যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

যে, খৃষ্টানরা আল্লাহর সাথে করা চুক্তি লংঘন ও তার সেই অংশটি ভুলে যাওয়া তথা অবহেলা করার কারণে তাদের মধ্যে এসব সংঘাত সংঘর্ষ সংঘটিত হয়েছিলো। এই চুক্তির প্রথম দফাই হলো আল্লাহর একত্বের ঘোষণা সম্বলিত ৷ হয়রত ঈসার ইন্তেকালের কিছুকাল পরেই তারা এই একত্ববাদের নীতি থেকে সরে গিয়েছিলো। এর অনেক কারণ ছিলো, যার বিস্তারিত বিবরণ দেয়ার অবকাশ এখানে নেই । 0১) আহলে কেতভাব্দের প্রতি কোরূআনেক্স আহত্বান ইহুদী ও খৃষ্টান জাতি কর্তৃক আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি লংঘনের বিবরণ দেয়ার পর ১৫-১৯ আয়াতসমূহে ইহুদী ও খৃষ্টান নির্বিশেষে সমগ্র আহলে কেতাব গোষ্ঠীকে শেষ নবীর প্রতি ঈমান আনার আহবান জানানো হয়েছে। এখানে বলা হয়েছে যে, শেষ নবী যেমন নিরক্ষর ' আরবদের জন্যে এবং গোটা বিশ্ববাসীর জন্যে এসেছেন, তেমনি তাদের জন্যেও এসেছেন। শেষ নবীর অনুসরণের আদেশ তাদেরকেও দেয়া হয়েছে এবং এটা তাদের আল্লাহর সাথে সম্পাদিত চুক্তিরই একটি অংশ । এখানে এ কথাও বলা হয়েছে এই শেষনবী তাদের কাছে প্রেরিত আল্লাহর কেতাব তাওরাত ও ইনজীলের এমন বহু কথা প্রকাশ করে দিতে এসেছেন, যা তারা গোপন কয়তো। ওই কেতাবকে তাদের ওপর নাযিল করে তা সংরক্ষণের অংগীকার গ্রহণ করা হয়েছিলো । কিন্তু সেই অংগীকার তারা ভংগ করেছিলো । শেষনবী তাদের কেতাবের গোপন করা বহু জিনিস প্রকাশ করেন, আর বহু কিছু প্রকাশ করা থেকে বিরতও থাকেন। কেননা নতুন শরীয়তের জন্যে ওইগুলোর আর কোনো প্রয়োজন ছিলো না । এ আয়াত কয়টিতে তাদের কিছু আকীদাগত বিভ্ৰাপ্তিরও উল্লেখ করা হয়েছে, যা শোধরানোর জন্যে শেষনবীর আবির্ভাব ঘটেছে। “মারইয়ামের পুত্র ঈসা মসীহই আল্লাহ তায়ালা ।৷' আর ইহুদী ও খৃষ্টান উভয় সম্পৃদায়ই বলতো, আমরা আল্লাহর সন্তান সন্ততি । ... আয়াত কয়টির উপসংহার টানা হয়েছে এই হুশিয়ারী দিয়ে যে, যেহেতু শেষ নবীর মাধ্যমে সব কিছু খোলাখুলিভাবে প্রকাশ করে দেয়া হয়েছে, তাই এরপর তাদের আর কোনো ওযর আপত্তি পেশ করার সুযোগ থাকবে না এবং এই খোৌড়া ওজুহাত চলবে না যে, আমাদের কাছে দীর্ঘদিন কোনো নবী রসূল না আসার দরুন আমরা ভুলে গিয়েছিলাম এবং তালগোল পাকিয়ে ফেলেছিলাম । ১৫-১৯ নং আয়াতগুলোতে আল্লাহ তায়ালা বলেন, ‘হে আহলে কেতাব! তোমাদের কাছে আমার রসূল এসে গেছে আসলে আহলে কেতাবের কাছে এ জিনিসটা বড়ই অপছন্দনীয় ছিলো যে, তাদের কাছে এমন ‘একজন নবী এসে ইসলামের দাওয়াত দেবেন, যিনি তাদের বংশধর নন, বরং যে নিরক্ষর । আরবদের ওপর তারা সব সময় নিজেদের শিক্ষাদীক্ষার বদৌলতে আধিপত্য ফলিয়ে এসেছে। মধ্য থেকে শেষ নবীকে পাঠালেন, যিনি সমগ্র মানব জাতির নবী হলেন। আল্লাহ তায়ালা তীর মাধ্যমে এই নিরক্ষর জাতিকে এতো শিক্ষিত করে তুললেন যে, তারাই হয়ে গেলো বিশ্বের সবচেয়ে জ্ঞানী জাতি । সবচেয়ে উন্নত ও উৎকৃষ্ট আকীদা ও আদর্শের ধারক বাহক জাতি৷ সবচেয়ে নিখুঁত ও নিঙ্কলুষ জীবন ব্যবস্থা সম্পন্ন জাতি, সবচেয়ে উত্তম আইন-কানুনের অধিকারী (১) অধ্যাপক শেখ আবু যুহরা রচিত গ্রন্থ ‘মোহদারাতুল ফিন্‌ নাসরানিয়া’ এবং ফী যিলালিল কোরআনের সূর৷ আলে "ইমরানের তাফসীর দেখুন ৷ | | | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।