আর যেহেতু আল্লাহ তায়ালাই একমাত্র ইলাহ তথা সার্বভৌম ও সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতাসম্পন্ন.মাবুদ ও মনিব, তিনিই একমাত্র স্ষ্টা এবং তিনিই একমাত্র মালিক, সুতরাং তিনিই . আইন প্রণয়নের একমাত্র ক্ষমতা ও এখতিয়ারসম্পন্ন, হালাল হারাম নির্ধারণের একমাত্র অধিকারী, এবং তীর রচিত আইনে ও তার নির্ধারিত হালাল ও হারামে তিনিই একমাত্র পূর্ণ ও শর্তহীন আনুগত্য লাভের অধিকার ও ক্ষমতা রাখেন। অনুরূপভাবে, তিনিই একমাত্র আনুষ্ঠানিক এবাদাত ও উপাসনা লাভের যোগ্য, তার বান্দারা যাবতীয় আনুষ্ঠানিক এবাদত উপাসনা একমাত্র তীর উদ্দেশ্যেই নিবেদন করবে। এ সব কিছুর ব্যাপারে তিনি নিজের বান্দাদের অংগীকার গ্রহণ করেছেন। তাই বান্দাদের কাছে তিনি দাবী জানান যে, তীর সাথে করা এ সকল অংগীকার যেন তারা পূর্ণ করে। সেই সাথে তিনি তাদেরকে এই অংগীকার ভংগ করার পরিণতি সম্পর্কেও সতর্ক ‘হে মোমেনরা! তোমরা অংগীকারসমূহ পূর্ণ কর’..... (আয়াত ১) ‘হে মোমেনরা ! তোমরা অবমাননা করো নো আল্লাহর নিদর্শনের .....' (আয়াত ২) "স্মরণ করো! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা এবং যে অংগীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করেছেন, তার কথা........ (আয়াত ৭ ও ৮) ‘আল্লাহ বনী ইসরাইলের কাছ থেকে অংগীকার নিয়েছিলেন....(আয়াত ১২, ১৩ ও ১৪) সূরাটিতে শরীয়তের বেশ কয়েক প্রকারের আহকাম তথা বিধান বর্ণিত হয়েছে। যেমন, যবাই ও শিকার করা জীবজন্তু, এহরামের অবস্থায় ও মাসজিদুল হারামে অবস্থান কালীন সময়ের কার্যকলাপ এবং বিয়ে শাদীর মধ্যে কোনটি হালাল ও কোনটি হারাম, পবিত্রতা অর্জন ও নামায, ন্যায় বিচার, চুরি ডাকাতির শাস্তি, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, মদ, জুয়া, ভাগ্য: গণনা, লটারী, এহরাম অবস্থায় শিকার করার কাফফারা এবং শপথ ভংগ করার কাফফারা, মৃত্যু ঘনিয়ে আসার সময় ওসীয়ত করা, রকমারি গবাদি পশু ও কেসাস সংক্রান্ত বিধান । এভাবে সূরাটিতে দেখানো হয়েছে কিভাবে পূর্ববর্তী নবীদের ওপর নাযিল করা শরীয়তের বিধান শেষ নবীর ওপর নাযিলকৃত বিধানের সাথে.কোনো বাধা ও বিরোধ ছাড়া অবলীলাক্রমে মিলিত হয়েছে। শরীয়তের: এই সকল রকমারি বিধি বিধানের পাশাপাশি মৌলিক নির্দেশ এসেছে আল্লাহর আইন ও বিধি-বিধানের আনুগত্য. করার, আর কঠোর নিষেধাজ্ঞা জারী হয়েছে আল্লাহর অনুমোদন ব্যতিরেকে মনগড়াভাবে কোনো জিনিসকে হালাল বা হারাম করার বিরুদ্ধে । অতপর দ্বর্থহীন কষ্ঠে ঘোষণা করা হয়েছে যে, এটাই আল্লাহর সেই দ্বীন, যাকে তিনি তার ঈমানদার বান্দাদের জন্যে মনোনীত করেছেন। পূর্ণাংগ করেছেন এবং এ দ্বারা তাঁর বান্দাদের প্রতি তার নিয়ামতকে সম্পূর্ণ করেছেন। যেমন, ‘হে মোমেনরা, আল্লাহর নিদর্শনের অবমাননা করোনা ...... ‘হে মোমেনরা, আল্লাহ তোমাদের জন্যে যে সব পবিত্র জিনিসকে হালাল করেছেন তা হারাম: করো না এবং সীমা অতিক্রম করো না.....' ‘আল্লাহর আনুগত্য করো, রসূলের আনুগত্য করো ও সাবধান থাকো..... ‘আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত কর্লাম........'
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।