যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন । কাজেই তাদেরকে সাহস ও প্রেরণা যোগানোর কোনো চেষ্টার যেমন অবকাশ নেই, তেমনি কোনো ওজুহাত দাড় করানোরও সুযোগ নেই । ঝুঁকি একেবারেই কাছে। তাই আল্লাহ তায়ালা যতোই ঘোষণা করুন যে, এ ভূমি তাদের জন্যেই বরাদ্দ হয়েছে, তা তাদেরকে ওই দুর্ধর্ষ লোকদের কবল থেকে রক্ষা করতে পারবে না । তাই মরুভূমিতে যেমন “মার্না’ও ‘সালওয়া' নামক খাবার আকাশ থেকে নেমে আসতো, তেমনি তারা বিনা চেষ্টায় ও অনায়াসে বিজয় লাভ করতে চাইছিলো । অর্থাৎ ওই দুর্ধর্ষ জাতিটি আপনা আপনি নিজেদের বাস্তুভিটে ছেড়ে চলে যাক । তারপরই তারা সেখানে প্রবেশ করবে। কিন্তু ইহুদীদের আকাংখা অনুসারে বিজ্জয় এরূপ বিনামূল্যে পাওয়ার মতো জিনিস নয়। এমন বিজয় ইহুদীরাই কামনা করতে পারে, যাদের অন্তরে ঈমানের লেশ মাত্র নেই । (আয়াত নং ২৪ দেখুন ৷) এ আয়াত থেকে বুঝা যায় যে, আল্প'হর প্রতি ঈমান ও আল্লাহর ভয় কতো মূল্যবান । এ আয়াতে দেখা যাচ্ছে যে, দু'জন খোদাভীরু লোক তাদের খোদাভীতির কারণে স্বতস্কর্তভাবেই ওই দুর্ধর্ষ জাতিকে পরোয়া করছে না এবং গুরুত্ব দিচ্ছে না। এই. ঈমান তাদেরকে কল্পিত ভীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর সাহস যোগাচ্ছে। তারা উভয়ে তাদের কথ দ্বারা জানিয়ে দিচ্ছে যে, কঠিন পরিস্থিতিতে তেজস্বিতা ও বলিষ্ঠতা কেবল ঈমানের বলেই লাভ করা যায় এবং যেখানে মানুষের ভয় প্রবল, সেখানে আল্লাহর ভয়ই তাকে প্রতিরোধ করতে পারে। কেননা একজন মানুষের মনে আল্লাহ তায়ালা একই সময়ে আল্লাহর ভয় ও মানুষের ভয়কে একত্রিত করেন না । যে আল্লাহকে ভয় করে, সে অন্য কাউকে ভয় করতে পারে না। ‘তাদের মধ্যে ঢুকে পড়ো । ঢুকলেই তোমরা বিজয়ী হবে ৷' মনস্তত্ব ও সমরতত্ব্রের একটা স্বীকৃত তত্ত্ব হলো, ‘সকল বাধা গুঁড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাও ।' কেননা শক্রুর বাড়ীর ফটকে প্রবেশ করতে পারলেই তার মনোবল ভেংগে যায় এবং হামলাকারীর মনোবল বেড়ে যায়। এভাবে প্রবেশ করলে প্রতিপক্ষ নিজের পরাজয় নিশ্চিত মনে করে এবং আক্রমণকারীর বিজয় অবধারিত হয়ে যায়। ‘তোমরা মোমেন হয়ে থাকলে কেবল আল্লাহর ওপর ভরসা করো’ .... বস্তুত একমাত্র আল্লাহর ওপর ভরসা করাই ঈমানের বৈশিষ্ট্য, আলামত ও দাবী । কিন্তু বনী ইসরাইলের হৃদয়ে এসব মহৎ উপদেশের প্রভাব পড়বে কেমন করে? ‘তারা বললো, হে মূসা, ওই দুর্ধর্ষ লোকেরা যতোক্ষণ ওখানে আছে, ততোক্ষণ আমরা | কিছুতেই ওখানে ঢুকবো না৷ তুমি ও তোমার প্রতিপালক যাও, যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম ৷” কাপুরুষেরা এভাবেই নিজেদের জন্যে সংকীর্ণ পরিসর সৃষ্টি করে এবং তারপর গুঁদ্ধত্য দেখাতে থাকে তারা তাদের সামনে বিপদ আছে এই ভয়ে বেসামাল হয়ে গাধার মতো স্বস্থানে থেকেই হাত পা ছুঁড়তে থাকে এবং কোনো ক্রমেই সামনে এগোয় না । কাপুরুষতা ও গওদ্ধত্য পরস্পর বিরোধী নয়, পরস্পর থেকে বিচ্ছিননও নয় বরং অনেক সময় এ দুটো অংগাংগিভাবে জড়িত থাকে কাপুরুষকে যখন তার দায়িত্ব পালনে বাধ্য করা হয়, তখনই সে কাপুরুষতা প্রদর্শন করে। সে ওই দায়িত্ব পালনে অক্ষম ভেবে সংকুচিত হয়ে যায় আর দিশেহারা হয়ে ওই দায়িত্বকেই গালিগালাজ করে, আর যে তাকে তার অনিচ্ছা সত্তেও দায়িত্ব পালনের আহ্বান জানায় তার ওপর ওদ্ধত্য প্রদর্শন করে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।