‘হাদাসে আকবর’ অর্থাৎ অপেক্ষাকৃত বড় নাপাকীর ক্ষেত্রে, যা স্্রী-সহবাস বা স্বপ্নদোষ ইত্যাদি জনিত বীর্যপাতের দরুন সংঘটিত হয়ে থাকে, গোসল করা জরুরী । ওযু ও গোসলের ফরযগুলো বর্ণনা করার পর তায়াম্মুমের বিধান বর্ণনা করা শুরু হয়েছে। তায়াম্মুম যে যে অবস্থায় করতে হয় তা হলো, অপবিত্র মানুষটি আদো পানির নাগাল পেলো না। অপবিত্র মানুষটি এমন অসুস্থ যে, পানি দিয়ে ওযু বা গোসল করলে তার কষ্ট হয়। অপবিত্র মানুষটি প্রবাসে আছে। ‘তোমাদের কেউ “গায়েত' থেকে এসেছে’, এ উক্তি দ্বারা ক্ষুদ্বতর নাপাকীর দিকে ইংগিত.করা হয়েছে। ‘গায়েত’ বলা হয় নিচু ভূমিকে, যেখানে গিয়ে আরবরা পেশাব-পায়খানা করতো । ‘গায়েত থেকে আসা ' দ্বারা পেশাব বা পায়খানা করা বুঝানো হয়েছে। ‘অথবা তোমরা স্ত্রীদের সাথে মিলিত হয়ে থাকলে ....' এই উক্তি দ্বারা বৃহত্তর নাপাকীকে বুঝানো হয়েছে। এই সুক্ষ্ম ইংগিত সহবাস বুঝানোর জন্যে যথেষ্ট । এসব পরিস্থিতিতে কোনো ব্যক্তি ছোট বা বড় যে ধরনের নাপাকীতেই লিপ্ত হোক না কেন, এমতাবস্থায় পানি না পেলে তায়াম্মুম না করে নামাযের উদ্যোগ নিতে পারবে না । পবিত্র মাটি দিয়ে তাকে তায়াম্মুম করতে হবে। সে মাটি জীব-জত্তুর গায়ে বা দেয়ালে লেগে থাকা ধুলো হলেও চলবে । ওই মাটির ওপর হাত চাপড়াতে হবে-তারপর হাতে লাগা ধুলো ঝেড়ে ফেলতে হবে, অতপর ওই দুই হাত দিয়ে মুখ মলতে হবে, অতপর পুনরায় কনুই পর্যন্ত দু'হাত মলতে হবে। মুখ ও হাত মলার জন্যে কারো কারো মতে পৃথক পৃথকভাবে দু'বার মাটিতে হাত চাপড়াতে হবে, আবার কারো. কারো মতে একবার চাপড়ালেই চলবে । ‘তোমরা স্ত্রীদের সাথে মিলিত হয়ে থাকলে’ কথাটার ব্যাখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলেন, শুধু মেলামেশাই যথেষ্ট, কেউ বলেন, যৌন সংগম জরুরী । আবার শুধু মেলামেশার ব্যাপারেও মতভেদ আছে। কেউ বলেন, কামভাব সহকারে মেলামেশা সংঘটিত হওয়া চাই, আবার কেউ বলেন, কামভাব ছাড়া মেলামেশা করলেও নাপাক হয়ে যাবে এবং পানির অভাবে তায়াম্মুম করতে হবে । অনুরূপভাবে, শুধুমাত্র রোগ হলেই তায়াম্মুম করা যাবে, না পানি ব্যবহারে কষ্ট হয় এমন রোগ হতে হবে, তা নিয়েও দু'রকম মত রয়েছে। আপাতত রোগ বালাই নেই, কিন্তু ঠান্ডা পানি ব্যবহারে রোগ ও কষ্ট হওয়ার আশংকা আছে, |. এমতাবস্থায় তায়াম্মুম করা যাবে কিনা? অধিকাংশের মতে, যাবে। আয়াতের শেষে মন্তব্য করা হয়েছে, ‘আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তোমাদেরকে পবিত্র করতে চান’ আমি আগেই বলেছি যে, আল্লাহর সাথে সাক্ষাত করার জন্যে পবিত্রতা অর্জন জরুরী । ওযু ও গোসলে শারীরিক ও আত্মিক উভয় দিক দিয়েই পূর্ণাংগ পবিত্রতা অর্জিত হয়ে থাকে । তায়াম্মুম কেবল আত্মিক পবিত্রতা অর্জিত হয়। তবে পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহার ক্ষতিকর হলে তায়ান্মুমই পূর্ণাংগ পবিত্রতা অর্জনের জন্যে যথেষ্ট হবে। কারণ আল্লাহ তায়ালা মানুষকে কষ্ট দিতে চান না। তাঁর আসল উদ্দেশ্য হলো তাদেরকে পবিত্র করা, পবিত্রতা উপহার দেয়া এবং আল্লাহর নেয়ামতের শোকর আদায়ে উদ্বুদ্ধ করা, যাতে তাদের নেয়ামত বহুগুণ বর্ধিত হয়। বস্তুত এই সহজ ও সরল ব্যবস্থায়ই রয়েছে আল্লাহর দ্বীনের উদারতা, মহানুভবতা ও বাস্তবমুখিতা ৷ শখিলাল ৫ম ৪ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।