থেকেই তারা বিরত থাকতো না । বিশ্বাসঘাতকতা ছিলো তাদের চিরাচরিত স্বভাব শুধু মদীনায় রসূল (স.)-এর জীবদ্দশায়ই নয়, বরং আরবের সর্বত্র সব সময়ই তারা বিশ্বাসঘাতকসুলভ আচরণ করতো । যদিও একমাত্র মুসলিম সমাজই তাদেরকে আশ্রয় দিয়েছিলো, তাদেরকে যুলুম থেকে রক্ষা করেছিলো, তাদের সাথে সদাচরণ করেছিলো এবং পরম সুখে জীবন যাপনের সুযোগ করে দিয়েছিলো, কিন্তু তারা রসূল (স.)-এর আমলেই শুধু নয়, বরং গোটা ইতিহাস জুড়েই মুসলমানদের সাথে সাপ, বিচ্ছু, শেয়াল ও বাঘের মতো আচরণ করেছে। ধোকা ও বিশ্বাসঘাতকতা তারা সব সময় গোপন করে রাখতো । মুসলমানদেরকে প্রকাশ্যে নাজেহাল করা সম্ভব না হলে তাদের বিরুদ্ধে ফাদ পাততো, তাদের শত্রুদের সাথে মিলিত হয়ে ষড়যন্ত্র করতো এবং সময় ও সুযোগের অপেক্ষায় থাকতো । সুযোগ পাওয়া মাত্রই নিষ্ঠুরতম কায়দায় তাদের ওপর ঝাপিয়ে পড়তো এবং কোনো রকমের রাখ ঢাক বা বিচার বিবেচনা করতো না। আল্লাহ তায়ালা একথাও বলেছেন যে, তাদের অধিকাংশেরই স্বভাব এ রকম ৷ প্রাচীন কাল থেকে আল্লাহর অংগীকার ভংগ করতে করতে এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। আয়াতটিতে ইহুদীদের অবস্থা বর্ণনা করার জন্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই তাৎপর্যবহ । বলা হয়েছে যে, ‘তোমরা অনবরতই একটা না একটা বিশ্বাসঘাত কতা তাদের দিক থেকে পাবে ' বিশেষ্য বাদ দিয়ে শুধু বিশেষণ ‘খায়িনা’ শব্দটির ব্যবহার দ্বারা তাদের স্বভাব-প্রকৃতির এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে, কথা, কাজ, উদ্দেশ্য ও দৃষ্টি সব কিছুতেই তারা বিশ্বাসঘাতকতার পরিচয় দিতো । এরূপ সর্বাত্মক বিশ্বাসঘাতকতা নিয়েই তারা রসূল (স.) ও মুসলমানদের সাথে মেলামেশা ও আচরণ করতো । যেহেতু কোরআন মুসলিম জাতির চিরন্তন পথপ্রদর্শক, তাই সে তাদের কাছে তাদের শত্রুদের মুখোশ উন্মোচন করে এবং আল্লাহর হেদায়াতকারীদের সাথে তাদের চিরাচরিত আচরণ ও তাদের এতিহাসিক স্বভাব চরিত্র তুলে ধরে। এই জাতি যদি সব সময় কোরআনের কাছ থেকে উপদেশ ও পরামর্শ নিতো, তার নির্দেশ মেনে চলতো এবং তার বিধান নিজেদের জীবনে বাস্তবায়িত করতো, তাহলে তাদের শক্ররা একদিনের জন্যেও তাদের কোনো ক্ষতি করতে পারতো না । কিন্তু তারাও আল্লাহর সাথে কৃত চুক্তি ও অংগীকার ভংগ করে কোরআনকে অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে। ফলে যুগে যুগে তাদেরকে বহু বিপর্যয়ের শিকার হতে হয়েছে। কোরআনের বিধানকে অবহেলা করার পর কোরআনকে তাবীয তদবীরে যতোই ব্যবহার করুক, তাতে তারা বিপদ মুসিবত থেকে উদ্ধার পায়নি। ব্ৃষ্টান বনাম আজ্ কের সুসন্সমান আল্লাহর সাথে করা চুক্তি ভংগ করার পর বনী ইসরাইলের কপালে যে অভিসম্পাত, হেদায়াত থেকে বঞ্চনা, নিষ্ঠুরতা ও নির্মমতা এবং আল্লাহর কেতাবের বিকৃতি সাধনের মতো ভয়ংকর পরিণাম জুটেছে, তার বর্ণনা দিয়ে আল্লাহ তায়ালা মুসলিম জাতিকে সাবধান করে দিতে চেয়েছেন যে, তারাও যেন আল্লাহর সাথে অনুরূপ চুক্তি ভংগ করার পর বনী ইসরাইলের কপালে যে অভিসম্পাত, হেদায়াত থেকে বঞ্চনা, নিষ্ঠুরতা ও নির্মমতা এবং আল্লাহর কেতাবের বিকৃতি সাধনের মতো ভয়ংকর পরিণাম জুটেছে, তারাও যেন আল্লাহর সাথে অনুরূপ চুক্তি ভংগ করে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।