যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আনুগত্যের যে অংগীকার গ্রহণ করেছেন, যে অংগীকারের মাধ্যমে তারা ইসলামে প্রবেশ করেছে, তা পালন করা তাদের কর্তব্য । এই সাথে আল্লাহকে ভয় করার অপরিহার্যতাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে এবং তিনি যে তাদের মনের কথা জানেন, সে সম্পর্কে হুশিয়ার করে দেয়া হয়েছে, ৭ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদেরকে প্রদত্ত আল্লাহর নেয়ামতকে স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে আমি আগেই বলেছি যে, কোরআনের প্রথম শ্রোতারা খুব ভালোভাবেই বুঝতো আল্লাহ সত্তবায়, তাদের জীবনে, তাদের সমাজে এবং আশপাশের গোটা মানব জাতির মধ্যে তাদের মর্যাদার শ্রেষ্ঠত্বে ইসলামের অবদান অনুভব করতো । তাই এই নেয়ামতের প্রতি একটি ইংগিত দেয়াই যথেষ্ট মনে হয়েছে। কারণ এই ইংগিতই তাদের মন ও দৃষ্টির সামনে তাদের বাস্তব জীবনে উপস্থিত একটি বিরাট সত্যকে তুলে ধরেছিলো। অনুরূপভাবে, আনুগত্যের যে অংগীকার আল্লাহ তায়ালা তাদের কাছ থেকে নিয়েছিলেন, তার প্রতি ইংগিত করাই তাদের সুপরিচিত একটি বাস্তব চিত্র তুলে ধরার জন্যে যথেষ্ট ছিলো। এ ইংগিত তাদের মনে আল্লাহর ভীতি সঞ্চার এবং তারা যে আল্লাহর সাথে সম্পাদিত চুক্তির দ্বিতীয় পক্ষ, সে কথা স্মরণ করিয়ে দিয়েছিলো। বস্তুত মোমেনের অনুভূতিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । তাই আল্লাহ তায়ালা তাদেরকে তাকওয়া তথা আল্লাহর উপস্থিতি এবং তার হৃদয়ের গোপন ধ্যান ধারণাগুলোর ওপরও তার নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করে দিয়েছেন এই বলে যে, ‘আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ বুকের ভেতরে পুঞ্জীভূত সব কিছু জানেন ।' এখানে ‘বুকে পুঞ্জীভূত সব কিছু’ (যাতুস্‌ সূদর) দ্বারা হৃদয়ে পুঞ্জীভূত যাবতীয় চিন্তা ভাবনা, আবেগ ও ধ্যান ধারণাকে বুঝানো হয়েছে, যা গুপ্ত হওয়া সত্তেও আল্লাহর কাছে প্রকাশিত ও সুবিদিত । এই উক্তিটি কোরআনে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। যে অৎংগীক্যার স্বয্মং আল্লাহ্‌র সাথে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর কাছ থেকে আর যে যে বিষয়ে অংগীকার নিয়েছেন, তার অন্যতম হচ্ছে মানব জাতির প্রতি তার অভিভাবকসুলভ ভূমিকা ন্যায়সংগতভাবে পালন। এ ক্ষেত্রে এমন সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, যা কোনো বিদ্বেষ ও ভালোবাসাকে এবং আত্মীয়তা, স্বার্থপরতা | ও সুবিধাবাদকে প্রশ্রয় না দিয়ে নিরেট ন্যায় ও সত্যকে আপোষহীনভাবে প্রতিষ্ঠিত. করে। ন্যায় বিচারকে প্রভাবিত ও ব্যাহত করে এমন সমস্ত উপকরণ ও ভাবাবেগকে উপেক্ষা করে এবং আল্লাহর প্রত্যক্ষ উপস্থিতি, অব্যর্থ প্রহরা ও মানুষের অন্তরের অব্যক্ত ধ্যান ধারণা সম্পর্কেও তার অবহিত থাকার কথা স্মরণে রেখে সততা ও ইনসাফ কায়েম করতে হবে। এই কথাটাই আল্লাহ তায়ালা পরবর্তী ৮ নং আয়াতে বলেছেন, ইতিপূর্বে আল্লাহ তায়ালা এই মর্মে নিষেধাজ্ঞা জারী করেছেন যে, যারা তাদেরকে মাসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিলো, তাদের প্রতি প্রতিশোধস্পৃহা বশত তাদের ওপর যেন তারা আক্রমণ না চালায় বা তাদের ব্যাপারে সীমা অতিক্রম না করে। ওই নিধেধাজ্ঞাটি ছিলো ইসলামের আত্মসন্বরণ ও মহানুভবতার চরম পরাকাষ্ঠার প্রতীক, যা সে মোমেনদেরকে শিক্ষা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।