কোনো ফাক-ফোকর রাখে না। এতো সব পাকাপোক্ত ব্যবস্থা করার পরও যে ব্যক্তি ইসলামী রাষ্ট্র | ও সমাজ এবং তার প্রশাসনের নিরাপত্তার জন্যে হুমকির সৃষ্টি করে সে এই সমাজের একটি নোংরা ও ঘৃণ্য উপাদান এবং দুষ্ট ক্ষত । সঠিক পথে ফিরে না এলে এই দুষ্ট ক্ষতকে নিশ্চিহ্ন করা অপরিহার্য । এই দুষ্ট ক্ষত ও নোংরা উপাদানটির শাস্তি বিধান করেই নাযিল হয়েছে পরবর্তী দুটি আয়াত । ইসলামী শরীয়তে একে ‘বিদ্রোহ ও অরাজকতার শাস্তি' বলে আখ্যায়িত করা হয়। কোরআনের সন্ত্রাস দমন আইন “যারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং পৃথিবীতে অরাজকতা সৃষ্টি উল্লেখিত আয়াত দু'টিতে বৰ্ণিত এই অপরাধটির সংজ্ঞা এরূপ ইসলামী শরীয়ত মোতাবেক দেশ শাসনকারী মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত করা এবং এই শাসকের শাসনক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহরত, দারুল ইসলামের অধিকারীদেরকে ভীত সন্তরস্তকারী এবং তাদের জানমাল ও মানসন্ত্রমের ওপর আক্রমণকারী একটি দল বা উপদলের আকারে সংঘবদ্ধ | হওয়া কোনো কোনো ফেকাহবিদ এ ধরনের একটি দলের শহর বহির্ভূত এলাকায় মুসলিম শাসকের শাসন ক্ষমতার নাগালের বাইরে অবস্থানের শর্ত আরোপ করে থাকেন । আবার অন্যদের মতে এ ধরনের একটি বিদ্রোহী দলের শুধুম্মত্র সংগঠিত হওয়া এবং দারুল. ইসলামের অধিবাসীদের ওপর আক্রমণাত্মক কর্মকান্ড শুরু করাই এই আয়াতে বর্ণিত শাস্তি বলবত হওয়ার | জন্যে যথেষ্ট, চাই তারা শহর-নগরের ভেতরে অবস্থান করুক বা বাইরে বাস্তব অবস্থা ও উদ্ভূত পরিস্থিতিকে যথোচিভাবে মোকাবেলা করার স্বার্থে এই শেষোক্ত মতটিই অধিকতর উপযোগী । আল্লাহর আইন ও শরীয়ত মোতাবেক দেশ শাসনকারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহকারী এবং | দারুল ইসলামের শরীয়তানুগত নাগরিকদের ওপর (মুসলিম, অমুসলিম বা আশ্রয় গ্রহণকারী বিদেশী নাগরিক) আক্রমণকারী এই রষ্ট্রদ্রোহীরা শুধু যে সরকার ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে তা নয়, বরং তারা আল্লাহ তায়ালা ও তাঁর ব্নসূলের আইন ও শরীয়তের ওপর এবং শরীয়তের অনুগত জনগণের ওপর আগ্রাসন চালিয়ে প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা ও তীর রসূলের ওপরই আগ্রাসন চালায় । তারা গোটা দারুল ইসলামের বিরুদ্ধে হুমকি ছুড়ে দিয়ে প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা ও তীর রসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অনুরূপভাবে তারা আল্লাহর আইন ও শরীয়ত এবং তার শরীয়তকে বাস্তবায়নকারী দেশ ও জাতির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার মাধ্যমে পৃথিবীতে অরাজকতারও বিস্তার ঘটায় । বস্তুত আল্লাহর আইন ও শরীয়তকে অচল করে দেয়া বা তার বাস্তবায়নে বাধা দেয়া এবং যে জাতি ও দেশ তার বাস্তবায়ন করে, তাকে ভীত সন্ত্রস্ত করার চেয়ে : খারাপ কোনো অরাজকতা হতেই পারে না। তারা যদিও ইসলামী সমাজ সংগঠন ও রাষ্ট্রের বিরুদ্ধে এবং তার কর্ণধারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু আসলে তারা আল্লাহ্ তায়ালা ও তীর রসূলের বিরুদ্ধেই যুদ্ধে লিপ্ত । নিসন্দেহে তারা আল্লাহর বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধ করে না এবং রসূল (স.)-এর ইন্তেকালের পর তার বিরুদ্ধেও লিপ্ত, আল্লাহ্ তায়ালা ও তার 'রসূলের প্রবর্তিত শরীয়ত, এই শরীয়তের অনুসারী জনগণ ও এই শরীয়ত বাস্তবায়নকারী দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার মাধ্যমেই তারা আল্লাহ তায়ালা ও রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।