ার জীবনে প্রত্যেককেই ভালো মন্দ বুঝার শক্তি দেয়া হয়েছিলো । দেখুন এ বিষয়ে এরশাদ হচ্ছে, ‘পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, আমাদের ওপর তোমাদের কোনো দিক দিয়েই কোনো শ্ৰেষ্ঠত্ ছিলোনা । অতএব, তোমাদের কৃতকর্মের শাস্তি তোমরাই ভোগ করো ৷’ এভাবে শেষ হচ্ছে পরস্পরের দোষারোপ ও বেদনাদায়ক অবস্থার দৃশ্য পর্ব । কিন্তু এভাবে পরস্পরকে দোষারোপ করতে থাকলেও তাদের কারও অবস্থার কোনো উন্নৃতি হবে না। অপরদিকে আল্লাহর নেয়ামতের ঘরে উপস্থিত মোমেনদের সাথে তাদের সাক্ষাত না হওয়া পর্যন্ত চলতে থাকবে পারস্পরিক দোষারোপের এই প্রতিযোগিতা । এরশাদ হচ্ছে- “নিশ্চয়ই, যারা আমার আয়াতগুলো অস্বীকার ও প্রত্যাখ্যান করেছে এবং এগুলোর সাথে অহংকারপূর্ণ ব্যবহার করেছে, কিছুতেই তাদের জন্যে আকাশের কোনো দরজা খুলে দেয়া হবে না, আর... এভাবেই আমি যালেমদের প্রতিদান দিয়ে থাকি । (আয়াত ৪০-৪১) থামুন, দেখুন ও চিন্তা করুন। এ আশ্চর্যজনক দৃশ্য যখন আপনার কল্পনার চোখের সামনে ভেসে ওঠে, তখন আপনার মধ্যে কি প্রতিক্রিয়া জাগতে পারে একবার খেয়াল করে দেখুন এবং সাধ্যমতো বুঝার চেষ্টা করুন । একটি সুঁচের ছিদ্র দিয়ে একটি উঁট পার হয়ে না যাওয়া পর্যন্ত এ শাস্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওই ক্ষুদ্ব পথ দিয়ে এতো বড় জত্তুটি পার হওয়া যেমন অসম্ভব । তেমনি ওদের শাস্তির অবস্থার পরিবর্তন হওয়া এবং জান্নাতে প্রবেশ করাও অসম্ভব, অতএব, ওই মিথ্যা দোষারোপকারীদের জন্যে আকাশের দরজা খোলার অপেক্ষায় আপনি চেয়ে থাকুন, অপেক্ষা করতে থাকুন তাদের দোয়া বা তাওবা কবুল হওয়ার মুহূর্তটির জন্যে । আসলে জীবনের সকল সময় তো পারই হয়ে গেছে। সময়ের কাজ সময়ে না করলে পরিণাম তো ভোগ করতেই হবে! তখন দুঃখ করে আর কিইবা হতে পারে। সুঁচের ছিদ্বপথে উঁট পার হয়ে যাওয়ার মতো অসম্ভব এই পরিস্থিতিতে আপনি কিইবা করতে পারেন আর কতোটুকুই বা আশা করতে | ৭ সূরা আল আ'রাফ (১১০১) সপাস্না ৮ মনখিল ২ www.bolkitab. blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।