যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আয়াত-১২-২৬ পূর্ববর্তী অংশে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে তার সাথে করা অংগীকার এবং এই অংগীকারের মাধ্যমে করা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে তারা এই অংগীকার পালন করে এবং তা ভংগ না করে। আর বর্তমান অংশটি পুরোপুরিভাবে আহলে কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের অংগীকার ভংগ ও তার পরিণামে তাদের ওপর যে শাস্তি নেমে আসে, তার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে এর মাধ্যমে পরোক্ষভাবে মুসলমানদেরকে হুশিয়ার করা হয়েছে যেন তারা এই অপকর্মের পুনরাবৃত্তি না করে। কেননা আল্লাহর নীতি কখনো পরিবর্তিত হয় না এবং তাতে তিনি কাউকে খাতির করেন না । অপরদিকে এখানে আহলে কেতাবের মুসলিম বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন ও তা প্রতিহত করা হয়েছে, যা তারা নিজেদের ধর্মের আনুগত্যের নামে করতো । অথচ আসলে ইতিপূর্বেই তারা আল্লাহর দ্বীন ও তার সাথে অংগীকার ভংগ করে এসেছে। এই অংশে হযরত মূসার জাতির সাথে আল্লাহর সেই চুক্তির পর্যালোচনা করা হয়েছে, যা তাদেরকে মিসরের অবমাননাকর জীবন থেকে মুক্ত করার সময় সম্পাদন করেছিলেন। অতপর তারা সেই চুক্তি কিভাবে লংঘন করে, এই লংঘনের পরিণামে তাদের ওপর যে বিপর্যয় নেমে আসে, আল্লাহর হেদায়াত ও অনুগ্রহের ক্ষেত্রে তারা যে বঞ্চনা ও অভিশাপের শিকার হয়, যারা নিজেদেরকে খৃষ্টান বলে দাবী করতো তারা কিভাবে আল্লাহর সাথে করা চুক্তি লংঘন করে, তার পরিণামে তাদেরকে কেয়ামত পর্যন্ত বিভিন্ন উপদলে বিভক্ত করা ও উপদলগুলোর মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করার মাধ্যমে যে শাস্তি তাদেরকে দেয়া হয়েছে, অতপর ইহুদীদের জন্যে যে পবিত্র ভূমি বরাদ্দ করা হলো এবং তাতে প্রবেশ করার জন্যে আল্লাহর সাথে যে অংগীকার করে তারা চরম কাপুরুষতার সাথে তা লংঘন ও পৃষ্ট প্রদর্শন করলো এবং মূসাকে বললো যে, ‘তুমি ও তোমার রব গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে রইলাম । এ সবের পর্যালোচনা করা হয়েছে। সূরার এই অংশে আহলে কেতাবের দেয়া অংগীকার ও তার সাথে তাদের আচরণ, এই অংগীকার ভংগ করার কারণে ইহুদী ও খৃষ্টানদের আকীদা বিশ্বাসে বিভ্রান্তি সৃষ্টি, আল্লাহর একত্্‌ ও শেষ নবীর প্রতি ঈমান আনার অংগীকার ভংগ করার ফলে তাদের প্রতি আল্লাহর অভিশাপ এবং তাদের জাতীয় এক্যে ফাটল ও বাধ্যতামূলক দেশাস্তর ইত্যাদির কবলে পতিত হওয়ার কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এ অংশে তাদেরকে নতুন করে দাওয়াত দেয়া হয়েছে যেন তারা আল্লাহর শেষ নবীর কাছে আগত হেদায়াত ও সত্য দ্বীনের প্রতি ঈমান আনে । তাদেরকে বলা হয়েছে.যে, যেহেতু তোমাদের কাছে একজন সতর্ককারী ও সুসংবাদদাতা রসূল এসে নতুন করে তোমাদের নবীদের নিয়ে আসা একই হেদায়াতের বাণী স্মরণ করিয়ে দিয়েছেন, তাই তোমাদের এই ওযর পেশ করার অবকাশ নেই যে, আমাদের রসূলরা অনেক আগে এসে গেছেন, নতুন করে কোনো রসূল আসেননি, তাই আমরা ভুলে গেছি। এই দাওয়াতের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে, যুগে যুগে সকল নবী ও সকল জাতির কাছে আল্লাহর যে দ্বীন এসেছে, তা মূলত একই জিনিস এবং তিনি তার বান্দাদের কাছ থেকে সব সময় একই অংগীকার গ্রহণ করতেন যে, তারা যেন এক আল্লাহর প্রতি ঈমান আনে ও আনুগত্য করে, তার রসূলদের অনুসরণ ও অনুকরণ করে, তাদেরকে সর্ব প্রকারে সহযোগিতা দান করে, তাদের মধ্যে বৈষম্য না করে, নামায কাযেম, যাকাত প্রদান এবং আল্লাহর দেয়া রেযেক থেকে আল্লাহর পথে দান করে। বস্তুত, আল্লাহর সাথে করা উক্ত অংগীকারই মানুষকে নির্ভুল এবাদাতের পন্থা, নির্ভুল আকীদা বিশ্বাস ও বিশুদ্ধ সমাজ ব্যবস্থার মূলনীতির নির্দেশনা দেয়৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।