যিলালিল কুরআন — যিলালিল কুরআন 5
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

স্বাভাবিকভাবে মানব জীবনের মূলনীতি এটাই তবে এই মূলনীতি কেবল তখনই বাস্তব রূপ লাভ করে, যখন মানুষের জীবন সামগ্রিকভাবে আল্লাহর মনোনীত বিধানের ভিত্তিতে পরিচালিত হয়। এই বিধান অনুসরণ করলে জীবনের প্রতিটি কাজ এবাদতে পরিণত হয়। এই বিধানই মানুষের ওপর আল্পাহর শরীয়ত অনুসারে শাসনকার্য পরিচালনাকে ফরয বলে ঘোষণা করেছে, ইসলামের পরিভাষায় এর নাম খেলাফত ৷.শ্রম, উৎপাদন, উন্নয়ন, প্রাচুর্য, ন্যায়সম্মত বন্টন- এই সবই খেলাফতের আওতাভুক্ত । এ দ্বারা আল্লাহর দেয়া জীবিকা আকাশের ওপর থেকে ও মাটির নীচ থেকে মানুষের কাছে পৌছে, যেমনটি আল্লাহ তায়ালা উপরোক্ত আয়াতে বলেছেন। ইসলামী জীবনাদর্শ অনুসারে পৃথিবীতে মানুষের কাজই হলো আল্লাহর পক্ষ থেকে তীর অনুমতিক্ৰমে ও তাঁর শর্তানুসারে প্রতিনিধিত্ব করা। তাই যে শ্রম দ্বারা সম্পদ উৎপন্ন হয়, যে কাজ | দ্বারা পৃথিবীর অন্তর্নিহিত শক্তি, কাঁচামাল ও সম্পদ ব্যবহার করে, সমৃদ্ধি আনা যায়, এমন কি যে কাজ দ্বারা প্রাকৃতিক ও মহাবিশ্বের অজানা সম্পদকে আবিষ্কার করে ব্যবহার করে উন্নয়ন সাধন করা যায়, সেই সব কাজ ও শ্রম খেলাফতের দায়িত্ব সম্পদনের নামান্তর । মানুষের এই দায়িত্ব আল্লাহর আইন, বিধান ও শরীয়ত অনুযায়ী পালন আল্লাহর এবাদতের শামিল । এ এবাদত দ্বারা বান্দা একদিকে যেমন পৃথিবীতে কল্যাণ ও সমৃদ্ধি লাভ করে, তেমনি আখেরাতেও সওয়াব পায় । আল্লাহ তায়ালা তার বান্দার অনুগত করে দিয়েছেন এই পৃথিবীকে । এই পৃথিবীতে বসবাস করে সে নিজের উক্ত এবাদতরূপী শ্রম দ্বারা সুখ-শান্তি লাভ করতে সক্ষম । এই কথাটাই কোরআন অত্যন্ত মনোমুগ্ধকার ভাষায় এখানে ব্যক্ত করেছে। ইসলামী জীবনাদর্শ ও জীবন ব্যবস্থার দৃষ্টিতে যে ব্যক্তি পৃথিবীর লুক্কায়িত সম্পদ উদঘাটনে সচেষ্ট হয় না এবং যে প্রকৃতিকে তার অনুগত ও বশীভূত করে দেয়া হয়েছে, তার শক্তিগুলোকে ব্যবহারের চেষ্টা করে না, সে আল্লাহর নাফরমান বান্দা হিসাবে বিবেচিত হবে। কেননা আল্লাহ তায়ালা তার ওপর যে দায়িত্ব অর্পণ করার উদ্দেশ্যে তাকে সৃষ্টি করার ইচ্ছা ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন, সেই খেলাফতের দায়িত্‌ পালনে সে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, সে আল্লাহর বান্দাদের জন্যে প্রদত্ত আল্লাহর জীবিকাকে তাদের কাছে পৌছার সুযোগ করে না দেয়ার জন্যে দায়ী হবে। এভাবে দুনিয়ার ক্ষতির জন্যে সে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এভাবে ইসলামী বিধান দুনিয়ার কাজ ও আখেরাতের কাজকে একীভূত ও উভয়ের মধ্যে পূর্ণ সমন্বয় সাধন করে। তাই আখেরাত পাওয়ার জন্যে কোনো মানুষকে দুনিয়া খোয়াতে এবং দুনিয়া পাওয়ার জন্যে কাউকে আখেরাত খোয়াতে হয় না। কেননা দুনিয়া ও আখেরাত ইসলামের দৃষ্টিতে পরস্পরের বিরোধীও নয়, একে অপরের বিকল্পও নয়। বরং পরস্পরের পরিপূরক ও সহায়ক । "এ কথা সাধারণ মানুষের বেলায় এবং মুসলিম জাতিগুলোর বেলায় সামগ্রিকভাবে যেমন প্রযোজ্য, ব্যক্তিগতভাবে প্রতিটি ব্যক্তির বেলায়ও প্রযোজ্য । কেননা ইসলামী বিধানে ব্যক্তি ও সমষ্টির কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন নয় এবং পরস্পরের বিরোধী ও পরিপন্থী নয়। ইসলামী বিধানের আলোকে প্রত্যেক ব্যক্তির কর্তব্য সর্বোচ্চ ও সর্বাত্মক শরীরিক ও মানসিক শক্তি প্রয়োগ করে শ্রম দেয়া ও উৎপাদন করা এবং এই শ্রম ও উৎপাদনের কাজে আল্লাহর সস্তুষ্টি কামনা করা । কেননা আল্লাহর সন্তুষ্টি যে কামনা করবে, সে ধোকা দেবে না, মানুষকে ঠকাবে না, মানুষের ওপর যুলুম নিপীড়ন ও শোষণ চালাবে না এবং খেয়ানত ও বিশ্বাসঘাতকতা করবে না । এ ধরনের লোকেরা দুর্নীতি ও হারামখোরিতেও লিপগ্ত হয় না । এ ধরনের লোকেরা নিজের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদে তার নিজের ব্যক্তিগত মালিকানা অধিকারে যেমন বিশ্বাস করে, তেমনি বিশ্বাস করে ওই সম্পাদে “[ভলল্ললন্দ টক লন্ত নক্ষল =] www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।