যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

জীবনে পরিবর্তন ও অগ্রগতি সাধিত হতে থাকবে। এগুলোকে অস্বীকার করা ঈমান পরিত্যাগ করার শামিল হবে। যেহেতু আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকে তার সৃষ্টাই সবচেয়ে ভালো জানে ও চিনে, তাই তিনিই তার জন্যে এই দ্বীনকে মনোনীত করেছেন। এই দ্বীনের আওতাধীন রয়েছে এর বিস্তারিত বিধান তথা শরীয়ত । কাজেই একথা বলা যাবে না যে, অতীতের শরীয়ত আজকের জন্যে প্রযোজ্য নয়। একথা শুধু সেই ব্যক্তি বলতে পারে যে নিজেকে আল্লাহর চেয়ে বেশী জ্ঞানী মনে করে এবং মানুষের চাহিদা ও প্রয়োজন সম্পর্কে আল্লাহর চেয়েও বেশী বিজ্ঞ বলে দাবী করে। যে ঈসমান মআানবজ্ঞাতিক্ে মআানুব্বে পর্রিণত করসে দ্বিতীয় পর্যায়ে মোমেনের যে জিনিসটা ভেবে দেখা উচিত তা হচ্ছে, ইসলামকে পূর্ণ করার মাধ্যমে মোমেনদের ওপর আল্লাহর নেয়ামত কিভাবে পূর্ণ করা হলো । বস্তুত এটি হচ্ছে এক বিরাট ও বিশাল নেয়ামত ৷ এই নেয়ামতই প্রকৃতপক্ষে মানুষকে সত্যিকার মানুষে পরিণত করে এবং মানুষ হিসাবে তার জন্ম, বিকাশ ও পূর্ণতা সাধন করে। বস্তুত, ইসলাম মানুষের কাছে যেভাবে আল্লাহর পরিচয় তুলে ধরেছে, সেইভাবে যতোক্ষণ সে আল্লাহকে না চিনবে, যেভাবে তার কাছে বিশ্ব-প্রকৃতির পরিচয় তুলে ধরেছে, সেইভাবে তাকে না চিনবে, যেভাবে এই বিশ্ব প্রকৃতিতে তার অবস্থান ও ভূমিকা চিহ্নিত করেছে, সেইভাবে তা উপলব্ধি না করবে, ততক্ষণ প্রকৃত মানুষ হিসাবে তার অস্তিত্ব বহাল হবে না । অনুরূপভাবে, মানুষ যতোচক্ষণ একমাত্র আল্লাহর দাসত্ব করার মাধ্যমে সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত না হবে এবং একমাত্র আল্লাহর রচিত আইন ও বিধানের আনুগত্য করার মাধ্যমে ও সকল মানব রচিত আইনকে ও মানুষের সার্বভৌম কর্তৃত্ব অস্বীকার করার মাধ্যমে প্রকৃত সাম্য প্রতিষ্ঠা না করবে, ততোক্ষণ মানুষ হিসাবে তার অস্তিত্ব খহণযোগ্য হবে না। এই সকল মহান তত্ত্ব ও তথ্যের যে বিবরণ ইসলাম দিয়েছে, তা জানাই মানুষের ‘মানুষ’ হিসাবে জন্মের সূচনা । এ সব কথা না জানলে মানুষকে একটা ‘প্রাণী’ হিসাবে কিংবা অসম্পূর্ণ মানুষ হিসাবে বিবেচনা করা যেতে পারে, পরিপূর্ণ মানুষ হিসাবে নয়। আর এই দুই ধরনের মানুষের মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান ৷ মানুষকে এই সব তত্্বজ্ঞানের অধিকারী করার মাধ্যমেই তার মনুষ্যত্বকে পূর্ণতা দান করা সম্ভব । মানুষকে আল্লাহ, ফেরেশতা, কেতাব, রসূল ও আখেরাতে বিশ্বাসী করে গড়ে তুলতে পারলেই তাকে পশুর স্তর থেকে মানুষের স্তরে উন্নীত করা যায়। পশু তো শুধু ইন্দিয়থরাহ্য জিনিসকেই অনুভব করে। কিন্তু মানুষ ইন্দরিয়খ্রাহ্য ও ইন্স্রিয়াতীত উভয় জিনিসকেই উপলব্ধি করে। সে দৃশ্য জগত ও অদৃশ্য জগত উভয়কে চিনে। জড় জগত ও আধ্যাত্মিক জগত উভয়কে জানে এবং নিজেকে নিছক পশুসুলভ সীমিত ও সংকীর্ণ অনুভূতি থেকে মুক্ত করতে সক্ষম হয়। ইসলাম মানুষকে তাওহীদে বিশ্বাসী বানানোর মাধ্যমে প্রকৃত ও পূর্ণাংগ মানুষে পরিণত করে। এভাবে সে তাকে সৃষ্টির দাসত্‌ থেকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্বে উন্নীত করে। আল্লাহ তায়ালা ছাড়া আর সকল সৃষ্টির সাথে তার সমতা, স্বাধীনতা ও মহত্ব প্রমাণ করে। সে তখন একমাত্র আল্লাহর এবাদাত ও আনুগত্য করে, একমাত্র আল্লাহর কাছ থেকেই জীবনের নিয়ম, নীতি ও বিধান গ্রহণ করে, একমাত্র আল্লাহর ওপর নির্ভর করে এবং একমাত্র তাকেই ভয় করে। তাকে একমাত্র খোদায়ী বিধানের অনুগত বানিয়েই ইসলাম মানুষকে কল্যাণমুখী, গঠনমুখী ও উন্নয়নমুখী করে গড়ে তোলে এবং পাশবিক নীচতা ও হীনতার উর্ধে উন্নীত করে। যে ব্যক্তি জাহেলিয়াতের মর্ম বোঝে না এবং তার পরিণাম কি জানে না, সে বুঝবে না আল্লাহর দ্বীন ইসলাম কত বড় নেয়ামত এবং তার যথাযথ মূল্যায়নও সে করতে পারবে না। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।