যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সব খাদ্য মোটেই পবিত্ৰ নয়। আল্লাহর এই ঘোষণাই যথেষ্ট । তিনি নোংরা ও অপবিত্র জিনিস এবং কোনো না কোনো দিক দিয়ে মানুষের জন্যে ক্ষতিকর জিনিস ছাড়া আর কিছুই নিষিদ্ধ করেন না। এই ক্ষতিকর জিনিসকে মানুষ ক্ষতিকর বলে জানুক বা না জানুক, তাতে কিছুই এসে যায় না। প্রশ্ব এই যে, মানুষ কি তার জন্যে যা কিছু ক্ষতিকর ও উপকারী, তার সবই জেনে ফেলেছে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নিয়ে যবাই করা কিংবা আদৌ কারো নাম না নিয়ে যবাই করা জন্তু নিষিদ্ধ হওয়ার কারণ এই যে, এ খাদ্যটি মূলত ঈমানের পরিপন্থী । ঈমান হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নেয়ার নাম। এর আরেক নাম তাওহীদ । আর তাওহীদ বিশ্বাসের প্রথম দাবী এই যে, প্রত্যেকটি কাজের শুরুতে এবং প্রতিটি কাজের ইচ্ছা করা ও সংকল্প গ্রহণ করার সময় আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে এবং প্রতিটি কাজ ও প্রতিটি তৎপরতা আল্লাহর নাম উচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হতে হবে। সুতরাং আল্লাহর নাম ছাড়া অথবা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যে কাজ সম্পন্ন হয় বা যে জিনিস তৈরী হয়, তা হারাম্‌ । কেননা তার ভিত্তিই ঈমানের বিরোধিতা তথা বেঈমানীর ওপর প্রতিষ্ঠিত এবং তা ঈমান থেকে উৎপন্ন নয়। কাজেই তা এদিক দিয়ে একটা নোংরা ও অপবিত্র জিনিস এবং মৃতদেহ, রক্ত ও শৃকরের গোশত প্রভৃতি ইন্্রিয়-গ্রাহ্য নোংরা ও অপবিত্র জিনিসগুলোর সমান । আর শ্বাসরুদ্ধ হয়ে মরা জস্তু, কাঠ, পাথর প্রভৃতির আঘাতে মরা জস্তু, উচ্চস্থান থেকে, পাহাড় থেকে নীচে বা কুয়ার ভেতরে পড়ে মরা জস্তু, অন্য কোনো পশুর গুঁতো বা খুরের আঘাতে মরা জন্তু এবং যে কোনো হিংস্র পশুর খাওয়া তথা শিফারে পরিণত হয়ে মরা জন্তু, এই সবই এক এক ধরনের মৃতদেহ, যখন এগুলোর মধ্যে প্রাণ থাকতে থাকতে যবাই করা সম্ভব হয় না। ‘তবে তোমরা যা যবাই করতে পেরেছো তা ছাড়া ।' এই শ্ৰেণীটি সম্পৰ্কে স্বতন্ত্ৰ বিধি থাকার ব্যাপারে যাতে কোনো সন্দেহ না থাকে, সে জন্যে একে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তবে এখানে একাধিক ফেকাহ শাস্ত্রীয় মতামত রয়েছে এবং বিশেষত, যবাই সংক্রান্ত বিধি ও কখন কোন্‌ পশুকে যবাই করা জন্তু ধরা যাবে, সে সম্পর্কে মতভেদ রয়েছে। যে জন্তু এমন আঘাতপ্রাপ্ত হয়েছে, যা তাকে দ্রুত বা অবধারিত মৃত্যুর মুখে ঠেলে দেবে বলে নিশ্চিত হওয়া যায়, তাকে যবাই করা হলেও তা হালাল হবে না বলে একটি মত রয়েছে। অন্য মতে এ ধরনের জস্তুকে প্রাণ থাকতে থাকতে যবাই করা হলে তা হালাল হবে, চাই আঘাত যে ধরনেরই হোক না কেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্যে সংশ্লিষ্ট ফেকাহ শাস্ত্রীয় গ্রন্থাবলী দ্রষ্টব্য । ‘নুসুব’ তথা কা’বার মূর্তিসমূহের বেদীর ওপর যবাই করা জস্তুও হারাম । এমনকি তাতে যদি আল্লাহর নাম নেয়া হয় তবুও হারাম । কেননা এতে শেরেকের মনোভাব জড়িত থাকে। কা'বা ছাড়া যে কোন মূর্তিপূজার বেদীতেই যবাই করা হোক, তা হারাম হবে। উল্লেখ্য যে, জাহেলিয়াতের যুগে মোশরেকরা কাবা শরীফের কাছে পশু বলি দিতো এবং তার রক্ত দিয়ে কারা শরীফকে ধৌত করতো। আর সর্বশেষে এসেছে জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয়ের প্রসংগ ৷ জাহেলি যুগে আরবরা তিনটে, মতান্তরে সাতটা তীর দিয়ে কোনো কাজ করবে, না বর্জন করবে, সে ব্যাপারে মত স্থির করতো । এই তীরগুলো দিয়ে তারা জুয়াও খেলতো । এর মাধ্যমে একটা উটের ভাগ-বাটোয়ারা করা হতো ।' প্রত্যেক জুয়াড়ির জন্যে একটা তীর থাকতো । অতপর সেই তীর ঘোরানো হতো । যখন কারো তীর বের হতো, তখন সে ওই উট থেকে তীরের জন্যে নির্দিষ্ট পরিমাণে অংশ পেতো । আল্লাহ্‌ তায়ালা এই তীর দিয়ে ভাগ্য নির্ধারণের গোটা প্রথাটাই হারাম করে দিলেন। কেননা এটা এক ধরনের জুয়া । আল্লাহ তায়ালা এই পন্থায় বন্টনকৃত গোশতকেও হারাম করে দিলেন। |= ল্লল মল্ল ত নত লন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।