যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

জাতির বর্তমান অবস্থা তারই উদাহরণ এবং অন্যদের সেই মহাসত্য সংক্রান্ত কোরআনের বর্ণনা | | সম্পর্কে বর্তমান আলোচনা শেষ করার আগে আমি ঈমান, খোদাভীতি ও মানুষের বাস্তব জীবনে |. আল্লাহর বিধান বাস্তবায়নের সাথে উন্নয়ন, উৎপাদন, শ্রম ও পৃথিবীতে খেলাফতের 'দায়িত্্‌ পালনের সমন্বয় সাধনের ওপর ঈমান কতখানি গুরুত্ব দিয়েছে সেটা পুনরায় জোর দিয়ে উল্লেখ করতে চাই । এই সমন্বয় শুধু আহলে কেতাব নয়, বরং প্রত্যেক মানব সমাজের পার্থিব সুখ-সমুৃদ্ধি ও পরকালীন মুক্তির জন্যে আল্লাহর নির্ধারিত শর্ত পূরণ নিশ্চিত করে। এ দ্বারাই মানুষের দুনিয়া ও আখেরাত উভয় জায়গা বেহেশত তথা শান্তি, নিরাপত্তা, প্রাচুর্য ও সমৃদ্ধির লীলাভূমিতে পরিণত হয়। কিন্তু এ কথা আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে, আমাদের প্রধান লক্ষ্য হলো ঈমান, খোদাভীতি ও বাস্তব জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন। এই লক্ষ্য অর্জনের মাধ্যমেই পার্থিব উন্নতি, সমৃদ্ধি ও প্রাচূর্য লাভ.নিশ্চিত হয়। উপরন্তু আল্লাহর সাথে সম্পর্ক ও সংযোগ জীবনের | সমস্ত স্বাদ ও রুচি পাল্টে দেয় এবং জীবনের সমস্ত মূল্যবোধকে উন্নত ও মার্জিত করে। ইসলামী ‘আদর্শের দৃষ্টিতে এটাই মূলকথা। অন্য সব কিছু আনুষঙ্গিকভাবে অর্জিত হয়। দুনিয়া ও আখেরাতের জীবনের মাঝে এভাবেই পূর্ণ সমন্বয় ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয় । ংগত উল্লেখ্য যে, ঈমান, খোদাভীতি, এবাদত, আল্লাহর সাথে সম্পর্ক এবং মানব জীবনে আল্লাহর শরীয়তের বাস্তবায়নের যা কিছু সুফল পাওয়া যায়, তার সবই কেবল মানুষেরই প্রাপ্য এবং মানব জীবনেই তা উপভোগ্য । এ সবের আল্লাহর কোনো প্রয়োজন নেই । ইসলামী বিধান যখন ঈমান, খোদাভীতি ও আল্লাহর বিধান প্রভৃতি মৌলিক জিনিসের ওপর গুরুত্ব দেয়, এগুলোকে | সমস্ত কর্মকান্ডের ভিত্তি হিসাবে গ্রহণের ওপর জোর দেয় এবং এগুলোর সাথে সাঞ্জস্যপূর্ণ নয়- এমন প্রতিটি কাজকে বাতিল ও অগ্রহণযোগ্য ঘোষণা করে, তখন তার কারণ এটা নয় যে, বান্দাদের ঈমান, এবাদত ও খোদাভীতিতে এবং ইসলামী বিধান বাস্তবায়নে আল্লাহর কোনো লাভ বা উপকার সাধিত হয়। বরং এর একমাত্র কারণ এই যে, এই বিধান বাস্তবায়ন ছাড়া মানুষের কোনো কল্যাণ সাধিত হতে পারে না বলে আল্লাহ তায়ালা জানেন। . এক হাদীসে কুদসীতে হযরত আবু যর থেকে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ (স.) আল্লাহর উক্তি উদ্ধৃত করে বলেছেন যে, আল্লাহ তায়ালা বলেন, ‘হে আমার বান্দারা, আমি যুলুম করা নিজের ওপর হারাম করেছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও হারাম করেছি । কাজেই তোমরা একে অপরের ওপর যুলুম করো না৷ হে আমার বান্দারা, আমি যাকে হেদায়াত করি, সে ছাড়া তোমাদের সবাই বিপথগামী ৷ সুতরাং তোমরা আমার কাছে হেদায়াত চাও। আমি তোমাদেরকে হেদায়াত করবো । হে আমার বান্দারা, আমি যাদেরকে খাওয়াই, তারা ছাড়া তোমরা সবাই অনাহারে থাকতে বাধ্য । কাজেই তোমরা আমার কাছে খাদ্য চাও। আমি তোমাদেরকে খাবার দেবো । হে আমার বান্দারা, আমি যাদেরকে পোশাক পরাই, তারা ছাড়া তোমরা সবাই উলংগ থাকতে বাধ্য । সুতরাং তোমরা আমার কাছে পোশাক চাও । | আমি তোমাদেরকে পোশাক পরাবো.। হে আমার বান্দারা, তোমরা দিনরাত পাপচারে লিপ্ত । আর আমি সমস্ত গুনাহ মাফ করে থাকি ৷ সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও । আমি তোমাদেরকে ক্ষমা করবো । হে আমার বান্দারা, তোমরা কখনো আমার ক্ষতি সাধনেও সক্ষম হবে না, উপকার সাধনেও সক্ষম হবে না। হে আমার বান্দারা, তোমাদের পূর্বসূরীরা ও উত্তরসূরীরা, তোমাদের ভ্বিনেরা ও মানুষেরা যদি তোমাদের সবচেয়ে আল্লাহভীরু ব্যক্তির সমান সৎ লোক হয়, তাহলেও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।