যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এই সম্মেলনে এটাও স্থির হয় যে, পবিত্র আত্মা বা ‘রহুল কুদুস' একজন ইলাহ, ঠিক যেমন নিক সম্মেলনে ঈসা মসীহকে ইলাহ স্থির করা হয়। এভাবে আল্লাহ, আল্লাহর পুত্র ও পবিত্র আস্মা এই তিন সত্ববাকে ইলাহ বা খোদা বলে স্থির করা হয়। এরপর পুনরায় বিতর্ক দেখা দেয় হযরত ঈসা মসীহের সত্ত্বার মধ্যে খোদায়ী স্বভাব ও মানবীয় স্বভাবের সমাবেশ নিয়ে । কনষ্টান্টিনোপলের বিশপ নাসতূরের মতে ঈসা মসীহের মধ্যে একটি খোদায়ী সত্ত্ব ছিলো, যা তদীয় পিতা আল্লাহ তায়ালা থেকে জাত, আর একটি মানবীয় সত্ত্ব ছিলো, যা মারইয়ামের গর্ভজাত হওয়ার কারণে উদ্ভূত ৷ ঈসা মসীহের সত্বার মধ্যে যে মানবীয় সত্ত্বা ছিলো মারইয়াম তারই জননী, খোদায়ী সত্ত্বার নয় । জনগণের মধ্যে আবির্ভূত ও জনগণকে ‘নিজেকে মসীহ বলে অভিহিতকারী এই মানুষটি ভালোবাসার সূত্রে পুত্রের সাথে একীভূত । তাকে যে আল্লাহ ও আল্লাহর পুত্র বলা হ্যা, সেটা আক্ষরিক অর্থে বলা হয় না, বরং তাকে প্রদত্ত প্রতিভার জন্যে বলা হয় । তারপর আবার বলেন, ‘নাসতুরের মত এই যে, আমাদের প্রত ইয়াসু মসীহ কোনো স্বয়ম্ভু খোদা নন, বরং আল্লাহর অনুগ্রহ ও বরকতে ভূষিত অথবা আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত এমন একজন মানুষ, যিনি কোনো ভুল বা খারাপ কাজ করেন না ।' রোম, আলেকজান্দ্রিয়া ও আনতাকিয়ার বিশপরা নাসতুরের উক্ত মতের বিরোধিতা করেন এরং চতুর্থ সম্মেলন অনুষ্ঠানে একমত হন! ফলে আফসুস নগরীতে ৪৩১ খৃষ্টাব্দে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তাতে যে প্রস্তাব গৃহীত হয় ইবনুল বিতরিকের ভাষায় তা হলো, ‘কুমারী মারিয়াম আল্লাহর মাতা মসীহ যথার্থই একজন ইলাহ এবং এমন একজন মানুষ, যার দু'টি স্বভাব একই সত্তববায় মিলিত হয়েছে৷’ তারা নাসতুরের ওপর অভিশাপ পাঠান এরপর আলেকজান্তরিয়ার গীর্জা নতুন এক মত উদ্ভাবন করে এবং সে জন্যে দ্বিতীয় আফসোস সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থির করা হয় যে, ‘মসীহ একটি একক ব্যক্তিত্ব, যার মধ্যে খোদায়ী সত্ত্বা ও মানবীয় সত্ত্বা একীভূত হয়ে গেছে” তবে এই মত মানা হয়নি । তীব্র মতবিরোধ অব্যাহত থাকে । এরপর আলকিদোনিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় 8৫১ খৃষ্টাব্দে এবং তাতে স্থির করা হয় যে, “ঈসা মসীহের দুটি ব্যক্তিত্ব রয়েছে, একটি নয়। খোদায়ী ব্যক্তিত্ব মানবীয় ব্যক্তিত্ব, তবে ভরত সত ডেভ সার তথা উৎয মিযিত: হয়ছে অতপর তারা দ্বিতীয় আফসুস সম্মেলনকে ধিন্ধার জানায় ৷ মিসরীয়রা এই সম্মেলনের সিদ্ধান্ত মেনে নেয়নি । তৎকালীন মিসরীয়দের অনুসৃত মনোফিসীয় বৃষ্টবাদ এবং রোম সম্রাটের অনুসৃত মালুকানী বৃষ্টবাদের অনুসারীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ ঘটে। সূরা আলে ইমরানের শুরুতে আমি স্যার টি.ও. আরনন্ডের পুস্তক * ইসলামের দিকে আহবান' থেকে এ সংক্রান্ত উদ্ধৃতি তুলে ধরেছি। হযরত ঈসা (আ.)-এর তথাকথিত ইলাহত্ব সংক্রান্ত বিকৃত ধ্যানধারণা ও তার কারণে তাদের বিভিন্ন দল-উপদলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, সে সম্পর্কে উপরে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরলাম । এ বিষয়ে আপাতত এটুকুই যথেষ্ট মনে করছি। এই বিরোধে সঠিক মত তুলে ধরার জন্যে আল্লাহর সর্বশেষ নবীকে পাঠানো হয়েছে। এ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।