কোরআনের এ আয়াত কটিতে ঘটনার বিবরণ থাকলেও নির্দিষ্ট স্থান, কাল ও নামের উল্লেখ নেই যদিও কিছু বর্ণনায় আদম (আ.)-এর এই দুই ছেলের নাম কাবিল ও হাবিল এবং তাদের মধ্যে তাদের দুই বোনকে দিয়ে দাগড়া বিবাদের বিশদ উল্লেখ রয়েছে, কিন্তু আমি ঘটনাটা যেমন | অনির্দিষ্টভাৱে নাধিল হয়েছে, তেয়ম অনির্দিষ্ট রাখাই অগ্রগণ্য মনে করি । কারণ যে সব বর্ণনায় এই ঘটনাল্ন সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয়ের মাম ও অন্যান্য বিষয়ের বিশদ বিবরণ রয়েছে, সেই সব বর্ণনার সর কটিই সন্দেহজনক । এ সব বিবরণ আহলে কেতাব থেকে গৃহীত কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঘটনাটা এই সব বর্ণনায় যেভাবে নামধাম সহ বর্ণিত হয়েছে, হুবহু সেভাবেই বর্ণিত হয়েছে বাইবেলের ও্ড টেষ্টামেন্টে। আর এ ঘটনার উল্লেখ সম্বলিত একমাত্র বিশুদ্ধ হাদীসটিতে কোনোই বিশদ বিবরণ নেই । হযত্নত ইবনে মাসউদ বর্ণিত এ হাদীসে রসূল (স.) বলেছেন, - ‘অন্যায়ভাঢর গে সাঘুদ্দটিই খুন হবে, তার খুনের বদলার একটি অংশ আদম (আ.)-এর প্রথম ছেলেটির ওপর নর্তাবে। কেননা সে-ই নরহত্যার প্রবর্তক ৷" (মোসনাদে আহমাদ) আমরা এ ঘটনার বিস্তারিত বিৱরণ দিতে গেলে বড় জোর এতটুকুই দিতে পারি যে, ঘটনাটা মানর জাতির জন্নেন্ন প্রাথমিক যুগেই সংঘটিত হয়েছিলো, এটি ছিলো প্রথম ইচ্ছাকৃত ও ধৃষ্টতাপূর্ণ নৃপংজ হৃত্যাক্কাভ এবং ঘান্তক লাশ দাফন করাও জানতো না, ইত্যাদি । ' ক্ষোৱআানের বর্ণনায় ঘটনাটা যতোই সংক্ষিপ্ত থাকুক, ঘটনার উল্লেখের উদ্দেশ্য এবং তার লিক্ধা ও তবাগপর্য বিশ্লেষণের মূল কাজটি পুরোপুরি সফল হয়েছে, বিস্তারিত বিবরণ দিয়ে এই মূল উদ্দেশ্য সাধনে কোনো বাড়তি সফলতা আসতো না। এ জন্যেই আমার মতে ঘটনাটা এ রকম অনির্দিষ্ট থাকাই সঠিক্ধ। এর কোনো নির্দিষ্ট ও বিস্তারিত বিবরণ দেয়ার পক্ষপাতী আমি নই । প্রথম জ্ায়াতটিতে (২৭ নং) আল্লাহ তায়ালা বলেন, ‘হে ননী তাদেরকে আদয়ের দুই ছেলের ঘটনাটা সত্য সঠিকভাবে শুনিয়ে দাও ....' অর্থাৎ মূসার সাথে বমী ইসরাইলের আচরণের যে ফাহিনী আমি এতক্ষণ বর্ণনা করলাম, তারপর তাদের কাছে এই দুই ধরনের মানুষের নমুনা সত্য ও সঠিকভাবে তুলে ধরো । ‘সত্য ও সঠিকভাবে’ বলার তাৎপর্য এই যে, এ ঘটনা বর্ণনাসৃূত্রের দিকে দিয়ে একেবারেই সত্য ও নির্ভুল । এ ঘটনা মানুঘের সহজাত স্বতাব প্রকৃতির আসল সত্য রূপ উন্মোচিত করে এবং এ ঘটনা এই সত্যকে প্রক্কাশ ক্ষরে যে, কার্যকরভাবে অপরাধকে প্রতিরোধ করতে পারে এমন ন্যায়সংগত আইন মানব সমাজের জন্যে অপরিহার্য । আদম (আ.)-এর এই ছেলে দুটি এমন এক পবিত্র পরিবেশে অবস্থান করছিলো, যেখানে কোনো নির্মল হৃদয়ে কারো ওপর আক্রমণের ধারণারই উদ্রেক করে না । তারা সেখানে আল্লাহর সামনে আল্লাহর এবাদত করার পরিবেশে অবস্থান করছিলো। একটি কোরবানী করে আল্লাহর নৈকট্য অর্জনের প্রস্তুতি নিচ্ছিলো। 7 ‘তারা কোরবানী করলো । কিন্তু তাদের একজনের কোরবানী গৃহীত হলো, আর অপর জনের কোরবানী গৃহীত হলো না ৷' এখানে ব্যাকরণের বিচারে কর্মবাচ্যমূলক ক্রিয়া ('ফেয়েলে মাজহুল’) ব্যবহার করে এই মর্মে আভাস দেয়া হয়েছে ঘে, গ্রহণ করা বা না করার ব্যাপারটা একটি অদৃশ্য শক্তির ও একটি অদৃশ্য প্রক্রিয়ার ওপর নির্ভরশীল । এ দ্বারা দুটো বিষয় বুঝানো হয়েছে! প্রথমত এই যে, আমরা এই গ্রহণের পদ্ধতি নিয়ে যেন চিন্তাভাবনা না করি, যেমনটি অনেক তাফসীর গ্রন্থাবলীতে করা হয়েছে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।