' এর আরো একটা তাৎপর্য এই যে, বনী ইসরাইল জাতির ইতিহাস ও অভিজ্ঞতা বেশ দীর্ঘ । আল্লাহ তায়ালা জানতেন যে, কোনো জাতিকে যখন অনেক দীর্ঘ অবকাশ দেয়া হয়, তখন তাদের মন শক্ত হয়ে যায় এবং তাদের কিছু কিছু প্রজন্ম বিপথগামী ও বিকারগ্রস্ত হয়ে যায়। বনী ইসরাইলের সাথে এই দিক দিয়ে মুসলমানদের কিছু কিছু মিল দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের ইতিহাস হবে কেয়ামত পর্যন্ত দীর্ঘ । এই দীর্ঘ সময়ে তাদেরও বনী ইসরাইলের মতো যুগের সম্মুখীন হতে হবে তাই এই উম্মতের বিভিন্ন প্রজন্মের নেতাদের সামনে বিভিন্ন জাতির পরিণতির নমুনা তুলে ধরা হয়েছে, যা দ্বারা বুঝতে পারে যে, রোগের প্রকৃতি কী এবং কিভাবে তার চিকিৎসা ও প্রতিকার করতে হবে। কারণ যারা জেনে, শুনে বিপথগামী হয়, তারাই হেদায়াত ও তার ওপর অবিচলতার পথে সবচেয়ে কঠিন বাধা হয়ে দেখা দিয়ে থাকে । আর অজ্ঞ ও অপরিপক্ক লোকেরা হেদায়াত কবুল করে সবচেয়ে সহজে । কেননা নতুন প্রাপ্ত দাওয়াত তাদেরকে প্রকম্পিত করে এবং তাদের মনমগয থেকে পুরানো জমে থাকা বিভ্রান্তি ঝেড়ে ফেলে দেয়। কেননা নতুন হাতুড়ির প্রথম আঘাতে তার স্বভাব প্রকৃতির মরিচা পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে যায়। পক্ষান্তরে যারা আগেও দাওয়াত শুনেছে, দ্বিতীয় দাওয়াত তাদেরকে তেমন শিহরিত করে না। তেমন তীব্ব অনুভূতির সৃষ্টি করে না । তাই এদেরকে হেদায়াত করতে দ্বিগুণ চেষ্টা ও দীর্ঘ ধৈর্যের প্রয়োজন । এ ছাড়া আরো বেশ কিছু গভীর তাৎপর্য রয়েছে, যার এখানে বিশদ আলোচনার অবকাশ নেই । আমি শুধু সংক্ষেপে এটুকু আভাস দেয়াই যথেষ্ট মনে করলাম । সুসা (আ.)-এবর সাখে ইহুদীদের জঘন্য আচরন স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বললো, তোমরা স্বরণ করো তোমাদেরকে দেয়া আল্লাহর নেয়ামতকে, যখন তিনি তোমাদের মধ্যে নবীদেরকে আবির্ভূত করেন, তোমাদেরকে (আয়াত ২০ ও ২১) এদুটি আয়াতে উদ্ধৃত হযরত মূসার উক্তিতে আমরা দেখতে পাই যে, তার জাতি তার আদেশ পালনে দ্বিধা, দোদুল্যমানতা ও পশ্চাৎপদতা প্রদর্শন করবে বলে তিনি আশংকা প্রকাশ করছেন। তাদের সম্পর্কে হযরত মূসার অতীত অভিজ্ঞতায়ই এর কারণ নিহিত রয়েছে। দীর্ঘ পথ পরিক্রমার প্রয়োজন হয় এমন বেশ কিছু অভিযানে তিনি তাদেরকে পরীক্ষা করে দেখেছেন। মিসর থেকে তাদেরকে বের করে এনে অবমাননাকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। এ কাজ তিনি করেছেন আল্লাহর নামে এবং আল্লাহরই শক্তির ওপর নির্ভর করে, যিনি তাদের জন্যে সমুদ্বকে দু’'ভাগ করে দিয়ে ফেরাউন ও তার সৈন্য সামস্তকে ডুবিয়ে দিয়েছেন। এতো কিছু করার পরও তিনি তার জাতির পূর্ণ আনুগত্য লাভে সক্ষম হননি ৷ সমুদ্র পার হয়ে আসার পর একটি পৌত্তলিক আমাদের জন্যে মূর্তি তৈরি করো।' চল্লিশ দিনের মেয়াদের একটা অনুষ্ঠানে তিনি যখন আল্লাহর কাছ থেকে হেদায়াত গ্রহণ করতে গেলেন, তখন সেই সুযোগে সামেরী নামক এক কুচক্রী সোনার বাছুর তৈরি করে ফেললো আর সংগে সংগে বনী ইসরাইলের একটি গোষ্ঠী ওই মূর্তির পূজা শুরু করে দিলো এবং বললো, এ হচ্ছে মূসার সেই খোদার মূর্তি, যার কাছে মুসা নির্দিষ্ট মেয়াদের জন্যে চলে গেছেন। আর এই সোনার বাছুর তৈরীতে সামেরী যে সোনা ব্যবহার করেছিলো তা ছিলো মিসরীয় রমণীদের কাছ থেকে চুরি করা গহনার সোনা । বনী ইসরাইল সম্পর্কে হযরত মূসার অভিজ্ঞতা সেই সময়ও | অর্জিত হয়েছিলো, যখন মরুভূমির মধ্যে আল্লাহ তায়ালা তাদের জন্যে পাথরের টিলা থেকে পানির www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।