যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিল্দালিন্স কোরআন দারুল ইসলামে বসবাসকারী মুসলিম সমাজের প্রতিটি ব্যক্তির জ্গীবনের ও জীবন রক্ষার প্রয়োজনীয় যাবতীয় উপায় উপকরণ সংক্রান্ত সমুদয় অধিকারকে ইসালাম প্রতিষ্ঠিত করেছে। "প্রতিষ্ঠিত করেছে প্রত্যেক ব্যক্তির জন্যে খাদ্য, পানীয়, বস্তু ও বাসস্থানের অধিকারকে । প্রত্যেক ব্যক্তির কাছে এ অধিকারকে পৌছানোর দায়িত্ব সমাজের এবং সমাজের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রের অপরিহার্য্য দায়িত্ব । এ অধিকার সে পাবে প্রথমত কাজের মাধ্যমে, যদি সে কাজের যোগ্য হয়। সমাজের ও সমাজের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রের দায়িত্ব তাকে কাজের প্রশিক্ষণ দেয়া, কাজের স্থান করা ও কাজের প্রয়োজনীয় সরঞ্জাম যোগান দেয়া । কিন্তু যখন সে কাজের সুযোগ বা কাজের সরঞ্জামের অভাবে বা কাজে অক্ষম হওয়ার কারণে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে সাময়িকভাবে বা স্থায়ীভাবে বেকার হয়ে পড়ে, অথবা যখন তার নিজের উপার্জন তার প্রয়োজন পূরণে যথেষ্ট হয় না, তখন তার এই সব প্রয়োজন পূরণের জন্যে সে একাধিক সুযোগ লাভ করবে। প্রথমত তার পরিবারের সচ্ছল ব্যক্তিবর্গের কাছ থেকে শরীয়তের নির্ধারিত পরিমাণে সাহায্য পাওয়ার হকদার হবে । দ্বিতীয়ত তার সচ্ছল প্রতিবেশী বা মহনল্লাবাসীর কাছ থেকে সাহায্য পাবে। তৃতীয়ত মুসলমানদের বাইতুল মালে যাকাতের যে অর্থ জমা হবে তা থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ পাবে। যাকাতও যখন তার প্রয়োজন পূরণে যথেষ্ট হবে না, তখন সে ইসলামী রাষ্ট্র ও সরকার সমগ্র ‘দারুল ইসলামে’ ইসলামী আইন ও শরীয়তের প্রয়োগ ও বাস্তবায়নের দায়িত্‌ পালন করে, তার কর্তব্য হবে সচ্ছল লোকদের সম্পদ থেকে বঞ্চিত ও অভাবগ্রস্ত লোকদের প্রয়োজন পূরণের জন্যে সেই পরিমাণ সম্পদ কর আরোপের মাধ্যমে আদায় করা, যাতে প্রয়োজনের অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ করা না হয়, আবশ্যকতার সীমা অতিক্রম না করা হয় এবং হালাল উপায়ে উপার্জিত ব্যক্তিগত সম্পদের ওপর যুলুম করা না হয়। অর্থোপার্জনের উপায় উপকরণকেও ইসলাম কঠোরভাবে নিয়ন্ত্রিত করে। তাই হালালভাবে উপার্জন ছাড়া কোনো সম্পদের ওপর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হয় না। এ জন্যে ইসলামী সমাজে বিত্তবানদের ব্যক্তিগত মালিকানা দেখে বিত্তহীনরা ক্ষিপ্ত হয় না এবং একজনের সম্পদ ছিনিয়ে নেয়ার জন্যে অন্যরা লোভাতুর হয় না। বিশেষত এই কারণে যে, সরকার সকল নাগরিকের মৌলিক প্রয়োজন পূরণের দায়িত্ব খহণ করে এবং কাউকে বঞ্চিত রাখে না। তাছাড়া ইসলাম মানুষের বিবেক ও চরিত্রকে লালন ও গঠন করে। তাই সে তাদের চিন্তাকে কাজ ও কাজের মাধ্যমে অর্থোপার্জনে নিয়োজিত করে- চুরি ও চুরির মাধ্যমে অর্থোপার্জনে নয়। কাজের সংস্থান করা সম্ভব না হলে কিংবা এ দ্বারা অর্জিত অর্থ মৌলিক প্রয়োজন পূরণে যথেষ্ট না হলে তাদেরকে পবিত্র ও সম্মানজনকভাবে তাদের অধিকার প্রদান করে। এরপর এরূপ সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কী কারণে চোর চুরি করবে? নিশ্চয়ই প্রয়োজন পূরণের জন্যে নয়। একমাত্র কাজ না করে রাতারাতি ধনী হবার লোভেই সে চুরি করবে । ইসলামী রাষ্ট্রে মুসলিম জনগণকে নিরাপত্তাহীনতার আতংকে নিক্ষেপ করে ধনী হবার বাসনা পোষণ করা যায় না। ইসলামী রাষ্ট্রের নাগরিকদেরকে শান্তিতে বসবাস করা ও তাদের হালাল সম্পদের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত ও নিরুদ্বেগ থাকার অধিকারকে নষ্ট হতে দেয়া যায় না। ‘ইসলামী সমাজে প্রত্যেক নাগরিকের এ অধিকার সংরক্ষিত যে, সে সুদ, ঘুষ, প্রতারণা, কালোবাজারী, মওজুদদারী বা শ্রমিকদের মজুরী আত্মসাত ইত্যাদির পরিবর্তে হালাল উপায়ে সম্পদ আহরণ করবে । অতপর যাকাত দেবে এবং যাকাতের পরেও সমাজের সম্ভাব্য চাহিদা [ল্ললম্দ্দ চ্চে লন লিল ত] www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।