যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

জাহেলিয়াত হচ্ছে সেই জীবন বিধান, যা আল্লাহ তায়ালা রচনা করেননি । জাহেলিয়াত কি, তার পরিণতি কি, চিন্তায়, বিশ্বাসে ও বাস্তব জীবনে তা কিরূপ বিপর্যয় ঘটায়, তা যে ব্যক্তি জানে, সেই বোঝে ইসলাম কতো বড় নেয়ামত ৷ জাহেলী মতাদর্শে কি সাংঘাতিক বিভ্রান্তি ও গোমরাহী ডেকে আনে, সে-ই জানে ঈমান কতো বড় নেয়ামত, সেই এই নেয়ামতের স্বাদ পায়। জাহেলী জীবন ব্যবস্থার ভারসাম্যহীনতা ও চরম ভাবধারার বিষয় যারা অবহিত, তারাই বোঝে ইসলামের অধীন জীবন যাপন কতো বড় নেয়ামত । যে আরব জাতিকে এই কোরআন প্রথম সম্বোধন করেছিলো, তারা এই কথাগুলোর সঠিক তাৎপর্য উপলব্ধি করতো । কেননা এ কথাগুলোর মর্ম তাদের বাস্তব জীবনে বিদ্যমান ছিলো। কোরআনের সমকালীন প্রজন্ম ছিলো এই জাহেলিয়াতের প্রত্যক্ষ ভুক্তভোগী জাহেলিয়াতের মতাদর্শ, সমাজ ব্যবস্থা, সামষ্টিক ও ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিলো।' এ অভিজ্ঞতার আলোকে তাদের পক্ষে আল্লাহর এই দ্বীনের তাৎপর্য, তার উপকারিতা ও কল্যাণকরিতা উপলব্ধি করা সহজ ছিলো। জ্ঞাহভ্েল্িয়াতের অন্ধকার খেক্চে মানবজ্ঞগাতিকর আুক্তি ইসলাম আরবদেরকে জাহেলিয়াতের চরম অধপতিত অবস্থা থেকে উদ্ধার করেছিলো । মূর্তিপূজা, ফেরেশতা পূজা, জিনপরি ও ভূত প্রেতের পূজা, নক্ষত্রপূজা ও পূর্ব পুরুষের পূজার ন্যায় বহু কুসংস্কার ও বিকৃত আকীদা বিশ্বাস থেকে উদ্ধার করেছিলো। সে তাদেরকে তাওহীদের সর্বোচ্চ চূড়ায় উন্নীত করতে চেয়েছিলো, যেখানে একমাত্র সর্বশক্তিমান, সর্বজয়ী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বোচ্চ, পরিপূর্ণ ন্যায় বিচারক, সকলের নিকটতম ও দোয়া কবুলকারী একক খোদার প্রতি ঈমান এনেই পৌছা যায়। সেই মহান আল্লাহর সাথে সৃষ্টির সম্পর্ক প্রত্যক্ষ । তিনি ছাড়া আর সবাই তার বান্দা ও দাস । এ জন্যেই ইসলাম যেদিন তাদেরকে অলীক ধ্যান ধারণা ও কুসংস্কার থেকে মুক্ত করেছে, সেই দিন ধর্মযাজকদের আধিপত্য ও রাষ্ট্রের আধিপত্য থেকেও মুক্ত করেছে। সামাজিক ক্ষেত্রেও ইসলাম আরবদেরকে এক করুণ ও দুঃসহ অবস্থা থেকে উদ্ধার করেছিলো । শ্রেণী বৈষম্য, খারাপ রীতিপ্রথা এবং ক্ষমতাশালী ও প্রভাবশালীদের একনায়কসুলভ আচরণ থেকে নিষ্কৃতি দিয়েছিলো (আরবদের সামাজিক জীবন গণতন্ত্রসম্মত ছিলো এই মর্মে যে ধারণা প্রচলিত আছে, তা সঠিক নয়৷) সমগ্ৰ আরব উপদ্বীপের জাহেলিয়াত যুগের শাসকদের ভাষায় শাসিতদের ওপর যুলুম অত্যাচার চালানোর ক্ষমতা ছিলো সন্মান ও মর্যাদার সমার্থক । কবি নাজাশী জনৈক গোত্রপতিকে শুধু এজন্যে দুর্বল বলে সমালোচনা করেছিলেন যে, ‘তার গোত্র কারো অংগীকার ভংগ করেনা মানুষের ওপর এক তিল পরিমাণও যুলুম করে না৷’ শুধু লাঠির জোরে হাজার ইবনুল হারিস বনু আসাদকে গোলামে পরিণত করে আরবের রাজা হয়েছিলো । আর তাদের কবি উবাইদ ইবনুল আরবাস তাকে এই বলে তোষামোদ করেন, ‘তোমাকে কেয়ামত পৰ্যন্ত তাদের রাজা আর তাদেরকে গোলাম বানানো হয়েছে। সুশ্রী উটকে যেমন নাকে দড়ি দিয়ে বশ্যতা স্বীকার করানো হয়েছে, তেমনি তাদেরকেও বশ্যতা স্বীকার করানো হয়েছে ।' উমার ইবন হিন্দ যখন জনগণকে পর্দার আড়াল থেকে কথা বলতে বাধ্য করলো এবং গোত্রপতিদের সব মায়েরা তার বাড়ীতে ঝি-গিরি করতে নারায হলে তাদেরকে কঠোরভাবে শাসিয়ে দিল, এরপর সে আরবের রাজা হয়ে গেলো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।