যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমার ওপর আমি কেতাবকে সত্যের বাহন হিসাবে তার পূর্ববর্তী কেতাবের সমর্থক হিসাবে এবং তার চেয়ে অগ্রগণ্য হিসাবে নাযিল করেছি ।' এ জন্যে মুসলিম জাতির অবস্থান ও ভূমিকা হলো, তারা মানব জাতির অভিভাবক ও তত্ত্বাবধায়ক ৷ পৃথিবীতে কোনোরূপ বিদ্বেষ, বৈষম্য, স্বজনগ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়া এবং জনগণের সর্বাত্মক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তার দায়িত্ব । অভিভাবক, তত্ত্বাবধায়ক, অগ্রণী ও ভারপ্রাপ্ত দায়িত্বশীল মাত্রেরই এগুলো স্বভাবসুলভ দায়িত্‌ হয়ে থাকে। অন্যেরা যতোই বিপথগামী, বিকারগ্রস্ত ও প্রবৃত্তির খেয়ালখুশীর হাতে বন্দী হোক না কেন, মুসলিম জাতিকে তা দ্বারা বিন্দু মাত্ৰও প্রভাবিত হওয়া চলবে না, কারো মনস্তুষ্টির জন্যে আল্লাহর বিধান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হওয়া বা এ দায়িত্ব পালনের বদলায় জনগণ কি ধরনের আচরণ করলো তার কোনো পরোয়া করা চলবে না । আল্লাহ তায়ালা বলেন, ‘কোনো গোষ্ঠী কর্তৃক তোমাদেরকে মাসজিদুল হারামে যেতে বাধা দেয়ার দরুন তাদের প্রতি বিদ্বেষবশত অন্যায় আচরণ করো না । কল্যাণ ও খোদাভীতির কাজে পরস্পরের সহযোগিতা করো । যুলুম ও গুনাহর কাজে সহযোগিতা করো না ‘হে মোমেনরা! তোমরা আল্লাহর জন্যে ন্যায় বিধানের সাক্ষী ও প্রতিষ্ঠাতা হয়ে যাও’ ‘তাদের মধ্যে আল্লাহর নাযিল করা বিধান অনুসারে ফয়সালা করে দাও আর যেহেতু এই উম্মাত সকল নবী ও রসূলের দায়িত্বের উত্তরাধিকারী, বিশেষভাবে শেষ নবীর কাজ অব্যাহত রাখার দায়িত্‌ তার কাধে ন্যস্ত এবং আল্লাহর এই সর্বশেষ দ্বীনের রক্ষণাবেক্ষণ ও মানব জাতির অভিভাবক হিসাবে কাজ করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত, তাই যারা এই দ্বীনকে প্রত্যাখ্যান ও তার প্রতি কুফরী করে এবং তার প্রতি ঠাট্টা-বিদ্রপ ও উপহাস করে, তাদের সাথে তার কখনো বন্ধুত্ব স্থাপন করা উচিত না । তার বন্ধুত্ব হবে শুধু আল্লাহ ও তার রসূলের সাথে এবং যারা আল্লাহ ও রসূলের প্রতি ঈমান আনেনি, তাদের প্রতি সে মোটেই নমনীয় হবে না । কেননা মুসলিম উম্মাহ একটি আদর্শবাদী জাতিবর্ণ, বংশ, ভূমি ও জাহেলিয়াতের উত্তরাধিকারী: ভিত্তিক জাতি নয়। সে আল্লাহর সর্বশেষ দ্বীন, আকীদা ও আদর্শের অনুসারী জাতি । এই আদৰ্শই তার এক্য ও সংহতির একমাত্র ভিত্তি। আল্লাহ্‌ তায়ালা বলেন, 'আজ কাফেররা হতাশ হয়ে গেছে। সূতরাং তোমরা তাদেরকে নয়, আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে সম্পূর্ণ ও চূড়ান্ত করে দিলাম yd ‘হে মোমেনরা! ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করো না' ‘তোমাদের বন্ধ তো শুধু আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনরা......... " “যারা তোমাদের দ্বীনকে বিদ্রপের বিষয় বানিয়েছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো ‘হে মোমেনরা! তোমরা নিজেদেরকে সংরক্ষণ করে৷ । তোমরা যদি সুপথগামী হও, তবে বিপথগামীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবেনা।' পক্ষান্তরে মুসলিম উন্মাহর শত্রুরা ইসলামেরও শক্ৰ, আল্লাহর চিরসুন্দর ও চির নির্ভুল বিধানের শত্রু । অরা সত্যকে দেখতে চায় না এবং সত্যের বিরুদ্ধে তাদের মনে পুঞ্জীভূত স্থায়ী শত্ৰুতাকে তারা ত্যাগ করতেও ইচ্ছুক নয়। মুসলিম উম্মাহর উচিত তাদেরকে সঠিকভাবে চেনা, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।