যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

পরবর্তীতে এ.আয়াতগুলোর ব্যাখ্যার সময় এই সব বিধিব্যবস্থার. বাস্তব দৃষ্টান্ত দেখা যারে। তবে তার আগে একটা সাধারণ কথা বলে রাখতে চাই ৷ সেই কথাটা এই সব বিধির বাস্তবায়নের পরিবেশ ও এগুলোর কার্যকারিতার শর্ত সংক্রান্ত । আলোচ্য আয়াতগুলোতে যে বিধিসমূহ বর্ণিত হয়েছে, চাই তা জান ও মালের ওপর আঘাত ও আগ্রাসন সংক্রান্ত অথবা জনজীবনের সাধারণ শাস্তির ও নিরাপত্তা নস্যাৎ করা সংক্রান্ত হোক, সেগুলো ইসলামী শরীয়তের অন্য সকল ফৌজদারী দন্ডবিধির মতোই শুধুমাত্র ‘দারুল ইসলামে' বসবাসকারী মুসলমান সমাজেই প্রয়োগযোগ্য । শরীয়ত এই ‘দারুল ইসলাম’ পরিভাষাটি দ্বারা কি বুঝায়, তা ব্যাখ্যা করা প্রয়োজন ইসলামের দৃষ্টিতে সমগ্র পৃথিবী দুই ভাগে বিভক্ত.। যথা, দারুল ইসলাম ও দারুল হারব । দারুল ইসলাম বলা হয় সেই সব দেশকে, যেখানে ইসলামী. আইন-কানুন ও শরীয়তকে বাস্তবে প্রয়োগ করা হয়, চাই তার অধিবাসীরা সবাই মুসলমান হোক, কিছু অধিবাসী মুসলমান ও কিছু অধিবাসী অমুসলিম হোক, অথর] সুধিবাসীরা সবাই অমুসলিম হোক, কিন্তু তার শাসকরা মুসলমান এবং তারা সেখানে ইসলামের আইন কানুন ও শরীয়তকে কার্যকরী করে।৫). অথবা তারা শুধু মুসলমানই ছিলো, অথবা মুসলিম ও অমুসলিম উভয়েই ছিলো, কিন্তু তাদের দেশের ওপর অমুসলিমরা বিজয়ী হয়, অথচ তা সত্তেও দেশের জনগণ ইসলামী আইন কানুন মেনে চলে এবং নিজেদের মধ্যকার যাবতীয় বিরোধ ইস্বলামী শরীয়ত অনুয়ায়ী নিম্পত্তি করে৷ কাজেই কোনো | দেশকে ‘দারুল ইসলাম' গন্য করাটা পুরোপুরিভাবে নির্ভর করে সেখানে ইসলামের বিধান চালু থাকা এবং ইসলামী শরীয়ত অনুযায়ী দেশ শাসিত হওয়ার ওপর । দ্বিতীয়টি হচ্ছে ‘দারুল হারব’ ৷ এমন প্রতিটি দেশকেই দারুল হারব বলা হয় যেখানে ইসলামের আইন , কানুন প্রচলিত ও প্রযুক্ত হয় না এবং ইসলামী শরীয়তের বিধান অনুসারে দেশ শাসিত হয় না, চাই তার অধিবাসীরা নিজেদেরকে মুসলমান, আহলে ক্তোব. বা কাফের যে নামেই আখ্যায়িত করুক না কেন ।;সৃতরাং এক্‌্টি দেশের ‘দারুল হারবে' পরিগণিত হওয়া | পুরোপুরি মাত্রায় নির্ভর করে সেখানে ইস্লামী.আইন চালু না থাকা এবং তার ইসলামী শরীয়ত অনুয়ায়ী শাসিত না হওযার ওপর । আসলে কোনো .দেশ দারুল হারব রূপে চিহ্নিত হয়, শুধুমাত্র মুসলমান, ও মুসলিম সমাজের দৃষ্টিতে । আর মুসলিম সমাজ হচ্ছে সেই সমাজ, যা.উপরোক্ত সং অনুসারে দারুল ইসলামে বসবাস করে। এই মুসলিম সমাজ, যা আল্লাহর বিধানকে মেনে চলে এবং আল্লাহর আইন ও শরীয়ত মোতাবেক শাসিত হয়, একমাত্র এই সমাজেরই মানুষের জানমাল ও সামষ্টিক জননিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে,.যারা সমাজের শান্তি বিশ্নিত করে এবং জান ও মালের ওপর আক্রমণ চালায়, তাদের ইসলামী শরীয়তের নির্ধারিত শাস্তি প্রয়োগ করার অধিকার রয়েছে। সেই শাস্তির বিবরণ আলোচ্য আয়াতগুলোতেও রয়েছে, আবার অন্যান্য জায়গায়ও রয়েছে। বস্তুত ইসলামী.সমাজ হচ্ছে এমন এক উঁচু মানের উদার ও ন্যায়পস্থী সমাজ, যেখানে প্রত্যেক সক্ষম ও অক্মমের জন্যে কর্মসংস্থানের ও মৌলিক প্রয়োজন পূরণের পূর্ণ ন্শ্চিয়তা রয়েছে এবং (3) মুসলিম দেশে বসবাসকারী অযুসলিমদের ইসলামের সব আইন মানতে বাধ্য করা যায় না। তাদেরকে ইসলামের কেবল সেই সব আইন ও বিধি মানতে বাধ্য করা যায়, যা তাদের আকীদা-বিশ্বাসের পরিপন্থী নয়। _সম্পাদক | WWW. boikitab. Teen com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।