যেখানে সৎকাজের পোঘকতা দান এবং অসৎ কাজকে নিরুৎসাহিত করার তথা দৃষ্টের দমন ও শিষ্টের পালনের সুব্যবস্থা সর্বক্ষেত্রে রয়েছে। সুতরাং এ সমাজ্ধের এ অধিকার থাকাই স্বাভাবিক ও যুক্তিযুক্ত যে, এর আওতায় বসবাসকারী প্রতিটি ব্যক্তি যেন এই সমাজের শাসন ব্যবস্থার কল্যাণে যে নেয়ামত পাওয়া যাচ্ছে তার সংরক্ষণ করে, অন্যদের জান, মাল ও স্বভাব চরিত্রের রক্ষণাবেক্ষণ করে এবং ‘দারুল ইসলাম়’-এর নিরাপত্তা রক্ষা করে। কেননা এই দারুল ইসলামই ডাকে সুখে-শাস্তিতে ও নিরাপদে যাবতীয় ব্যক্তিগত ও সামাজিক অধিকার ' সহকারে এবং যাবতীয় মানবীয় বৈশিষ্ট ও মৰ্যাদা সহকারে বসবাসের সুযোগ দিয়েছে। এরপরও যে ব্যক্তি দারুল ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সে অবশ্যই একজন সীমা অতিক্রমকারী, পাপিষ্ঠ ও দৃষ্কৃতকারী এবং সে কঠোরতম শাস্তির যোগ্য । অবশ্য তাকে আত্মপক্ষ সমর্থনের সব রকম সুযোগ-সুবিধা দিতে হবে। শুধুমাত্র ধারণার ভিত্তিতে নয় বরং প্রমাণের ভিত্তিতে শাস্তি দিতে হবে এবং কোনো রকম সন্দেহ দেখা দিলে সেই শাস্তি বাতিল হয়ে যাবে। এরপর আসে 'দারুল হারব’-এর প্রসংগ । দারুল হারবের যে সংজ্ঞা ওপরে দেয়া হয়েছে, তার আলোকে তার কোনো অধিকার নেই যে, ইসলামী শরীয়তের নির্ধারিত দন্ডবিধিতে যে সব নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তার ছারা সে উপকৃত হবে। কেননা একেতো তা ইসলামী শরীয়তকে বাস্তবায়িত করে না; উপরস্তভু তা ইসলামের সার্বভৌমত্বকেও স্বীকার করে না দারুল ইসলামে বসবাসকারী মুসলমানরা যারা নিজেদের জীবনে ইসলামী শরীয়তকে বাস্তবায়িত করে, তাদের কাছে দারুল হারব কোনো সংরক্ষিত স্থান নয়, তার জান মালের নিরাপত্তার কোমো গ্যারান্টি দেয়া হয়নি ইসলামে ৷ তবে মুসলমানদের সাথে তথা দারুল ইসলামের সাথে কোনো চুক্তি থাকলে সে কথা স্বতন্ত্র । যে সমস্ত অমুসলিম দারুল হারব থেকে এসে কোনো নিদিষ্ট মেয়াদের জন্যে নিরাপড্া চুক্তির অধীন ইসলামী আইন মোতাবেক শাসিত দারুল ইসলামের সীমানার মধ্যে বসরাস করে, ইসলাম তাকেও সেই সময় পর্যন্ত উপরোক্ত নিরাপত্তার গ্যারান্টি দেয়। সতিজাসেকর প্র্রম্ম ন্বব্মজুত্যা এই আলোচনার আলোকে আমি আলোচ্য আয়াতসমূহের ব্যাধ্যায় প্রবৃত্তি হচ্ছি, ‘হে নৰী, তুমি তাদেরকে আদমের দুই ছেলের ঘটনা শুনিয়ে দাও .......... (আয়াত ২৭-৩১) এই ঘটনাটা দুঙ্ধর্ম ও সীমা অতিক্রমের অযৌক্তিক ম্পর্মিত বাড়াবাড়ির একটা নধীর তুলে ধরে। অনুরূপভাবে সততা ও মহত্বেরও একটা দৃষ্টান্ত প্রতিফলিত করে, আর এ দুটিকে পরল্পরের মুখোমুখি দাড় করায়। উভয়টি কিভাবে নিজ নিজ স্বভাব প্রকৃতি অনুসারে কাজ করে, তা দেখিয়ে দেয়। অসৎ লোক কেমন বীভৎস অপরাধে লিপ্ত হয়ে থাকে, তা অত্যন্ত নিখুঁতভাবে চিত্রায়িত করে এ কটি আয়াতে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে যে, চরিত্রহীন মানুষ এমন ওুদ্ধত্যপূর্ণ বাড়াবাড়ি করে থাকে যে তা জনগণের বিবেককে জাগিয়ে তোলে, বিক্ষুব্ধ করে, এবং এমন ন্যায়সংগত শাস্তির বিধান প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করায়, যা সীমাতিক্রমকারী দুরাচারীকে অপরাধ থেকে ফিরিয়ে রাখতে ও তার পরিণতি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত করে রাখতে সক্ষম । এতদসত্তেও সে যদি ওই অপরাধ সংঘটিত করে, তাহলে তাকে এমন উপযুক্ত শাস্তি পেতেই হবে, যা তার অপকর্মের ক্ষতিপূরণ করে। অনুরূপভাবে, এই শান্তির বিধান সলোকের জানমালের নিরাপত্তাকেও নিশ্চিত করে। কেননা সৎলোককে পৃথিবীতে বেঁচে গাকতে হবে, তাকে রক্ষা করতেই হবে, তাকে সর্বাত্মক নিরাপত্তা দিতেই হবে এবং এমন আইন ও বিধান চালু থাকা চাই যা একই সাথে ন্যায় বিচারও নিশ্চিত করে, আবার অপরাধকেও প্রতিহত করে। ৰ সলা আল নালা ত নন্দ লল ও www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।