যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছিলো । আর এখন এ আয়াতে শিক্ষা দেয়া হচ্ছে যে, প্রতিশোধপরায়ণতা যেন তাদেরকে ন্যায়বিচার থেকে দূরে সরিয়ে না দেয় । এটা আগেরটার চেয়েও উন্ৃততর, মহততর এবং অধিকতর কষ্টকর কাজ । এটা সীমা অতিক্রম না করা ও তা থেকে নিবৃত্ত থাকার চেয়েও উচ্চতর স্তরের একটা কাজ । যাকে সে ঘৃণা করে ও যার সাথে শত্রুতা পোষণ করে, এখানে তার প্রতিও ন্যায় বিচার করার নির্দেশ দেয়া হয়েছে। প্রথমটা ছিলো অপেক্ষাকৃত কম কষ্টকর । কেননা ওটা নেতিবাচক কাজ, বা সীমাতিক্রম বা বাড়াবাড়ি থেকে বিরত থাকলেই সম্পন্ন হয়ে যায়। পক্ষান্তরে দ্বিতীয় কাজটা অধিকতর কষ্টকর ৷ কেননা ওটা একটা ইতিবাচক ব্যবস্থা, যা মানুষকে তার ঘোর অপ্রিয় লোকদের প্রতিও সুবিচার করতে উদ্বুদ্ধ করে। কিন্তু এই উচ্চতর স্তরে আরোহণ করতে যে কষ্ট ও জটিলতার সম্মুখীন হতে হয়, সে কথা উপলব্ধি করেই সে এমন ব্যবস্থা দিয়েছে, যাতে কাজটা সহজ হয়ে যায়। তাই কোরআন বলছে, | ‘হে মোমেনরা! তোমরা আল্লাহর জন্যে সাক্ষী হয়ে যাও । আয়াতের শেষাংশেও আবার সেই ব্যবস্থা দিয়েছে, যা এটাকে সহজ করে দেয়, ‘আর আন্লাহকে ভয় করো। জেনে রেখো যে, আল্লাহ তোমাদের প্রতিটি কাজের খবর রাখেন !' মানুষ যতোক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে প্রত্যক্ষ ও নিবিড় সম্পর্ক গড়ে না তোলে, সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তৎপর না হয় এবং আল্লাহ তায়ালা তার অন্তরের গোপন চিন্তাকে পর্যন্ত দেখেন ও জানেন এই বিশ্বাসের বশে তার ভয়ে প্রকম্পিত না থাকে, ততোক্ষণ সে প্রতিশোধস্পৃহার উর্ধে উঠে ন্যায়পরায়ণতা ও ন্যায় বিচার করার মতো এই উচ্চতর নৈতিক স্তরে উন্নীত হতে কখনোই সক্ষম হয় না। পৃথিবীর আর কোনো রকমের বিচার বিবেচনা ও চিন্তা ভাবনা মানুষের মনকে এতো উচ্চ স্তরে উন্নীত করতে ও বহাল রাখতে পারে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে তৎপর হওয়া এবং তীর সাথে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন ছাড়া অন্য না । আল্লাহর এই দ্বীন ছাড়া পৃথিবীর আর আর আদর্শ বা জীবন ব্যবস্থা প্রচন্ডতম ক্রোধভাজন ও বিদ্বেষভাজন শক্রর প্রতি এমন পূর্ণাংগ ও সর্বাত্মক ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। একমাত্র আল্লাহর এই দ্বীনই মোমেনদেরকে আহ্বান জানায় শুধু আল্লাহর সস্তুষ্টির জন্যে কাজ করতে এবং যাবতীয় স্বার্থ থেকে মুক্ত হয়ে তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়তে । ইসলামের এই সব বৈশিষ্ট্যের কারণেই তা সারা বিশ্বের মানব জাতির জন্যে সর্বশ্রেষ্ঠ ও একমাত্র ধর্মের মর্যাদা লাভ করতে পেরেছে। এই বিশ্বজনীন ধর্ম ইসলামই মুসলিম অমুসলিম নির্বিশেষে সমগ্র মানব জাতির জন্যে ন্যায় বিচারের নিশ্চয়তা দেয় এবং মুসলমানদের ওপর ন্যায় বিচার ফরয করে দেয়। সাধারণ মানুষের কাছ থেকে তারা যতোই ঘৃণা বিদ্বেষ বা শত্রুতামূলক আচরণ পাক না কেন, তাদের ওপর সর্বাবস্থায় জনসাধারণের প্রতি সুবিচার করা ফরয । আর এই ফরযের ব্যাপারে তাদেরকে স্বয়ং আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে অন্য কারো কাছে নয়। সমগ্র মানব জাতির অভিভাবক ও তত্ত্বাবধায়ক হিসাবে মুসলিম উন্মাতের ওপর এই সুবিচার করাটা অবশ্য কর্তব্য, চাই তাতে তার যতো কষ্টই হোক না কেন মুসলিম উম্মাত যখন ইসলামের ওপর বহাল ছিলো, তখন সে এই তত্ত্বাবধায়ক সুলভ দায়িত্‌ ঠিক মতোই পালন করেছে। এটা তার জীবনে নিছক উপদেশের পর্যায়ে ছিলো না, কিংবা একটা শুধু মহৎ দৃষ্টান্তের পর্যায়েও ছিলো না। এটা ছিলো তার নিত্যকার দিনের একটা বাস্তব ঘটনা, যার সমতুল্য ঘটনা মানব জাতি ওই সময়টার আগেও প্রত্যক্ষ করেনি, পরেও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।